ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত ব্যক্তিকে ব্যাংকার বলে।
যে ডেকে প্রাপকের নামের পরে 'অথবা আদেশানুসারে' কথাটি লেখা থাকে তাকে হুকুম চেক বলে।
গ্রাহকের আদেশ অনুযায়ী নির্দিস্ট প্রাপককে যে চেকের অর্থ দেওয়া হয়। তাই হুকুম চেক। এ ধরনের চেক প্রাপক ছাড়া অনা কেউ ব্যাংকে উপস্থাপন করে অর্থ পাওয়ার সুযোগ নেই। বাহক চেকের চেয়ে এ চেক বেশি নিরাপদ।
উদ্দীপকের জনাব আবেদের ব্যাংকে হিসাব থাকার ফলে তিনি তাৎক্ষণিকভাবে টাকা তুলতে পারেন।
ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি অনুযায়ী গ্রাহকের স্বার্থরক্ষা করা ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব।
উদ্দীপকে জনাব আবেদ ব্যাংকে টাকা রেখেছিল বলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ের প্রয়োজনে টাকা তুলতে পেরেছিলেন। কেননা ব্যাংক গ্রাহকের টাকা চাওয়ামাত্র ফেরত দিতে বাধ্য থাকে। ব্যবসায়ীরা সাধারণত চলতি হিসাবে টাকা রাখে। তারা যখন তখন টাকা তুলতে পারে। আবেদও ব্যবসায়ী হিসেবে এভাবে তার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন এবং ব্যবসায়ের ব্যয় মেটাতে পারেন। অর্থাৎ ব্যাংকে হিসাব থাকায় চাওয়ামাত্র ব্যাংক আবেদকে অর্থ প্রদানে বাধ্য ছিল। তাই তিনি তাৎক্ষণিকভাবে টাকা তুলতে পারেন।
উদ্দীপকে আবেদ ও রফিকের দুটি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকে টাকা রাখাকে আমি অধিক যুক্তিযুক্ত বলে মনে করি।
ব্যাংক অর্থ নিয়ে ব্যবসায় করে। তাই যেকোনো সময় গ্রাহককে সেবা দিতে তারা সর্বদা সম্মত থাকে। অন্যদিকে কোনো সমিতিতে অর্থ জমা রাখলে তা সময়মতো তোলা যাবে কিনা তার নিশ্চয়তা নেই
উদ্দীপকে আবেদ ব্যাংকে টাকা জমা রাখে। কিন্তু তার বন্ধু রফিক স্থানীয় এক সমিতিতে টাকা জমা রাখে। আবেদ তাৎক্ষণিক প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারে, কিন্তু তার বন্ধু সমিতিতে দরখাস্ত দিয়েও সময়মতো টাকা ওঠাতে পারেনি
আবেদের ব্যাংকে হিসাব থাকায় ইচ্ছামতো টাকা ওঠাতে পারে এবং ব্যবসায়ের ব্যয় মেটায়। অন্যদিকে, তার বন্ধু সমিতি থেকে টাকা ওঠাতে পারেনি বলে সময়মতো বিনিয়োগে ব্যর্থ হয়। এছাড়া ব্যাংকে অর্থ রাখা বেশি নিরাপদ। ব্যবসায়ী হিসেবে যেকোনো সময় অর্থের প্রয়োজনে আবেদ টাকা তুলতে পারবে, যা সমিতি থেকে তার বন্ধু পারবে না। তাই বলা যায়, ব্যাংকে টাকা রাখাই অধিক যুক্তিযুক্ত
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
