লোভ মানুষের জীবনে করুণ পরিণতি ডেকে আনে। লোভকরলে কখনো আত্মতৃপ্তিতে থাকা যায় না। লোভের ফলে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। কেননা, লোভী মানুষকে কেউ পছন্দ করে না। তাই আমরা কখনো লোভ করব না।
Related Question
View Allকৃষকের হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। এতে কৃষক ভাবল, হাঁসটির পেটে আরও সোনার ডিম রয়েছে। সব ডিম একসাথে পেতে সে হাঁসটিকে জবাই করল। এতে হাঁসটি মারা গেল এবং কৃষকের সোনার ডিম পাওয়াও বন্ধ হয়ে গেল। মূলত অতি লোভের কারণেই কৃষকের করুণ পরিণতি হয়েছিল।
সংসারের সচ্ছলতা টিকিয়ে রাখতে কৃষক সোনার ডিম পাড়া হাঁসের সঠিক যত্ন নিতে পারত। সে প্রতিদিন একটি সোনার ডিম নিয়েই সন্তুষ্ট থাকতে পারত। সে হাঁসটিকে জবাই না করে প্রতিদিন একটি করে সোনার ডিম সংগ্রহ করতে পারত। এই ডিম নিয়ে সে হাটে বিক্রি করে সংসারের অভাব মেটাতে পারত। কৃষক যদি বেশি লোভ না করে অল্পতে তুষ্ট থাকত তবে সে সংসারের সচ্ছলতা টিকিয়ে রাখতে পারত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!