আজিম সাহেব সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন। পেনশন বাবদ তিনি ১০ লক্ষ টাকা পান। তিনি এ অর্থ নিরাপদে সংরক্ষণ করতে চান এবং তা থেকে নিয়মিত আয় প্রত্যাশা করেন। এজন্য তিনি বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ খবর নেন। শেষ পর্যন্ত তার পার্শ্ববর্তী বাজারে অবস্থিত প্রগতি ব্যাংক-এর একটি শাখায় হিসাব খুলে তার অর্থ জমা রাখেন

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যাংক চলতি হিসাবের গ্রাহককে জমাতিরিত্ব অর্থ উত্তোলনের সুযোগ দেয়।

উত্তরঃ

ইন্টারনেট ব্যাংকিং একটি ব্যাংকিং সেবা পদ্ধতি, যার মাধ্যমে উন্নতর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতিদ্রুত, নির্ভুল এবং ব্যাপক বিস্তৃত সেবা দেওয়া সম্ভব।
ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে মুহূর্তেই লেনদেন করা সম্ভব এবং একে ২৪ ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। ইন্টারনেট ব্যাংকিং প্রাচীন ব্যাংকিং পদাতি, কায়িক শ্রমনির্ভর, সীমিত সেবা সম্বলিত, মন্থর ও কাগজপত্রের জমাকৃত গতানুগতিক ব্যাংকিং পদ্ধতির অবসান ঘটিয়েছে।

উত্তরঃ

আজিম সাহেবের জন্য স্থায়ী হিসাব উপযুক্ত।
এ হিসাব নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। মেয়াদ শেষে সুদসহ একত্রে অর্থ উত্তোলন করা যায়। এ হিসাবে বেশি হারে সুদ দেওয়া হয়।
তাই বড় অঙ্কের অলস অর্থের জন্য এ হিসাব উপযোগী।
উদ্দীপকে আজিম সাহেব সম্প্রতি চাকরি থেকে অবসর নেন। তিনি পেনশন বাবদ ১০ লক্ষ টাকা পান। এ অর্থ তিনি নিরাপদে সংরক্ষণ করতে চান। আবার তা থেকে নিয়মিত আয় পেতে চান। এজন্য তিনি একটি ব্যাংক হিসাব খুলতে আগ্রহী। সাধারণত বড় অংকের টাকার জন্য স্থায়ী হিসাব উপযুক্ত। এছাড়া এ হিসাবে নির্দিষ্ট সময় পরপর বেশি হারে সুদ দেওয়া হয়। আজিম সাহেবের প্রত্যাশার সাথে ব্যাংকের স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, আজিম সাহেবের ব্যাংকে একটি স্থায়ী হিসাব খোলা উচিত।

উত্তরঃ

ব্যাংকের অবস্থান ও শাখা বিচারে আজিম সাহেবের প্রগতি ব্যাংক-এ হিসাব খোলা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি।
ব্যাংকে হিসাব খোলার আগে গ্রাহককে কিছু বিষয় বিবেচনা করতে হয়। এক্ষেত্রে ব্যাংকের অবস্থান, দক্ষতা, বহুমুখী সেবা, শাখার সংখ্যা, সুনাম ইত্যাদি প্রধান বিবেচ্য বিষয়। এছাড়া দক্ষতা, তালিকাভুক্তি, ঋণ সুবিধা, সুদ ইত্যাদি বিষয়ও গ্রাহককে বিবেচনা করা উচিত।
উদ্দীপকে আজিম সাহেব পেনশন বাবদ ১০ লক্ষ টাকা পান। এ অর্থ তিনি ব্যাংকে জমা রাখতে চায়। এজন্য তিনি বেশ কয়েকটি ব্যাংকে খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি পার্শ্ববর্তী বাজারে অবস্থিত প্রগতি ব্যাংক-এর একটি শাখায় হিসাব খোলেন।
উদ্দীপকে প্রগতি ব্যাংক-এর শাখাটি আজিম সাহেবের পার্শ্ববর্তী বাজারে অবস্থিত। ব্যাংকের অবস্থান ব্যবসায়িক কেন্দ্রস্থল বা বাসার পাশে হওয়া উত্তম। তাছাড়া বৈশিষ্ট্যের দিক থেকে প্রগতি ব্যাংক একটি শাখা ব্যাংক। ফলে আজিম সাহেব এ ব্যাংক থেকে শাখা ব্যাংকের সুবিধাগুলো পাবেন। তাই বলা যায়, আজিম সাহেবের প্রগতি ব্যাংক-এ হিসাব খোলা যথার্থ হয়েছে।

185

এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারব।
  • হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারব। 
  • আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews