আজকের শিক্ষার্থী আগামী দিনের রাষ্ট্রনেতা। শিক্ষা জীবনে তাঁরা যা শিখে পরবর্তীতে তা কর্মজীবনে কাজে লাগে। যেমন- পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায়, শিক্ষকদের মতামত, উপদেশ এবং নিজেদের পারস্পরিক আলোচনা মাধ্যমে তারা ভবিষ্যতে সুস্পষ্ট ও কল্যাণকামী মতামত প্রদানে সক্ষম হয়। 

Updated: 10 months ago
উত্তরঃ

জনমত হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের যুক্তিভিত্তিক সুস্পষ্ট মতামত যা সরকারকে প্রভাবিত কতে সক্ষম হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায় যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। অ্যালান আর, বল বলেন, "রাজনৈতিক সংস্কৃতি সমাজের সে সকল মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধ নিয়ে গঠিত হয়, যা 'রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক প্রশ্নসমূহের সাথে সম্পর্কযুক্ত।"

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে জনমত গঠনের 'শিক্ষা প্রতিষ্ঠান' নামক বাহনটি ব্যাপক ভূমিকা পালন করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই জনমত গঠনে গুরুত্বপূর্ণ। কেননা আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের রাষ্ট্র ও জাতির কর্ণধার। শিক্ষা প্রতিষ্ঠানে যা পড়ানো হয়, শিক্ষার্থীদের মনে তা গভীরভাবে রেখাপাত করে। জাতীয় বিষয়াবলির আলোচনা পাঠ্যক্রমে থাকায় শিক্ষার্থীদের মনে এসব বিষয় স্থায়িভাবে রেখাপাত করে এবং শক্তিশালী এক জনমত গড়ে তোলে। তদ্রুপ উদ্দীপকেও বলা হয়েছে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনেতা। শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায়, শিক্ষকদের মতামত, উপদেশ এবং নিজেদের পারস্পরিক আলোচনার মাধ্যমে তারা রাষ্ট্রীয় কল্যাণে কাজে লাগার মতো মতামত প্রদানে সক্ষম হয়। অতএব বলা যায়, উদ্দীপকে জনমতের গঠনের যে বাহনটির গুরুত্বের কথা বলা হয়েছে তার সাথে পাঠ্যবইয়ের শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপকভাবে সাদৃশ্যপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উক্ত বিষয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানই জনমত গঠনের একমাত্র বাহন নয়। প্রশ্নোক্ত এ বক্তব্যটি সম্পূর্ণ সঠিক ও যথার্থ। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও জনমত গঠনে আরও যে বাহনগুলো রয়েছে তা হলো-

১. প্রতিবেশী ও বন্ধুবান্ধব: প্রতিবেশী ও বন্ধুবান্ধব শিশুদের শিক্ষা ও আদর্শ গ্রহণের গুরুত্বপূর্ণ স্তর। প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের দ্বারা শিশুর আচরণ ও ধ্যানধারণা দারুণভাবে প্রভাবিত। তাই প্রতিবেশী ও বন্ধুবান্ধব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. রাজনৈতিক দল: বিভিন্ন রাজনৈতিক দল' বহুবিধ সমস্যা ও সমাধানের পন্থা জনসম্মুখে তুলে ধরে। রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে বিভিন্ন দলের ব্যাখ্যা ও বিশ্লেষণের ভিত্তিতে জনগণ নিজ নিজ মত গঠন করে এবং নির্বাচনের সময় তা ব্যক্ত করে। এভাবে রাজনৈতিক দল জনমত গঠনে ভূমিকা পালন করে।

৩. ধর্ম : ধর্ম ও ধর্মীয় সংগঠন জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম। ধর্মীয় রাজনীতি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি জনমত গঠন করে থাকে।

৪.সংবাদপত্র: সংবাদপত্রের মাধ্যমে জনগণ দেশি বিদেশি বিভিন্ন সংবাদ, তথ্য ও ঘটনাপ্রবহা জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের ক্ষেত্রে এক শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।

৫.বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র: কোনো রাষ্ট্রীয় সমস্যা বেতার,।টেলিভিশন ও চলচ্চিত্রের মাধ্যমে প্রচার করে সকল শ্রেণির মানুষকে সহজেই বোঝানো যায়। ফলে জনগণও জনকল্যাণার্থে মত প্রকাশ করতে পারে।

সুতরাং বলা যায়, জনমত গঠনে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই নয়, আরও নানাবিধ বাহন জনমত গঠনে ব্যাপক ভূমিকা পালন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
45

Related Question

View All
উত্তরঃ

গণতন্ত্র হলো জনগণের শাসন যা পরিচালিত হয় জনমতের ভিত্তিতে। গণতন্ত্রে সরকার জনমতকে উপেক্ষা করে শাসনকার্য পরিচালনা করতে পারে না। বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইন প্রণয়ন, সরকারের নিয়ন্ত্রণ, ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণসহ সকল কাজে জনমতের ভূমিকা দেখা যায়। এজন্য জনমতকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
275
উত্তরঃ

উদ্দীপকের সমস্ত আবহে জনমতের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে। জনমত যেকোনো বিষয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারে। জনমতের চাপে সরকার অনেক কাজ করতে বাধ্য থাকে। উদ্দীপকে গার্মেন্টস কারখানার পরিবেশ উন্নয়নে গড়ে উঠা জনমতের প্রভাবে সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়।

সাধারণ অর্থে, জনমত অর্থ সংখ্যাগরিষ্ঠের মতামত। অন্যদিকে পৌরনীতির ভাষায় কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে প্রভাবশালী যুক্তিসঙ্গত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকে জনমত বলা হয়। জনমত সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট, জনকল্যাণমূলক এবং যুক্তিভিত্তিক হয়। এটি পরিবর্তনশীল একটি বিষয়। কেননা এখন যা জনমতের পক্ষে কিছুদিন পর এর পক্ষে জনমত নাও থাকতে পারে। আবার যে ইস্যু নিয়ে এখন জনমত গড়ে উঠেছে, কিছুদিন পরে তার গুরুত্ব নাও থাকতে পারে। পরিবার, সমাজ, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাহিত্য, সভা সমাবেশ জনমত গঠনের পক্ষে কাজ করে। বর্তমানকালের ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো (যেমন- facebook, twitter, blooger প্রভৃতি) জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
172
উত্তরঃ

জনকল্যাণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতগুলো শর্ত আছে, জনমত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনমত সরকারের চলার পথের নির্দেশনা দান করে থাকে। জনমতকে উপেক্ষা করে কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হলে তা কখনই কার্যকরী ও ফলপ্রসূ হয় না।
গণতন্ত্র হলো জনগণের শাসন। জনগণের জন্য, জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। বর্তমান বৃহত্তর জনসংখ্যা অধ্যুষিতদেশগুলোর জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা অসম্ভব ব্যাপার। পরোক্ষভাবে প্রতিনিধি পাঠিয়ে জনগণ শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে। এরূপ শাসনব্যবস্থায় জনগণ সরাসরি কোনো ভূমিকা পালন করতে পারে না। জনগণের মতামতকে সরকার কোনো কোনো ক্ষেত্রে আমলে আনতে চায় না।

সরকার দলীয় স্বার্থে কিংবা নিজেদের স্বার্থে কোনো কাজ করতে চায় বা বৃহত্তর কোনো কাজ করতে অনীহা প্রকাশ করতে পারে। জনমত এসব কাজগুলো সরকারকে করতে বা না করতে বাধ্য করতে পারে। জনমত জনকল্যাণমূলক রাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। জনমতের ভিত্তিতেই একটি সরকার অধিকতর জনকল্যাণকামী, কার্যকরী ও ফলপ্রসূভাবে কাজ করতে পারে। জনমতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থাই কল্যাণমূলক শাসন প্রতিষ্ঠা করতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
148
উত্তরঃ

জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম হলো পরিবার।
পারিবারিক পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে দেশ-বিদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় সম্পর্কে শিশু জানতে পারে। শিশুরা পিতামাতার বিশ্বাস, রাজনৈতিক দর্শনকে অনুসরণ করতে শেখে। পারিবারিক এ ভিত্তি শিশুরা সারা জীবন বহন করে। এভাবে পরিবার শক্তিশালী জনমতের ভিত্তি হিসেবে কাজ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
356
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews