যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, তাদেরকে নন- সেলুলোজিক তত্ত্ব বলে।
প্রকৃতিতে যেসব তত্ত্ব পাওয়া যায়, তাদেরকে প্রাকৃতিক তত্ত্ব বলে। এ হিসেবে লিলেনকে প্রাকৃতিক তত্ত্ব বলা হয়। কারণ তুলা, পাট, রেশম, উল, সিল্ক এর মতো লিলেনও প্রকৃতিতে পাওয়া যায়। তাই লিলেনকে প্রাকৃতিক তত্ত্ব বলা হয়।
আরজুর পশমি কাপড় পরা দরকার ছিল। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-
উদ্দীপক হতে দেখা যায় আরজু শীত নিবারণের জন্য একটি সুতি শার্টের উপর আর একটি সুতি শার্ট পরে। তাতেও তার বেশ ঠান্ডা লাগে। সুতি কাপড়ের সুতার তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা অনেক বেশি। এ কারণে গরমের দিনে সুতির পোশাক পরলে স্বাচ্ছন্দ্য বোধ হয়। অন্যদিকে শীতের দিনে সুতির পোশাক পরায় তার দেহের তাপ বেরিয়ে যায় বলে ঠান্ডা অনুভূত হয়। এক্ষেত্রে পশম বা উলের পোশাক ব্যবহার করা আরামদায়ক। পশমি পোশাক তাপ কুপরিবাহী। পশম তত্ত্বর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকতে পারে। ফলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না। তাই পশমি কাপড় গায়ে দিলে গরম অনুভূতি হয়। সুতরাং বলা যায়, আরজুর পশমি কাপড় পরা দরকার ছিল।
পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে একই কাপড়ে দুই সময়ে দুই ধরনের অনুভূতি লাগে। এই পার্থক্য লাগার কারণ নিচে বিশ্লেষণ করা হলো-
উদ্দীপক হতে দেখা যায়, আরজু জানুয়ারি মাসের এক সকালে অর্থাৎ শীতের সকালে শীত নিবারণের জন্য সুতি কাপড় পরলে তার বেশ ঠান্ডা লাগে। এর কারণ সুতি কাপড়ের তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা বেশি হওয়ায় দেহের তাপ সহজে বাইরে বেরিয়ে যেতে পারে। ফলে শরীর ঠান্ডা লাগে। এছাড়াও শীতের সময় বাতাস বেশি ঠান্ডা থাকায় তা সুতি কাপড়ের মধ্যে দিয়ে সহজেই শরীরে লাগে। এ কারণে আরজুর স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়েছিল।
আবার একই কাপড় আরজু যখন তিন মাস আগে অর্থাৎ অক্টোবর মাসে পরেছিল তখন তার কাছে আরাম অনুভূত হয়েছিল। এর কারণ অক্টোবর মাস অর্থাৎ গরমের দিনে শরীরের তাপ বেশি থাকে, এ অতিরিক্ত তাপ ভ সুতি কাপড় দ্বারা সহজে পরিবাহিত হয়ে দেহের বাইরে চলে যায়। ফলে এ সুতি কাপড় পরিধানকারী স্বাচ্ছন্দ্য বোধ করে।
তাই বলা যায়, একই সুতি কাপড় পরিধানে দুই সময়ে অর্থাৎ দুই ঋতুতে পরিবেশের তাপমাত্রার পার্থক্যের কারণে দুইরকম অনুভূতি লাগে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!