'আমি যেন কোরবানির বকরি'- 'বহিপীর' নাটকে তাহেরা এ কথাটি বলেছে।
'বহিপীর' নাটকে কুসংস্কারাচ্ছন্ন, ধর্মভীরু তাহেরার বাবা ও সৎমা বৃদ্ধ পীরকে খুশি করতে কিশোরী মেয়েকে তার সঙ্গে বিয়ে দেয়। তাহেরা এ বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। কোরবানির ঈদে মুসলমানরা যেমন বকরি কোরবানি দেয় তাহেরারও নিজেকে তেমন মনে হয়েছে। কারণ তাকে তার বাবা-মা পশুর মতো জোর করে বৃদ্ধ বহিপীরের সঙ্গে বিয়ে দিয়েছে। তার ইচ্ছা-অনিচ্ছার মূল্যায়ন করা হয়নি। এ কারণেই তাহেরা আলোচ্য উক্তিটি করেছে।
সারকথা: নিজেকে অবমূল্যায়িত হতে দেখে তাহেরা প্রশ্নোক্ত উক্তিটি করেছে।
Related Question
View Allবহিপীর নাটকের কেন্দ্রীয় ও নাম চরিত্র। তার বাড়ি উত্তরের সুনামগঞ্জ। সাধারণের ভাষা তার কাছে অপবিত্র মনে হওয়ায় তিনি বহি বা বইয়ের ভাষায় কথা বলেন। এ কারণেই তার নাম বহিপীর।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!