আমি ভালোবাসি আমার 

নদীর বালুচর 

শরৎকালে যে নির্জনে 

চকাচকির ঘর। 

যেথায় ফুটে কাশ 

তটের চারিপাশ 

শীতের দিনে বিদেশি সব 

হাঁসের বসবাস।

Updated: 9 months ago
উত্তরঃ

রবীন্দ্রনাথ ঠাকুর 'গীতাঞ্জলি' কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

প্রিয় মাতৃভূমির ছায়াতলে এলে কবির অঙ্গ জুড়ানোর কারণ হলো, এটি কবিকে সব হতাশা ও. ক্লান্তির ভাব দূর করে এক সফল জীবনের সন্ধান দেয়।

'জন্মভূমি' কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশপ্রেমের অপরূপ - চিত্র তুলে ধরেছেন। কবি মনে করেন, মা যেমন শিশুকে স্নেহ-মায়া মমতা ও ভালোবাসা দ্বারা আপন করে নেয়, অনুরূপভাবে প্রিয় জন্মভূমিও কবিকে আপন করে নিয়েছে। এমন দেশমাতৃকার স্নেহই একমাত্র কবির কাম্য। প্রিয় স্বদেশের স্বর্গীয় ভূমিতে মাথা রাখলে সব সমস্যার সমাধান আসে, নতুন জীবনের সম্ভাবনা তৈরি হয়। এসব কারণেই প্রিয় মাতৃভূমির ছায়াতলে এলে কবির অঙ্গ জুড়ায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে 'জন্মভূমি' কবিতার প্রকৃতিচেতনার দিকটি প্রকাশ পেয়েছে।

নানা বিষয়ের সমন্বয়ে পৃথিবী সজ্জিত। এত সব উপাদানের ভিতরে প্রাকৃতিক অনুষঙ্গের ভূমিকা সর্বাগ্রে। কেননা এটি সুন্দরকে আরও রেশি সুন্দর, সজীবতাকে আরও বেশি সজীব করে থাকে।

উদ্দীপকের কবি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছবির মতো দেশের বর্ণনা দিয়েছেন। শরতের সকালে কাশফুল ফুটতে থাকে, নদীর বালুচরে পাখিদের বসবাস দেখা যায়। আবার শীতকালেও প্রকৃতির শোভাবর্ধন করে বিভিন্ন প্রজাতির হাঁসের ছড়াছড়িতে। 'জন্মভূমি' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সবুজ-শ্যামল প্রিয় জন্মভূমির ঐশ্বর্যের বর্ণনা দিয়েছেন বিভিন্ন ধরনের ফুল, আকাশের চাঁদ ও গাছের সৌন্দর্য আরেক ধাপ বৃদ্ধি করে। সুতরাং উদ্দীপকে 'জন্মভূমি' কবিতার প্রাকৃতিক বিষয়টির ইঙ্গিত রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

"উদ্দীপকে 'জন্মভূমি' কবিতাটির সব দিক ফুটে ওঠেনি"-মন্তব্যটি যথার্থ।

জন্মের পর স্বদেশই মানুষের প্রথম আশ্রয়স্থল হয়। এজন্যই জন্মভূমি প্রত্যেকের কাছে খুবই মমতার ও ভালোবাসার। আস্তে আস্তে মানুষ জন্মভূমির আলো-বাতাসে লালিত-পালিত হতে থাকে, আরও বেশি দেশমাতৃকার সঙ্গে ব্যক্তিমনের অভিন্ন জগৎ তৈরি হয়।

উদ্দীপক থেকে জানা যায় কবির স্বদেশপ্রকৃতির বৈচিত্র্যময় শোভা। বছরের কোনো কোনো সময় দেখা যায় নদীতীরের বালুচরে চকাচকির ঘর বাঁধা। আবার কখনো দেখা যায় ভিন্ন প্রজাতির হাঁস ও কাশফুলের মনোমুগ্ধকর চিত্র। 'জন্মভূমি' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশপ্রেমের প্রতি ভালোবাসা ও মমতা ফুটে উঠেছে। দেশমাতৃকার কাছ থেকে কবি যে মমতা ও ভালোবাসা পাচ্ছেন তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। বিপদে-আপদে এটি কবির শ্রেষ্ঠ ও একমাত্র আশ্রয়স্থল।

উদ্দীপকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন ঋতুর অপরূপ শোভার বিষয়টি জানা যায়। অন্যদিকে 'জন্মভূমি' কবিতায় স্বদেশের শোভা, মমতা ও প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি অসাধারণত্বের সঙ্গে বর্ণিত হয়েছে। তাই বলা যায় যে, প্রাকৃতিক সৌন্দর্যের দিকটিই একমাত্র বিষয় নয় 'জন্মভূমি' কবিতায়; বরং বৈচিত্র্যপূর্ণ বিষয়েরও সংযোজন ঘটেছে। সুতরাং মন্তব্যটি যথাযথ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
63

জন্মভূমি
রবীন্দ্রনাথ ঠাকুর

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥

জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥

কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে ॥

আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥

Related Question

View All
উত্তরঃ

জন্মভূমির স্নেহচ্ছায়ায় কবির অঙ্গ জুড়ায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
368
উত্তরঃ

কবির শেষ ইচ্ছা হলো, তিনি জন্মভূমির মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন।

এ দেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তাঁর জীবনের সার্থকতা অনুভব করেন। এ দেশের মাটিতে জন্ম নিয়ে, এর সূর্যালোকে চোখ জুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহচ্ছায়ায় কবি সুখ ও শান্তি লাভ করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ কবির শেষ ইচ্ছা, এ দেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
339
উত্তরঃ

জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক দিয়ে উদ্দীপকটি 'জন্মভূমি' কবিতার সাথে মিল লক্ষ করা যায়।

প্রকৃতিগতভাবেই মানুষের জন্মভূমির প্রতি মমত্ববোধ তৈরি হয়। জন্মভূমির আশ্রয়ে বেড়ে ওঠার কারণে আরও আপন মনে হয় এবং জন্মভূমির প্রতি ভালোবাসার কারণেই তাকে সব দেশের চেয়ে সেরা মনে হয়।

'জন্মভূমি' কবিতায় কবি এদেশে জন্মগ্রহণ করতে পেরে জীবনকে সার্থক মনে করেছেন। জন্মভূমির সবকিছু কবিকে মুগ্ধ করে। তাই তিনি এদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে চান। উদ্দীপকে কবি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে সব দেশের মধ্যে সেরা মনে করেছেন। কবির কাছে তার জন্মভূমিকে অন্য সব দেশের রানি মনে হয়েছে। ভালোবাসায় মুগ্ধ হয়ে 'জন্মভূমি' কবিতার কবি ও উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
184
উত্তরঃ

উদ্দীপক ও 'জন্মভূমি' কবিতায় জন্মভূমিকে রানি সম্বোধন করার পেছনে যৌক্তিকতা রয়েছে। কারণ রানি যেমন নানা ধনসম্পদে ও সৌন্দর্যে পরিপূর্ণ থাকে তেমনি আমাদের দেশও শস্য-শ্যামল ও সৌন্দর্যে পরিপূর্ণ।

আমাদের এ দেশ নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ। বাংলা প্রকৃতির এই সৌন্দর্য ও ঐশ্বর্যের জন্য এ দেশ পৃথিবীর সকল দেশের সেরা।

উদ্দীপকের প্রথমে পৃথিবীর বন্দনা করা হয়েছে। এই পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এদেশের মতো আর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না বলে কবি মনে করেন। 'জন্মভূমি' কবিতায়ও কবি এদেশে জন্মগ্রহণ করাতে জীবন সার্থক মনে করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ। কবি জন্মভূমির স্নেহচ্ছায়ায় বেড়ে ওঠাকেই বড় বলে মনে করেন।

আমাদের দেশে রয়েছে সৌন্দর্য ও শস্য-শ্যামলের প্রাচুর্য যা রানির সাথে সাদৃশ্য তৈরি করে। তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানি বলা যৌক্তিক হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
329
উত্তরঃ

মাতৃভূমির শীতলতায় কবির হৃদয় জুড়ায়। এ বিষয়টিই আলোচ্য অংশে কবি প্রকাশ করেছেন।

মাতৃভূমি গভীর মমতায় কবিকে আগলে রেখেছে। স্বদেশের স্নেহচ্ছায়া কবির প্রাণকে শীতল করে। পরম এক শান্তি প্রবাহিত হয় কবির মনে-প্রাণে। প্রশ্নোক্ত চরণে এই ভাবই প্রকাশ পেয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
183
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews