উত্তরঃ

IAEA মানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (International Atomic Energy Agency)। এটি একটি আন্তঃসরকারি সংস্থা, যা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের প্রচার এবং পারমাণবিক শক্তিকে সামরিক বা অস্ত্র বানানোর কাজে ব্যবহার থেকে বিরত রাখার জন্য নজরদারি ও তত্ত্বাবধান করে। এটি জাতিসংঘের আওতাভুক্ত হলেও স্বাধীন একটি সংস্থা হিসেবে কাজ করে। সম্প্রতি ইরান আইএইএর সঙ্গে একাধিক সহযোগিতা স্থগিত ঘোষণা করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের নিয়মিত সহযোগিতা চুক্তি থেকে বেরিয়ে গেছে, যার ফলে তারা আইএইএর কার্যক্রম থেকে কার্যত বিচ্ছিন্ন হয়েছে। ইরান IAEA থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় ২ জুলাই ২০২৫।

উত্তরঃ

PL 480 (Public Law 480) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ আইন, যা বিশ্বজুড়ে 'ফুড ফর পিস' (Food for Peace) কর্মসূচি নামে পরিচিত। এটি মূলত উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য সাহায্য পাঠানোর একটি আইনি কাঠামো। ১৯৫৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার এই আইনে স্বাক্ষর করেন। এই আইনের আওতায় যুক্তরাষ্ট্র তাদের উদ্বৃত্ত খাদ্যশস্য (বিশেষ করে গম) উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে সহায়তা, ঋণ বা স্বল্পমূল্যে প্রদান করত। উদ্দেশ্য ছিল একদিকে মানবিক সহায়তা দেওয়া, অন্যদিকে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তার করা।

উত্তরঃ

সংজ্ঞা: জোসেফ নাই (Joseph Nye) প্রবর্তিত 'Soft Power' বা 'নরম শক্তি' হলো এমন এক মতা, যেখানে কোনো রাষ্ট্র জোর-জবরদস্তি (সামরিক শক্তি) বা প্রলোভন (অর্থনৈতিক চাপ) ছাড়াই কেবল তার সংস্কৃতি, আদর্শ, রাজনৈতিক মূল্যবোধ এবং বৈদেশিক নীতির আকর্ষণ ব্যবহার করে অন্য দেশের মানুষের পছন্দ ও আচরণকে নিজের অনুকূলে প্রভাবিত করতে পারে।

উদাহরণ: দক্ষিণ কোরিয়ার 'K-Pop' বা 'K-Drama' সারা বিশ্বের তরুণ প্রজন্মের মধ্যে তাদের দেশের প্রতি এক ধরণের ইতিবাচক আকর্ষণ তৈরি করেছে, যা তাদের সফট পাওয়ার।

উত্তরঃ

সার্ক (SAARC): ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। তবে সদস্য দেশগুলোর মধ্যে, বিশেষ করে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বর্তমানে এর কার্যক্রম অনেকাংশে স্থবির হয়ে পড়েছে।

আসিয়ান (ASEAN): ১৯৬৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ নিয়ে গঠিত আসিয়ান পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অত্যন্ত সফল জোট হিসেবে পরিচিত।

প্রধান পার্থক্য: সার্ক যেখানে রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক বিরোধে দুর্বল, সেখানে আসিয়ান আসিয়ান ওয়ে (A-হস্তক্ষেপ নীতি) অনুসরণ করে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গভীর অর্থনৈতিক সংহতি ও সহযোগিতা গড়ে তুলেছে।

উত্তরঃ

২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনী পাঠিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি বড় সামরিক অভিযান চালায়, এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যায়। এই হামলার সরকারি যুক্তি হল মাদক পাচার, নিরাপত্তা হুমকি ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন এর পেছনে ভেনেজুয়েলার বিশাল কাঁচা তেলের মজুত ও রাজনৈতিক প্রভাব বিস্তার একটি মূল কারণ ছিল।

সম্ভাব্য পরিণতি: 

  • এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সার্বভৌমত্বের ওপর বড় প্রশ্ন উত্থাপন করেছে। লাতিন আমেরিকার দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা ও উত্তেজনা বাড়তে পারে। 
  • তেলের বাজার ও বৈশ্বিক শক্তির ভারসাম্যেও প্রভাব পড়তে পারে, কারণ ভেনেজুয়েলার তেল সম্পদ বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ”
47

SAARC- South Asian Association for Regional Co-operation (সার্ক) হলো দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন। ১৯৮০ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সহযোগিতামূলক বাণিজ গড়ার প্রস্তাব করেন। বাংলাদেশের এ প্রস্তাব গ্রহণ করে ১৯৮১ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা প্রতিনিধিগণ। কলোম্বোতে মিলিত হয়। পরিশেষে, ১৯৮৩ সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয়।

 

প্রধান উদ্দেশ্য- ৫টি

  • মানব সম্পদ উন্নয়ন 
  • যোগাযোগ
  • কৃষি ও পল্লী উন্নয়ন
  • স্বাস্থ্য ও জনসংখ্যা কার্যক্রম
  • বিজ্ঞান প্রযুক্তি ও আবহাওয়াবিদ্যা

 

সার্কের সদস্য দেশ- ৮টি

  1. বাংলাদেশ
  2. ভারত
  3. মালদ্বীপ
  4. ভুটান
  5. পাকিস্তান
  6. শ্রীলংকা
  7. নেপাল
  8. আফগানিস্তান

 

জেনে নিই 

  •  প্রতিষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
  • প্রধান উদ্যোক্তা- প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বাংলাদেশ)।
  • সার্কের সদরদপ্তর অবস্থিত- কাঠমুন্ডু, নেপাল।
  • সর্বশেষ সদস্য আফগানিস্তান (২০০৭)। 
  • মহাসচিব নির্বাচিত হয় ৩ বছরের জন্য।
  • প্রথম চেয়ারম্যান- হোসাইন মোহাম্মদ এরশাদ (বাংলাদেশ)।
  • প্রথম মহাসচিব- আবুল আসান (বাংলাদেশ)।
  • প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৮৫ সালে ঢাকায়।
  • প্রথম নারী মহাসচিব- ফাতিমা দিয়ানা সাঈদ। 
  • সার্ক ঘোষিত মীনা দিবস- ৮ ডিসেম্বর।
  • সার্কভুক্ত যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান- নেপাল।
  • সার্ক সম্মেলনে যা করা যায়না- দ্বিপাক্ষিক আলোচনা।
  • SAARC এর অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র- ৩টি (নেপাল, আফগানিস্তান, ভুটান)। 
  • সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২০১৪ সালে; নেপালে। 
  • সম্মেলন বন্ধ আছে ২০১৬ সাল থেকে।

 

সার্কের বিভিন্ন সংস্থা

সার্কের সংস্থা অবস্থান
আবহাওয়া কেন্দ্র বিশ্ববিদ্যালয়ঢাকা, বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় নয়াদিল্লি, ভারত
ডকুমেন্টেশন
সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলংকায়
সার্ক কৃষি বিষয়ক কেন্দ্রঢাকা, বাংলাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাট, ভারত
মানব উন্নয়ন কেন্দ্রইসলামাবাদ, পাকিস্তান
সার্ক তথ্য কেন্দ্র নেপালে
  

Related Question

View All
উত্তরঃ

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বাধিক শিক্ষার হার 'মালদ্বীপ' এর ।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
436
উত্তরঃ

একজন ব্যক্তি একই সঙ্গে দুটি দেশের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে ।

সাধারণত একজন ব্যক্তি একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়। তবে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন: বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে, অন্যদিকে যুক্তরাষ্ট্র জানীতি ও জন্মস্থান উত্তর নীতি অনুসরণ করে। কাজেই বাংলাদেশের মা-বাবার সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সেই সস্তান অন্যস্থান নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। আবার জন্মনীতি অনুযারী সে বাংলাদেশের নাগরিকতা অর্জন করবে। এভাবে দ্বৈত নাগরিক হওয়া যায়।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
6k
উত্তরঃ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয়।

PRONAY TIRKI
PRONAY TIRKI
2 years ago
289
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews