আরাধ্য আর তার বড় ভাই অনুভব ভাত খাচ্ছিল। এমন সময় একজন বৃদ্ধ ভিক্ষুক তাদের বাড়িতে এসে বলল, চারদিন আমি খাইনি। আমাকে কিছু খেতে দিন। আরাধ্যের মা ঘর থেকে খাবার এনে তাকে খেতে দিল কিন্তু তাতে তার পেট ভরল না। তাই আরাধ্য আর অনুভবের সব খাবার তাকে দিয়ে দিল। আরাধ্যের মা তাদেরকে এই শিক্ষা দিয়েছে যে, জীবসেবাই ঈশ্বরসেবা।

Updated: 10 months ago
উত্তরঃ

রন্তিদেব একনাগাড়ে আট চল্লিশ দিন অনাহারে ছিলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

কারো কষ্টে মন কাঁদলে, তার কষ্ট দূর করে দিতে ইচ্ছা করলে মনের ভেতর যে ভাবের উদয় হয়, তাই দয়া। দয়ার দ্বারা সমাজের মঙ্গল হয়। দয়ার দ্বারা আমাদের মন কোমল ও সহানুভূতিশীল হয়। দয়া একটি নৈতিক গুণ। তাছাড়া দয়া ধর্মেরও অঙ্গ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আরাধ্য ও অনুভবের মধ্যে আমাদের পাঠ্যবইয়ে বর্ণিত রাজা রন্তিদেবের সেবাগুণটি পরিলক্ষিত হয়।

শ্রীকৃষ্ণের ভক্ত রাজা তাঁর ইচ্ছায় অযাচক ব্রত পালন অবস্থায় ছিলেন। আটচল্লিশ দিন একটানা না খাবার পর ঊনপঞ্চাশতম দিনে একজন কিছু খাবার দিয়ে যান। খেতে বসার পরে তাঁর সামনে এল এক লোক তার এক কুকুর। দুইই অনাহারে জিরজিরে। লোকটি রন্তিদেবের কাছে খাবার প্রার্থনা করলে রাজা তাঁর পুরো খাবারই দিয়ে দেন তাদের।

উদ্দীপকের' আরাধ্য ও অনুভবও অনাহারী বৃদ্ধ ভিক্ষুককে তাদের সব খাবার দিয়ে দেয়। এ যেন রাজা রন্তিদেবের আদর্শের বাস্তব প্রতিফলন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জীবসেবাই ঈশ্বর সেবা-আরাধ্যের মায়ের এ শিক্ষাটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি।

হিন্দুধর্মের একটি বিশ্বাস হলো ঈশ্বর আত্মারূপে জীবের মধ্যে অবস্থান করেন। আমরা যে খাদ্য গ্রহণ করি তার সাহায্যে আমাদের ভেতর আত্মারূপে যে ঈশ্বর বাস করেন, তাঁর সেবা করি। এভাবে কেউ অসুস্থ হয়ে পড়লে তার শুশ্রুষা ঈশ্বরসেবা। কোনো অতিথির সেবা, তাও ঈশ্বরসেবা। এভাবে যেকোনোভাবে জীবের সেবা করাই ঈশ্বরসেবা।

কিছু কাজ আমরা অন্যের মঙ্গল বা আনন্দের জন্য করি। এসব কাজই সেবা। সেবার একটি অর্থ উপাসনা 'করা। আমরা রোগীর সেবা, অতিথির সেবা, ঠাকুরের সেবা ইত্যাদির মাধ্যমে ঈশ্বররেই সেবা করি। জীবসেবায় সমাজের কল্যাণ হয় এবং ঈশ্বর সন্তুষ্ট হন। ফলে সমাজের এবং রাষ্ট্রে সর্বত্র শান্তি বিরাজ করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
81

আমরা পূর্ববর্তী অধ্যায়সমূহে হিন্দুধর্মের স্বরূপ ও বিশ্বাস, স্রষ্টা ও সৃষ্টিসহ কিছু ধর্মীয় কৃত্য এবং হিন্দু ধর্মের আদর্শের মূর্ত প্রতীক অবতার, মহাপুরুষ ও মহীয়সী নারীদের জীবন চরিত সম্পর্কে জেনেছি। আরও জেনেছি হিন্দুধর্ম সম্পর্কে জ্ঞান লাভের উৎস হিসেবে কিছু ধর্মগুরুর পরিচয়। ধর্মগ্রন্থে তত্ত্বভিত্তিক আলোচনার পাশাপাশি নৈতিক শিক্ষার দৃষ্টান্ত হিসেবে উপাখ্যান থাকে। সে সকল উপাখ্যানের মধ্য দিয়ে যেভাবে নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে তার পরিচয়ও আমরা পেয়েছি।
এ অধ্যায়ে ধর্ম ও নৈতিকতার ধারণা, নৈতিক মূল্যবোধ গঠনে হিন্দুধর্মের গুরুত্ব, হিন্দুধর্মের কতিপয় মূল্যবোধ- জীবসেবা, দয়া, ভক্তি বা শ্রদ্ধা, কর্তব্যনিষ্ঠা, ভ্রাতৃপ্রেম সম্পর্কে এবং পরিবারিক ও সামাজিক জীবনে এসব নৈতিক মূল্যবোধ গঠনের উপায় এবং ধূমপান যে একটা অনৈতিক কাজের প্রকার তাও নিয়ে আলোচনা করা হয়েছে।

এ অধ্যায় শেষে আমরা-

  • ধর্ম ও নৈতিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • নৈতিক মূল্যবোধ গঠনে হিন্দুধর্মের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • হিন্দুধর্মের কতিপয় নৈতিক মূল্যবোধ (জীবসেবা, দয়া, ভক্তি বা শ্রদ্ধা কর্তব্যনিষ্ঠা ও ভ্রাতৃপ্রেম) ব্যাখ্যা করতে পারব।
  • পারিবারিক ও সামাজিক জীবনে জীবসেবার অভ্যাস, জীবসেবা, দয়া, ভক্তি বা শ্রদ্ধা, কর্তব্যনিষ্ঠা, ভ্রাতৃপ্রেম প্রভৃতি নৈতিক মূল্যবোধ গঠনের উপায় ব্যাখ্যা করতে পারব।
  • ধূমপান অনৈতিক কাজ- একথা ব্যাখ্যা করতে পারব।
  • সামাজিক জীবনে নৈতিক আচরণে উদ্বুদ্ধ হব।
  • ধূমপান থেকে বিরত থাকব এবং অন্যকে বিরত থাকতে উদ্বুদ্ধ করব।

Related Question

View All
উত্তরঃ

ধর্মগ্রন্থের বর্ণনানুযায়ী যা ধারণ করে, তাই ধর্ম। অর্থাৎ যে বিশেষ গুণ, যা আমাদের ধারণ করে, যার অনুশীলন দ্বারা জীবের কল্যাণ হয় এবং নিজের মোক্ষ লাভ হয়, তাই ধর্ম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
126
উত্তরঃ

নৈতিকতা বলতে বোঝায় ভালো কাজ ও মন্দ কাজের পার্থক্য বুঝে ভালো কাজ করার এবং মন্দ কাজ না করার মানসিকতা। নৈতিকতা একটি চারিত্রিক গুণ। নৈতিকতা একটি মূল্যবোধ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
108
উত্তরঃ

কর্তব্যনিষ্ঠা মানুষের একটি নৈতিক গুণ। সবাইকেই কিছু না কিছু কর্ম বা কাজ করতে হয়। কৃতকগুলো অবশ্য পালনীয় কর্ম রয়েছে যেটিকে বলা হয় কর্তব্য। এ কর্তব্য পালন করা আমাদের প্রত্যেকের উচিত। এটিই করতে হবে নিষ্ঠার সাথে, শ্রদ্ধার সাথে। তবেই কাজটি সম্পূর্ণভাবে করা সম্ভব হবে, এটিই হলো কর্তব্যনিষ্ঠা; যেমন- বীরবল তার কর্তব্যনিষ্ঠার জন্য নিজের পুত্রকে পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
230
উত্তরঃ

পূজনীয় শ্রদ্ধাশীল ব্যক্তির প্রতি আমাদের প্রাণের যে টান বা অনুরাগ তার নাম ভক্তি। এ শব্দটি আমরা বিভিন্ন জায়গায়, কথায় প্রয়োগ করি; যেমন- মায়ের প্রতি যে ভক্তি, তার নাম মাতৃভক্তি। এ রকম পিতৃভক্তি, গুরুভক্তি ঈশ্বরভক্তি ইত্যাদি। ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসাও ভক্তি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
104
উত্তরঃ

আমরা জানি, যা ধারণ করে, তাকে ধর্ম বলে। অন্যভাবে বলা যায়, যা আমাদের ধারণ করে, যার অনুশীলন দ্বারা জীবের কল্যাণ হয়-এবং নিজের মোক্ষলাভ হয়, তার নাম ধর্ম। মানুষের ধর্ম মনুষ্যত্ব, ঠিক যেভাবে আগুনের ধর্ম দহন করা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
118
উত্তরঃ

'মনুসংহিতা' নায়ক হিন্দুধর্ম গ্রন্থে বলা হয়েছে-মানুষের ধর্মের বা মনুষ্যত্বের পাঁচটি বিশেষ লক্ষণ রয়েছে। যথা- অহিংসা, চুরি না করা, সংযমী হওয়া, দেহ ও মনে শুচি বা পবিত্র থাকা সৎপথে থাকা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
183
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews