উদ্দীপকে আগে মিস শাহনাজ ব্যবস্থাপনার নির্দেশনা কাজকে গুরুত্বপূর্ণ মনে করেছেন।
নির্দেশনা বলতে কার্যসম্পাদনের উপায় সম্পর্কে পরামর্শদানকে বোঝায়। অর্থাৎ কোন কাজ কার দ্বারা, কোথায়, কীভাবে সম্পাদন করতে হবে তা কর্মীকে বুঝিয়ে দেওয়াই হলো নির্দেশনা।
উদ্দীপকে মিস শাহনাজ একজন সফল ব্যবসায়ী। তিনি মনে করেন কর্মীদের যদি সঠিকভাবে আদেশদান ও নির্দেশ প্রদানের মাধ্যমে তত্ত্বাবধান করা যায় তবে প্রতিষ্ঠানের উন্নতি লাভ সম্ভব। তিনি নির্দেশনার মাধ্যমে কর্মীদেরকে নির্ধারিত লক্ষ্যের অভিমুখে পরিচালিত করার জন্য আদেশ, নির্দেশ, উপদেশ, পরামর্শ, তত্ত্বাবধান, সহযোগিতা প্রদান করেন। নির্দেশনা অনুসারে কাজ না হলে সৃষ্ট বিচ্যুতি দূরীকরণের জন্য সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে মিস শাহনাজের ব্যবসায়ের পরিধি প্রথমে ছোট হওয়ায় নির্দেশনা ভালোই কাজ করে। ফলে তার প্রতিষ্ঠানের উন্নতি লাভ সম্ভব হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে মিস শাহনাজ। ব্যবস্থাপনার নির্দেশনা কাজকে গুরুত্বপূর্ণ মনে করেছেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!