ইন্টারনেট ব্যাংকিং একটি ব্যাংকিং সেবা পদ্ধতি, যার মাধ্যমে উন্নতর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতিদ্রুত, নির্ভুল এবং ব্যাপক বিস্তৃত সেবা দেওয়া সম্ভব।
ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে মুহূর্তেই লেনদেন করা সম্ভব এবং একে ২৪ ঘন্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। ইন্টারনেট ব্যাংকিং প্রাচীন ব্যাংকিং পদাতি, কায়িক শ্রমনির্ভর, সীমিত সেবা সম্বলিত, মন্থর ও কাগজপত্রের জমাকৃত গতানুগতিক ব্যাংকিং পদ্ধতির অবসান ঘটিয়েছে।
এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-
- ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারব।
- ব্যাংক হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারব।
- হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারব।
- আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারব।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!