জামিল ও কামরুল দুজনেই নূরুল ইসলাম সাহেবের কাছে আসবাবপত্র তৈরি করার কাজ শিখেছে । তারা দু'জনেই ব্যবসায় নিয়োজিত । কাজ করার ক্ষেত্রে জামিল সব সময়ই নূরুল ইসলাম সাহেবকে অনুকরণ করেন । কাজের ক্ষেত্রে কোন সমস্যায় পড়লেও জামিল তার সঙ্গে যোগযোগ করেন। এ কারণেই তাকে কোন ঝুঁকির মধ্যে পড়তে হয়নি । এতে তিনি অনেকের প্রশংসা পান । অন্যদিকে কামরুল তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে নতুন নতুন কাজের ফরমায়েশ নেন নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরির কারণে প্রায়ই তিনি ফরমায়েশদাতাদের বাহবা পান ।

Updated: 1 year ago
উত্তরঃ

রোবট হলো 'যন্ত্রমানব' যা কলকব্জা দিয়ে তৈরি।

উত্তরঃ

আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো 'নিজের প্রতি আস্থা'। নিজের প্রতি আস্থাবান মানুষ ভালো কিছু করতে পারে। নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে দক্ষতা ও সক্ষমতা অর্জিত হয়। সেই সাথে সম্পাদিত কাজে যদি অন্যের স্বীকৃতি পাওয়া যায় তাহলে নিজের প্রতি আস্থা বৃদ্ধি পায়।

উত্তরঃ

কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার দিকটি লক্ষণীয়। কোনো কাজকে নতুনভাবে নিজের মতো করে তৈরি করা বা উপস্থাপন করাই হলো সৃজনশীলতা। সৃজনশীল মানুষই পারে নতুন কিছু করতে, নতুনভাবে চলতে। মানুষের এই আধুনিক যুগে পদার্পণের পেছনেও সৃজনশীল চিন্তাভাবনা ও নিত্যনতুন আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের কামরুল আসবাবপত্র তৈরি করেন। তিনি তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে নতুন নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন যা তার সৃজনশীলতার পরিচয় বহন করে। তিনি নতুন নতুন কাজের ফরমায়েশ নেন। নতুন ডিজাইনের আসবাবপত্র সকলেই পছন্দ করে। আর কামরুলের নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরির কারণে প্রায়ই তাকে-ফরমায়েশদাতারা বাহবা দিতেন। তাই বলা যায়, কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার দিকটি লক্ষণীয়।

উত্তরঃ

কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে সৃজনশীল ব্যক্তি হিসেবে প্রকাশ করে না। জামিলের কাজ সৃজনশীল নয়।

যারা সৃজনশীল নয় তারা ঝুঁকি নেয় না। তারা চেনা পথে হাঁটে, জানা কাজ করে। অন্যকে অনুকরণ করে। যারা সৃজনশীল নয় তারা সবসময় পুরস্কারের আশায় কাজ করে। পক্ষান্তরে যারা সৃজনশীল তারা সবসময় নতুন কিছু করতে চায়। নিজের পছন্দকে প্রাধান্য দেয়। সৃজনশীল কাজ করেই তারা মজা পায়, তারা কাজ পাওয়া বা কাজ করতে পারাটাই পুরস্কার মনে করে। জামিল কাজ করার ক্ষেত্রে নূরুল ইসলাম সাহেবকে অনুকরণ করেন। কাজের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে নিজে তা সমাধান করতে পারেন না। ফলে তিনি নূরুল ইসলাম সাহেবের শরণাপন্ন হন। তিনি তার কাজের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাভাবনা করেন না। এতে করে তিনি আসবাবপত্রের নকশায় নতুনত্ব আনতে পারেন না।
নতুন কিছু তৈরি করতে অনেক ঝুঁকি কাজ করে। যেহেতু জামিল একই ধরনের কাজ করে থাকেন সেহেতু তাকে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয়নি। এজন্য তিনি অনেকের প্রশংসা পান। তবে নতুনত্ব না থাকায় কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে সজনশীল ব্যক্তি হিসেবে প্রকাশ করে না।

218

Related Question

View All
উত্তরঃ

রোবট হলো 'যন্ত্রমানব' যা কলকব্জা দিয়ে তৈরি।

756
উত্তরঃ

আত্মবিশ্বাসী মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো 'নিজের প্রতি আস্থা'। নিজের প্রতি আস্থাবান মানুষ ভালো কিছু করতে পারে। নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে দক্ষতা ও সক্ষমতা অর্জিত হয়। সেই সাথে সম্পাদিত কাজে যদি অন্যের স্বীকৃতি পাওয়া যায় তাহলে নিজের প্রতি আস্থা বৃদ্ধি পায়।

991
উত্তরঃ

কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার দিকটি লক্ষণীয়। কোনো কাজকে নতুনভাবে নিজের মতো করে তৈরি করা বা উপস্থাপন করাই হলো সৃজনশীলতা। সৃজনশীল মানুষই পারে নতুন কিছু করতে, নতুনভাবে চলতে। মানুষের এই আধুনিক যুগে পদার্পণের পেছনেও সৃজনশীল চিন্তাভাবনা ও নিত্যনতুন আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের কামরুল আসবাবপত্র তৈরি করেন। তিনি তার শেখা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে নতুন নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরি করেন যা তার সৃজনশীলতার পরিচয় বহন করে। তিনি নতুন নতুন কাজের ফরমায়েশ নেন। নতুন ডিজাইনের আসবাবপত্র সকলেই পছন্দ করে। আর কামরুলের নতুন ডিজাইনের আসবাবপত্র তৈরির কারণে প্রায়ই তাকে-ফরমায়েশদাতারা বাহবা দিতেন। তাই বলা যায়, কামরুলের কাজের ক্ষেত্রে সৃজনশীলতার দিকটি লক্ষণীয়।

830
উত্তরঃ

কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে সৃজনশীল ব্যক্তি হিসেবে প্রকাশ করে না। জামিলের কাজ সৃজনশীল নয়।

যারা সৃজনশীল নয় তারা ঝুঁকি নেয় না। তারা চেনা পথে হাঁটে, জানা কাজ করে। অন্যকে অনুকরণ করে। যারা সৃজনশীল নয় তারা সবসময় পুরস্কারের আশায় কাজ করে। পক্ষান্তরে যারা সৃজনশীল তারা সবসময় নতুন কিছু করতে চায়। নিজের পছন্দকে প্রাধান্য দেয়। সৃজনশীল কাজ করেই তারা মজা পায়, তারা কাজ পাওয়া বা কাজ করতে পারাটাই পুরস্কার মনে করে। জামিল কাজ করার ক্ষেত্রে নূরুল ইসলাম সাহেবকে অনুকরণ করেন। কাজের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে নিজে তা সমাধান করতে পারেন না। ফলে তিনি নূরুল ইসলাম সাহেবের শরণাপন্ন হন। তিনি তার কাজের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাভাবনা করেন না। এতে করে তিনি আসবাবপত্রের নকশায় নতুনত্ব আনতে পারেন না।
নতুন কিছু তৈরি করতে অনেক ঝুঁকি কাজ করে। যেহেতু জামিল একই ধরনের কাজ করে থাকেন সেহেতু তাকে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয়নি। এজন্য তিনি অনেকের প্রশংসা পান। তবে নতুনত্ব না থাকায় কাজের ক্ষেত্রে জামিলের পুরস্কার পাওয়ার বিষয়টি তাকে সজনশীল ব্যক্তি হিসেবে প্রকাশ করে না।

766
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews