উদ্দীপকের জনাব আবেদের ব্যাংকে হিসাব থাকার ফলে তিনি তাৎক্ষণিকভাবে টাকা তুলতে পারেন।
ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি অনুযায়ী গ্রাহকের স্বার্থরক্ষা করা ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব।
উদ্দীপকে জনাব আবেদ ব্যাংকে টাকা রেখেছিল বলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ের প্রয়োজনে টাকা তুলতে পেরেছিলেন। কেননা ব্যাংক গ্রাহকের টাকা চাওয়ামাত্র ফেরত দিতে বাধ্য থাকে। ব্যবসায়ীরা সাধারণত চলতি হিসাবে টাকা রাখে। তারা যখন তখন টাকা তুলতে পারে। আবেদও ব্যবসায়ী হিসেবে এভাবে তার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন এবং ব্যবসায়ের ব্যয় মেটাতে পারেন। অর্থাৎ ব্যাংকে হিসাব থাকায় চাওয়ামাত্র ব্যাংক আবেদকে অর্থ প্রদানে বাধ্য ছিল। তাই তিনি তাৎক্ষণিকভাবে টাকা তুলতে পারেন।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
