উদ্দীপকের বহুজাতিক কোম্পানির কারখানা স্থাপন বিশ্বায়ন প্রক্রিয়াকে নির্দেশ করে।
সাধারণ অর্থে বিশ্বায়ন হলো স্থানীয়ভাবে নয় বরং বৈশ্বিকভাবে উৎপাদন। অর্থাৎ স্থানীয়ভাবে কোনো উৎপাদন না হয়ে যখন তা বৈশ্বিকভাবে উৎপাদিত হয় তাই বিশ্বায়ন। এই বিশ্বায়নের মধ্যে তিনটি মৌলিক বিষয় রয়েছে। যথা- পণ্য, তথ্য এবং শ্রমের অবাধ প্রবাহ। মূলত এই তিনটি বিষয়ের উপস্থিতি থাকলেই সে প্রক্রিয়াকে বিশ্বায়ন হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এর আলোকে বলা যায়, বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত এবং আন্ত:যোগোযোগ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং এ প্রক্রিয়া সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাস্তবতায় পরিণত হয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, একটি বহুজাতিক কোম্পানি মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে অবাধ বাণিজ্য ও ট্যাক্স ফ্রি সুবিধার কারণে প্লাস্টিক কন্টেইনার নির্মাণ কারখানা স্থাপন করেছে। মূলত এটা সম্ভব হয়েছে বিশ্বায়ন প্রক্রিয়ার অবাধ পণ্য বা বাণিজ্য প্রবাহের কারণে, যা উপরের আলোচনায় ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকে বিশ্বায়ন প্রক্রিয়ার ইঙ্গিত রয়েছে।
Related Question
View Allজ্ঞাতিসম্পর্ককে সামাজিক সংগঠনের মূল বিষয় বলা হয়।
নগর সমাজের মানুষেরা ধর্মকে একটি আনুষ্ঠানিক বিষয় বলে গণ্য করে।
বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।
পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!