অবাধ বাণিজ্য ও ট্যাক্স ফ্রি সুবিধা নিয়ে একটি বহুজাতিক কোম্পানি মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে প্লাস্টিক কন্টেইনার নির্মাণ কারখানা স্থাপন করেছে। উৎপাদন শুরু হওয়ার পর দেখা গেল, কারখানার বর্জ্য নদীতে ফেলায় নদীর মাছ মরে ভেসে উঠছে। এমনকি কারখানার ধোঁয়ায় পার্শ্ববর্তী গ্রামের গাছগুলো মরে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় জনগণ কারখানার কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানালেও কোনো লাভ হচ্ছে না।

Updated: 9 months ago
উত্তরঃ

মারমাদের ভাষা বর্মী লিপিতে লেখা হয়।

বাংলাদেশের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষের পারস্পরিক সহমর্মিতা।

বাংলাদেশের মানুষ সবসময় সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার চেষ্টা করে। এদেশের মানুষ সুখ-দুঃখগুলো ভাগাভাগি করে নেয়। বিভিন্ন সামাজিক উৎসব পালনে, অতিথি আপ্যায়নে, বিপদে-আপদে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে একে অপরের পাশে থাকে। মানুষের বিপদে এগিয়ে আসা এদেশের মানুষের একটি সহজাত প্রবণতা।

উত্তরঃ

উদ্দীপকের বহুজাতিক কোম্পানির কারখানা স্থাপন বিশ্বায়ন প্রক্রিয়াকে নির্দেশ করে।

সাধারণ অর্থে বিশ্বায়ন হলো স্থানীয়ভাবে নয় বরং বৈশ্বিকভাবে উৎপাদন। অর্থাৎ স্থানীয়ভাবে কোনো উৎপাদন না হয়ে যখন তা বৈশ্বিকভাবে উৎপাদিত হয় তাই বিশ্বায়ন। এই বিশ্বায়নের মধ্যে তিনটি মৌলিক বিষয় রয়েছে। যথা- পণ্য, তথ্য এবং শ্রমের অবাধ প্রবাহ। মূলত এই তিনটি বিষয়ের উপস্থিতি থাকলেই সে প্রক্রিয়াকে বিশ্বায়ন হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এর আলোকে বলা যায়, বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্ত:যোগোযোগ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং এ প্রক্রিয়া সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাস্তবতায় পরিণত হয়েছে।

উদ্দীপকে বলা হয়েছে, একটি বহুজাতিক কোম্পানি মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে অবাধ বাণিজ্য ও ট্যাক্স ফ্রি সুবিধার কারণে প্লাস্টিক কন্টেইনার নির্মাণ কারখানা স্থাপন করেছে। মূলত এটা সম্ভব হয়েছে বিশ্বায়ন প্রক্রিয়ার অবাধ পণ্য বা বাণিজ্য প্রবাহের কারণে, যা উপরের আলোচনায় ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকে বিশ্বায়ন প্রক্রিয়ার ইঙ্গিত রয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে পরিবেশগত সমস্যা তথা বায়ু ও পানি দূষণের কথা | বলা হয়েছে। জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব অত্যন্ত ক্ষতিকর।

বায়ু দূষণ মানব স্বাস্থ্যের জন্য এক বিরাট হুমকি। মানুষ গড়ে প্রতিদিন ২২,০০০ বার শ্বাস গ্রহণ করে এবং প্রায় ১৬ কেজি বায়ু গ্রহণ করে। পরীক্ষা করে দেখা গেছে একজন মানুষ পাঁচ সপ্তাহ না খেয়ে থাকতে পারে, পাঁচদিন পানি ছাড়া থাকতে পারে, কিন্তু পাঁচ মিনিট বায়ু ছাড়া বাঁচতে পারে না। বায়ু দূষণ শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ওপর বেশি প্রভাব বিস্তার করে। যাদের ফুসফুস ও হৃদরোগ আছে, বায়ু দূষণ তাদের পক্ষে বিশেষ ক্ষতিকর। এমনকি কখনও কখনও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পানি দূষণও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৮০ ভাগ ব্যাধি হয় বিশুদ্ধ খাবার পানির অভাবে। উন্নয়নশীল ও অনুন্নত দেশে প্রতি ৫ জনে ৩ জন নিরাপদ পানি পায় না। তরল বর্জ্য রোগ উৎপাদনকারী ব্যাকটেরিয়া, বিষাক্ত পদার্থ, অম্ল, ক্ষার, ভারী ধাতু, লবন ইত্যাদি দ্বারা দূষিত নদী বা জলাধারের পানি স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। পানি দূষণের কারণে অনেক বিষাক্ত ও তেজস্ক্রিয় পদার্থ মাছের শরীরে শোষিত হয়, যে মাছ খেলে এর ক্ষতিকর প্রভাব মানব শরীরে বিস্তার লাভ করে।

উপরের আলোচনায় সুস্পষ্ট যে, বায়ু ও পানি দূষণ জনস্বাস্থের জন্য বিশেষ হুমকিস্বরূপ।

132
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

770
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews