আলম তার বাবা মায়ের সাথে বসে টিভিতে মিনা কার্টুন উপভোগ করে। তার ছোট বোনও এসবের খুব ভক্ত। তাদের বাবা-মা আলম ও তার ছোট বোনকে পত্র-পত্রিকা থেকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে পড়ে শোনায়। ইন্টারনেট ব্যবহার করে তারা অল্পবয়সেই পত্র-পত্রিকা পড়া ও শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য তারা শিক্ষামূলক কাজে ব্যবহার করা শিখে ফেলেছে। 

Updated: 1 year ago
উত্তরঃ

সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়।

উত্তরঃ

মানুষের মেধার ওপর প্রভাব বিস্তারকারী উপাদানটি হলো বংশগতি।

ব্যক্তির প্রতিভা ও দক্ষতা বংশগত উপাদান দ্বারা প্রভাবিত হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ব্যক্তির প্রতিভা ও দক্ষতা বংশগতি সূত্রে প্রাপ্ত। এ প্রসঙ্গে গ্যালটন (Galton) বলেন, প্রতিভাবান পিতা-মাতার ঘরেই প্রতিভাবান সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিভাবান লোকেরা অনেক প্রতিকূল পরিবেশে বাধা- বিপত্তি অতিক্রম করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে সামাজিকীকরণের তথ্য প্রযুক্তি মাধ্যমটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

প্রযুক্তির অগ্রসরমান উদ্ভাবন মানব জীবনযাত্রার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কারণ মানুষের জীবনে প্রতিটি বিষয় এখন তথ্য ও প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। যেমন- অনেক পরিবারেই এখন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ রয়েছে। এমন পরিবারের শিশুরা এসব উপকরণ ব্যবহার করে। শিশুরা এসব উপকরণ ব্যবহারের মাধ্যমে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। আধুনিক তথ্য ও প্রযুক্তির বিকাশের কারণে বিজ্ঞাপন, জনপ্রিয় সিনেমা, নাটক, বিখ্যাত ফ্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের জীবনযাপন পদ্ধতি প্রচার মাধ্যমের কল্যাণে দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে, যা শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে।

উদ্দীপকের আলম ও তার ছোট বোন ইন্টারনেট ব্যবহার করে অল্প। বয়সেই পত্র-পত্রিকা পড়ে এবং শিক্ষামূলক চলচ্চিত্র উপভোগ করে। ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তারা সেগুলোকে শিক্ষামূলক কাজে ব্যবহার করছে, যা তাদের সামাজিকীকরণে প্রভাব ফেলছে। তাই বলা যায়, তথ্য প্রযুক্তি সামাজিকীকরণে ভূমিকা রাখে এবং উদ্দীপকে এ বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত অবস্থা অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রসার বিশ্বায়নের ফল। কারণ বিশ্বায়নকে ঘিরেই তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে।

বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় বিশ্বায়ন। এটি এমন একটি প্রক্রিয়া যা বিশ্বের সব মানুষকে জাতি রাষ্ট্রের সীমানার উর্ধ্বে এক বৈশ্বিক গ্রাম এনে দিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বায়নে বাস্তব রূপ এনে দিয়েছে। তাই আজ সারা বিশ্বের মানুষ যেন একটি পরিবারের সদস্য। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে ঘরে বসে যোগযোগ করা সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ। প্রযুক্তির উন্নতির ফলে।

স্যাটেলাইট, ক্যাবল, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট প্রভৃতি আবিষ্কার বিশ্বব্যাপী তথ্য যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। মানুষের জীবনের প্রতিটি বিষয় এখন তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের কম্পিউটার থেকে অন্য প্রান্তের আর একটি কম্পিউটারে ছবিসহ যাবতীয় তথ্য দ্রুত প্রেরণ করা সম্ভব হচ্ছে। পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে সবার কাছে। বিশ্বায়নের যুগে নিরাপত্তাকে আরও জোরদার করতে ব্যবহৃত হয় গোপন ক্যামেরা।

উদ্দীপকে আমরা দেখতে পাই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আলম ও তার ছোট বোন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে শিক্ষামূলক কাজে ব্যবহার করছে। এছাড়া তারা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন পত্র-পত্রিকা পাঠ করছে, যা মূলত সম্ভব হয়েছে বিশ্বায়নের ফলে তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবস্থা অর্থাৎ তথ্য প্রযুক্তির প্রসার বিশ্বায়নের ফল।

452

Related Question

View All
উত্তরঃ

ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমকে ক্রিয়াবাদের জনক বলা হয়।

1.5k
উত্তরঃ

শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত 'শাস' ধাতু থেকে। এর অর্থ হলো শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা, শিক্ষা দেওয়া বা নির্দেশনা দেওয়া। অর্থাৎ বাংলা ভাষায় আমরা যে শিক্ষা কথাটা ব্যবহার করি, তা বিশেষভাবে শিক্ষা কৌশলকেই বোঝায়।

332
উত্তরঃ

সামাজিকীকরণের ক্ষেত্রে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান তথা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।

সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। পরিবার থেকে গঠিত মৌলিক ব্যক্তিত্ব সহযোগে শিশুরা শিক্ষা

প্রতিষ্ঠানে আসে। সেখানে নতুন পরিবেশে নানা নিয়ম-কানুনের মধ্যে নতুন সহপাঠী ও অন্যান্যদের সাথে খাপ-খাইয়ে চলতে হয়। শিশুর মূল্যবোধ সৃষ্টিতে পরিবারের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম, শিক্ষকদের ব্যক্তিত্ব, নৈতিকতা ইত্যাদি শিশুর মূল্যবোধ বিকাশে সহায়ক হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত শিক্ষাব্যবস্থা নানা প্রকারের হলে শিশুর ব্যক্তিত্বও নানাভাবে গড়ে ওঠে। যেমন- আমাদের দেশেও প্রচলিত শিক্ষাব্যবস্থা ভিন্ন ভিন্ন। তাই ব্যক্তির সামাজিকীকরণের ধরনও বিভিন্ন রকম পরিলক্ষিত হচ্ছে।

অতএব আমরা বলতে পারি যে, সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।

293
উত্তরঃ

উদ্দীপকে অন্যতম সামাজিক সমস্যা 'নিরক্ষরতা' সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সমাজে নিরক্ষরতার মতো সমস্যা অনুসন্ধানের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের যে গবেষণা পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে তা হলো সামাজিক জরিপ পদ্ধতি।

সামাজিক গবেষণার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে সামাজিক জরিপ অন্যতম। জরিপ কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু সরেজমিনে পরিমাপ বা নিরূপণ করা। কোনো সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্যাবলি সংগ্রহ, তথ্যাবলির ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুসন্ধান ও সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া হচ্ছে জরিপ পদ্ধতি। সমাজের বিভিন্ন বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ, তথ্য বাছাই, তথ্য যাচাই ইত্যাদি ক্ষেত্রে জরিপ একটি কার্যকরী পদ্ধতি। বস্তুত জরিপ পদ্ধতির সাহায্যে কোনো একটি বিষয়ের সামগ্রিক চিত্র লাভ করা সম্ভব। সামাজিক জরিপ সামাজিক অনুসন্ধানের একটি পদ্ধতি যা বর্ণনা, বিবরণ, উদ্‌ঘাটন ও ব্যাখ্যামূলক বিভিন্ন সামাজিক তথ্য সরবরাহ করে। এছাড়া উন্নয়নমূলক সামাজিক কর্মসূচির পূর্বশর্ত হিসেবে কাজ করে।

অতএব আমরা বলতে পারি যে, নিরক্ষরতার মতো সামাজিক সমস্যার অনুসন্ধানের ক্ষেত্রে সামাজিক জরিপ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে।

394
উত্তরঃ

বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমগ্র বিশ্বকে একীভূত করা হয়।

বিশ্বায়নের মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর সকল দেশকে একটি ছাতার নিচে। সমবেত করা। মূলত তিনটি লক্ষ্যকে সামনে রেখেই বিশ্বায়নের পথচলা। (১) তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ (২) আন্তর্জাতিক শ্রম বাজার এবং (৩) উৎপাদিত পণ্যের অবাধ প্রবাহ। সাধারণত সারাবিশ্বে এই তিনটি বিষয়ের অবাধ প্রচলন উপস্থিতি থাকলেই সেই প্রক্রিয়াকে বিশ্বায়ন বলে আখ্যায়িত করা যেতে পারে।

723
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews