অমিতের মানসিক স্বাস্থ্যরৰায় খেলাধুলার ভূমিকা অপরিসীম। কারণ অমিত প্রতিদিন টিফিনের সময়টুকু তার সহপাঠীদের সাথে খেলাধুলা করে। এই খেলাধুলা একদিকে যেমন অমিতের শারীরিক সুস্থতা বজায় রাখে, তেমনিভাবে তার মনের সুস্থতা রবায়ও সহায়তা করে। ক্রীড়াবেত্রে শিৰার্থীর জীবনে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি পাওয়ার কারণে মানসিক অসুস্থতা প্রত্যৰ করা যায়। খেলাধুলা শুধু শারীরিক কসরত নয়, এর সাথে আনন্দ ও পরাজয়ের বেদনাও জড়িত থাকে। একজন শিৰার্থী কোনো খেলায় জয়লাভ করলে আনন্দিত হয়, পরবর্তীতে আরও ভালো করার জন্য তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে। তবে এরু প জয়ের ফলে তার মধ্যে নেতিবাচক মনোভাবও গড়ে উঠতে পারে। যেমন: প্রচণ্ড আত্মবিশ্বাস, নিজকে বড় করে দেখা কিংবা অপরের দবতাকে ছোট করে দেখার প্রবণতার সৃষ্টি হতে পারে। সুতরাং খেলাধুলার বেত্রে অমিতের বিজয়ী মানসিকতার ভালো বা খারাপ দু'ধরনের ফলাফল আসতে পারে। আবার পরাজিত হলে অমিতের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে। সে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করতে পারে। আবার হতাশায় মানসিকভাবে ক্লান্ত হয়ে সে খেলাধুলা ছেড়ে দিতে পারে। জয়-পরাজয়ের এ স্বাভাবিক ঘটনাকে সহজভাবে নিতে না পারলে অমিতের মধ্যে মানসিক চাপের সৃষ্টি হবে এবং তার কর্মকান্ডে নানা রকম অসংগতি পরিলৰিত হবে। এৰেত্রে তাকে ক্রীড়া শিৰক বা প্রশিৰকদের সাথে একত্রে কাজ করে তার মানসিক স্বাস্থ্য বা মানসিক ভারসাম্য বজায় রাখার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!