অন্বেষার জামাটি রেশম তন্তু দিয়ে তৈরি, রেশমকেই তন্তুর রানি বলা হয়। রেশম বা পলু নামক পোকার একটি প্রজাতির গুটি থেকে রেশম তত্ত্ব সংগ্রহ করা হয়। তুঁত গাছে থাকা রেশম পোকা হতে সংগৃহীত তত্ত্ব প্রক্রিয়াকরণের মাধ্যমে সুতা সংগ্রহ করা হয়।
রেশম পোকা থেকে এক ধরনের গুটি তৈরি হয়। একে কোকুন বলে। পরিণত কোকুন সংগ্রহ করে সাবান পানিতে লোহার কড়াইয়ে সিদ্ধ করা হয়। এতে কোকুন নরম হয়ে যায় এবং ওপর হতে খোসা খুব সহজেই আলাদা হয়ে যায়। খোসা উঠে গেলে তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায়। এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা সুতা বের হয়ে আসে। চিকন সুতার জন্য ৫-৭টি কোকুনের নাল এবং মোটা সুতার জন্য ১৫-২০টি কোকুনের নাল একত্রে করে টানা হয়। এ কাজে চরকা ব্যবহার করা হয়। নালগুলো একত্র করলে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটি আরেকটির সাথে লেগে যায় ও সুতার গোছা তৈরি করা হয়।
এভাবেই, রেশম তত্ত্ব থেকে সুতা সংগ্রহ করা হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!