অমল তালুকদার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি খুব সাধারণ জীবনযাপন করেন। একদিন মার্গলাভী ভিক্ষুকে পিন্ডদান করবেন বলে মনস্থির করলেন। সঞ্চিত অর্থ থেকে একটি উৎকৃষ্ট ও দামি পণ্য ক্রয় করলেন। অমল তালুকদারের দান দেখে শ্যামল তালুকদার পরিবারের অভাব-অনটন দূর করার জন্য এক দানীয় অনুষ্ঠানের আয়োজন করেন।

Updated: 10 months ago
উত্তরঃ

সিবি জাতকে শরীর ও চক্ষু দানের কথা উল্লেখ আছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

শীল পালন দানের অন্যতম বৈশিষ্ট্য। শীলে প্রতিষ্ঠিত ব্যক্তির দান ও শীলে প্রতিষ্ঠিত দানগ্রহীতার ওপর দানের সুফল নির্ভর করে। শীলদান দান গ্রহীতা হচ্ছেন দান গ্রহণের উপযুক্ত স্থান। অর্থাৎ দান করার সময় দানের উপযুক্ত ব্যক্তি নির্বাচিত করা উচিত। নৈতিক চারিত্রিক গুণসম্পন্ন শীলবান ব্যক্তিকে দান করলে তা উত্তম দান বলে বিবেচিত হয়। শীলবান গ্রহীতাকে প্রতিগ্রাহক সম্পত্তি বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

দাতার বৈশিষ্ট্য বিবেচনা করে দাতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন-

দানদাস: যে দাতা নিজে যা খান তার চেয়ে খারাপ খাবার দান করেন তাকে দান দাস বলা হয়।

দান সহায়: যে দাতা নিজে যা খান অপরকে তা দান করেন তাকে দান সহায় বলা হয়।

দানপতি: যে দাতা নিজে সংযম পালন করে উৎকৃষ্ট বস্তু দান করেন তিনি দানপতি।

উপরের আলোচনার সাপেক্ষে অমল তালুকদারকে দানপতি বলা যায়। কারণ অমল তালুকদার সঞ্চিত অর্থ থেকে একটি উৎকৃষ্ট ও দামি পণ্য ক্রয় করে তা দান করলেন। তিনি কৃপণতা বর্জন করে উদার চিত্তে দান করেন। তাই অমল তালুকদারকে দানপতি বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

যা দেওয়া হয় তা-ই দান। তবে 'দান' নিঃস্বার্থ ও শর্তহীন। দানে দাতার কোনো স্বার্থ থাকবে না। দানের মাধ্যমে দাতা ধন ও যশ খ্যাতি লাভ করেন। অভাব ও দুঃখ-কষ্টে ভোগ করেন না। দাতা দুর্গতি হতে মুক্তি লাভ করেন এবং সুগতি প্রাপ্ত হন। মূলত বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দান করে থাকেন। শ্যামল তালুকদার, অমল তালুকদারের দান করা দেখে দানে উৎসাহী হন। তিনি তার পরিবারের অভাব-অনটন দূর করার জন্য এক দানীয় অনুষ্ঠানের আয়োজন করেন। শ্যামল তালুকদারের দানটি যথার্থই যুক্তিযুক্ত। কারণ দানের মাধ্যমেই ধন, যশ ও খ্যাতি লাভ করা সম্ভব।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
59

মানুষ যেসব ভালো কাজ করে, তার মধ্যে 'দান' অন্যতম। দান বলতে সাধারণত শর্তহীনভাবে অন্যকে কিছু দেওয়া বোঝায়। যেমন, শীতের সময়ে যাদের ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম কাপড় নেই, তাদেরকে গরম কাপড় বিনামূল্যে দেওয়া। কোনো অসুস্থ মানুষকে প্রয়োজনে রক্ত দেওয়া একটি শর্তহীন দানের উদাহরণ। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেওয়ার সময় বিনিময়ে অন্য কিছু আশা করি না, এ রকম দেওয়া বা প্রদান করাকে দান বলা হয়। যিনি দান করেন বা দেন তাঁকে দাতা বলা হয়। আমরা আমাদের চারপাশে অনেককে দান করতে দেখি। দান একটি সেবামূলক কাজ। কারণ, দানের উদ্দেশ্য অন্যের উপকার করা। অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, টাকা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ, কিডনি, রক্ত, চোখ এমনকি জীবনও দান বা উৎসর্গ করা যায়। এজন্য 'দান' একটি মহৎ কর্ম। বৌদ্ধধর্মে 'দান' অন্যতম কুশলকর্ম হিসেবে বিবেচিত হয়। বৌদ্ধশাস্ত্রে দানের বিশেষ ব্যাখ্যা আছে। এই অধ্যায়ে আমরা বৌদ্ধ দান সম্পর্কে পডব।

এ অধ্যায় শেষে আমরা-

  • বৌদ্ধধর্মে দানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব;
  • বিভিন্ন প্রকার দানীয় বস্তুর বিবরণ দিতে পারব;
  • দানের সুফল ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

যিনি দান করেন তাঁকে দাতা বলা হয়। অর্থাৎ দাতা বলতে যিনি শর্তহীন ও নিঃস্বার্থভাবে দান করেন তাকেই বোঝায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
212
উত্তরঃ

অন্ন, বস্ত্র, বাসস্থান, ওষুধ, টাকা ইত্যাদি নিজ প্রয়োজনীয় সম্পদ থেকে শুরু করে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ, কিডনি, রক্ত এমনকি চোখও দান করা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
119
উত্তরঃ

যে দাতা নিজে যা খান তার চেয়ে খারাপ খাবার দান করেন, তাকে দানদাস বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
104
উত্তরঃ

যা দেওয়া হয় তা-ই দান। তবে তা নিঃস্বার্থ হতে হয়। অর্থাৎ শর্তহীনভাবে কাউকে কোনো কিছু দেওয়াকে বলা হয় দান। মানুষ যেসব ভালো কাজ করে তার মধ্যে দান অন্যতম। যেমন- ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য কিংবা শীতার্ত ব্যক্তিকে বস্ত্র দান করা, যেগুলো নিঃস্বার্থভাবে দান করা হয়ে থাকে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
132
উত্তরঃ

দান করার সময় মৈত্রীপূর্ণ কুশল চেতনা নিয়ে দান করতে হয়। বুদ্ধ বলেছেন, চেতনা থেকে উৎপন্ন সৎ কাজই উত্তম কর্ম। লোভ, হিংসা, ঈর্ষা, মোহ ও সংকীর্ণতামুক্ত হয়ে দান করার ইচ্ছাই হচ্ছে চিত্ত সম্পত্তি। আর এরূপ দানই হচ্ছে উত্তম দান।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
111
উত্তরঃ

শীলবান গ্রহীতাকে প্রতিগ্রাহক সম্পত্তি বলা হয়। শীলবান দান গ্রহীতা হচ্ছেন দান গ্রহণের উপযুক্ত পাত্র। অর্থাৎ দান করার সময় দানের উপযুক্ত ব্যক্তি নির্বাচিত করা উচিত। নৈতিক চারিত্রিক গুণসম্পন্ন শীলবান ব্যক্তিকে দান করলে তা উত্তম দান হিসেবে বিবেচিত হয়। আর শীল পালন দানের অন্যতম বৈশিষ্ট্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
98
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews