আরজুর পশমি কাপড় পরা দরকার ছিল। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-
উদ্দীপক হতে দেখা যায় আরজু শীত নিবারণের জন্য একটি সুতি শার্টের উপর আর একটি সুতি শার্ট পরে। তাতেও তার বেশ ঠান্ডা লাগে। সুতি কাপড়ের সুতার তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা অনেক বেশি। এ কারণে গরমের দিনে সুতির পোশাক পরলে স্বাচ্ছন্দ্য বোধ হয়। অন্যদিকে শীতের দিনে সুতির পোশাক পরায় তার দেহের তাপ বেরিয়ে যায় বলে ঠান্ডা অনুভূত হয়। এক্ষেত্রে পশম বা উলের পোশাক ব্যবহার করা আরামদায়ক। পশমি পোশাক তাপ কুপরিবাহী। পশম তত্ত্বর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। ফলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না। তাই পশমি কাপড় গায়ে দিলে গরম অনুভূতি হয়। সুতরাং বলা যায়, আরজুর পশমি কাপড় পরা দরকার ছিল।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!