প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বের সব দেশ খুব কাছাকাছি চলে এসেছে।
মানুষের মতো বিশ্বের রাষ্ট্রগুলোও একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশ্বের দেশগুলো নানা--ক্ষেত্রে একে অন্যের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রগুলো হলো- শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, জলবায়ু, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি। এক্ষেত্রে সার্ক, ওআইসি, জাতিসংঘ এবং অন্য সংস্থাসমূহ সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। এসব আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা আমাদের মনে করিয়ে দেয় আমরা একটি
বিশ্ব পরিবারের সদস্য। নিজেদের গড়ে তুলতে হবে বিশ্ব নাগরিক হিসেবে। আমার কাজ দ্বারা পরিবার ও সমাজ যেমন উপকৃত হবে, ঠিক তেমনি রাষ্ট্র ও বিশ্ব উপকৃত হবে। কোনো জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা সকল দেশের মানুষই ভোগ করতে পারে। আবার কারও কর্মে যদি জলবায়ুর ক্ষতি হয়, তার প্রভাবও অন্য দেশ ভোগ করে। যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়নের সুবিধা কেউ বা কোনো দেশ একা ভোগ করে না। এভাবেই নিজের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক।
Related Question
View Allসার্ক একটি আঞ্চলিক সংস্থা।
সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেন।
১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়।
সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
সর্বশেষ আফগানিস্তান সার্কের সদস্যভুক্ত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!