একই ধরনের অনেকগুলো ছোট অণু পরপর যুক্ত হয়ে যে বৃহৎ অণু সৃষ্টি হয় তাকে পলিমার বলে।
রাবার দীর্ঘদিন রেখে দিলে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কেননা এক্ষেত্রে রাবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অক্সিজেন ছাড়াও আরও কিছু রাসায়নিক পদার্থ, বিশেষ করে ওজোন (O3)-এর সাথে বিক্রিয়ার কারণে রাবার ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়।
অন্বেষার জামাটি রেশম তন্তু দিয়ে তৈরি, রেশমকেই তন্তুর রানি বলা হয়। রেশম বা পলু নামক পোকার একটি প্রজাতির গুটি থেকে রেশম তত্ত্ব সংগ্রহ করা হয়। তুঁত গাছে থাকা রেশম পোকা হতে সংগৃহীত তত্ত্ব প্রক্রিয়াকরণের মাধ্যমে সুতা সংগ্রহ করা হয়।
রেশম পোকা থেকে এক ধরনের গুটি তৈরি হয়। একে কোকুন বলে। পরিণত কোকুন সংগ্রহ করে সাবান পানিতে লোহার কড়াইয়ে সিদ্ধ করা হয়। এতে কোকুন নরম হয়ে যায় এবং ওপর হতে খোসা খুব সহজেই আলাদা হয়ে যায়। খোসা উঠে গেলে তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায়। এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা সুতা বের হয়ে আসে। চিকন সুতার জন্য ৫-৭টি কোকুনের নাল এবং মোটা সুতার জন্য ১৫-২০টি কোকুনের নাল একত্রে করে টানা হয়। এ কাজে চরকা ব্যবহার করা হয়। নালগুলো একত্র করলে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটি আরেকটির সাথে লেগে যায় ও সুতার গোছা তৈরি করা হয়।
এভাবেই, রেশম তত্ত্ব থেকে সুতা সংগ্রহ করা হয়।
আরিবার দুটি জামার একটি বীজ তন্তু থেকে অন্যটি পশুর লোম থেকে তৈরি। বীজ তন্তু থেকে তৈরি হয় সুতি কাপড় এবং পশুর লোম থেকে তৈরি হয় পশম বা উলের কাপড়।
সুতি পোশাক গরমের দিনে পরা স্বাচ্ছন্দদায়ক। কারণ সুতির তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা বেশি, ফলে শরীর থেকে সহজেই তাপ বাইরে বের হয়ে যেতে পারে। শীতের সময় বাতাস বেশি ঠাণ্ডা থাকায় তা সুতি কাপড়ের মধ্য দিয়ে সহজেই শরীরে লাগে। এ কারণে আরিবার বীজ তন্তু দ্বারা তৈরি সুতি কাপড়ের জামা শীতে পরার উপযোগী নয়।
পশম বা উলের পোশাক তাপ কুপরিবাহী। তাই পশমি পোশাক শীতবস্ত্র হিসেবে বহুল ব্যবহৃত হয়। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা, রং ধারণক্ষমতা এগুলো উল বা পশমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকা থাকতে পারে। বাতাস তাপ অপরিবাহী তাই পশম বা উলের কাপড় তাপ
কুপরিবাহী। পশমি কাপড় পরে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, তাই এটি গায়ে দিলে আমরা গরম অনুভব করি। তাই আবিবার পশুর লোম দ্বারা তৈরি পশমে বা উলের কাপড়ের জামা শীতে পরার জন্য উপযোগী।
অতএব, আরিবার দুটো জামাই শীতকালে ব্যবহারের উপযোগী নয়, শুধুমাত্র পশুর লোম দিয়ে তৈরি পশমের জামা শীতকালে ব্যবহারের উপযোগী।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!