Related Question
View Allএ দুটি খাতের মধ্যে কীভাবে আয় ব্যয়ের প্রবাহ হয় তা ব্যাখ্যার জন্য কতিপয় অনুমিত শর্ত গ্রহণ করা হয়।
১ . বদ্ধ অর্থনীতি বিবেচ্য , অর্থাৎ সরকারি খাত ও বহির্বাণিজ্য খাত নেই ।
২ . জনগণ ও ফার্ম এই দুটি খাত বিবেচ্য ।
৩ .জনগণ বলতে কেবলমাত্র ভােক্তাকে বােঝায় ।
৪ . আয়ের সম্পূর্ণ অংশ ভোগের ক্ষেত্রে ব্যয়িত হয় ।
চিত্রে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ
জাতীয় আয়ের - চক্রাকার প্রবাহ ধারণাটি ব্যাখ্যা কর? || (What is National Income - Circular Flow?)
জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ
বিশ্লেষণ :
( ক ) দ্রব্য ও সেবা প্রবাহ :
উৎপাদন প্রতিষ্ঠান পরিবার থেকে উপকরণ ( ভূমি , শ্রম , মূলধন ও সংগঠন ) নিয়ােগের ফলে , উৎপাদিত দ্রব্য ও সেবা তথা উৎপন্ন প্রবাহ পরিবারের চাহিদা মেটানাের জন্য উৎপাদন খাত থেকে পরিবার খাতের দিকে প্রবাহিত হয় । ক্রয়কৃত এ দ্রব্য ও সেবা ভােগের উপর উৎপাদন নির্ভরশীল ।
( খ ) আয় প্রবাহ:
পরিবার খাত উপকরণ - সেবা বিক্রির মাধ্যমে আয় ( খাজনা + মজুরি + সুদ + মুনাফা ) অর্জন করে । উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম উৎপাদন চালু রাখার জন্য প্রয়ােজনীয় উপকরণ - সেবা পরিবারের নিকট থেকে ক্রয় করে । তাই ফার্মের ব্যয় পরিবারের আয় হিসেবে বিবেচিত হয় । উপরের আলােচনা থেকে বােঝা যায় , The two - sector model which consists of only household and firm sectors represents a private closed economy in which there is no government and no foreign trade .
এক্ষেত্রে বলা যায় , একটি বদ্ধ অর্থনীতিতে শিল্পখাত থেকে জনগণের নিকট আয়ের প্রবাহ , জনগণের কাছ থেকে শিল্পের কাছে ব্যয়ের প্রবাহ পরিবর্তিত হয় । আবার জনগণের কাছে শিল্পখাত হতে দ্রব্য ও সেবা আসে । অনুরূপভাবে শিল্পখাত জনগণ থেকে উৎপাদনের বিভিন্ন উপকরণ পেয়ে থাকে । এভাবেই জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ( circular flow ) আবর্তিত হয়ে থাকে ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!