আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো 'নিজের প্রতি আস্থা'। নিজের প্রতি আস্থাবান মানুষ ভালো কিছু করতে পারে। নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে দক্ষতা ও সক্ষমতা অর্জিত হয়। সেই সাথে সম্পাদিত কাজে যদি অন্যের স্বীকৃতি পাওয়া যায় তাহলে নিজের প্রতি আস্থা বৃদ্ধি পায়।
Related Question
View Allকামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার দিকটি লক্ষণীয়। কোনো কাজকে নতুনভাবে নিজের মতো করে তৈরি করা বা উপস্থাপন করাই হলো সৃজনশীলতা। সৃজনশীল মানুষই পারে নতুন কিছু করতে, নতুনভাবে চলতে। মানুষের এই আধুনিক যুগে পদার্পণের পেছনেও সৃজনশীল চিন্তাভাবনা ও নিত্যনতুন আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের কামরুল আসবাবপত্র তৈরি করেন। তিনি তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে নতুন নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন যা তার সৃজনশীলতার পরিচয় বহন করে। তিনি নতুন নতুন কাজের ফরমায়েশ নেন। নতুন ডিজাইনের আসবাবপত্র সকলেই পছন্দ করে। আর কামরুলের নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরির কারণে প্রায়ই তাকে-ফরমায়েশদাতারা বাহবা দিতেন। তাই বলা যায়, কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার দিকটি লক্ষণীয়।
কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে সৃজনশীল ব্যক্তি হিসেবে প্রকাশ করে না। জামিলের কাজ সৃজনশীল নয়।
যারা সৃজনশীল নয় তারা ঝুঁকি নেয় না। তারা চেনা পথে হাঁটে, জানা কাজ করে। অন্যকে অনুকরণ করে। যারা সৃজনশীল নয় তারা সবসময় পুরস্কারের আশায় কাজ করে। পক্ষান্তরে যারা সৃজনশীল তারা সবসময় নতুন কিছু করতে চায়। নিজের পছন্দকে প্রাধান্য দেয়। সৃজনশীল কাজ করেই তারা মজা পায়, তারা কাজ পাওয়া বা কাজ করতে পারাটাই পুরস্কার মনে করে। জামিল কাজ করার ক্ষেত্রে নূরুল ইসলাম সাহেবকে অনুকরণ করেন। কাজের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে নিজে তা সমাধান করতে পারেন না। ফলে তিনি নূরুল ইসলাম সাহেবের শরণাপন্ন হন। তিনি তার কাজের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাভাবনা করেন না। এতে করে তিনি আসবাবপত্রের নকশায় নতুনত্ব আনতে পারেন না।
নতুন কিছু তৈরি করতে অনেক ঝুঁকি কাজ করে। যেহেতু জামিল একই ধরনের কাজ করে থাকেন সেহেতু তাকে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয়নি। এজন্য তিনি অনেকের প্রশংসা পান। তবে নতুনত্ব না থাকায় কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে সজনশীল ব্যক্তি হিসেবে প্রকাশ করে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!