শিশুটির মনে নতুন নগর বনে ভেসে যেতে সাধ জাগে।
'নতুন দেশ' কবিতায় শিশুদের মধ্যে অজানাকে জানার এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচনের বিষয়ে সীমাহীন কৌতূহল প্রকাশ পেয়েছে।
স্বভাবসুলভভাবেই শিশুরা কিছুটা কৌতূহলী। আশপাশের সবকিছুতেই তাদের কৌতূহল। অজানাকে জানার জন্য শিশুমনের সীমাহীন আগ্রহ এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার ক্ষেত্রে তাদের অপার আকাঙ্ক্ষার কথা কবি প্রকাশ করেছেন 'নতুন দেশ' কবিতায়। শিশুরা ভাবে, হয়তো কোনো অসীম সৌন্দর্য যা অজানা আনন্দ অথবা অপার বিস্ময় নতুন কোনো দেশে তাদের জন্য অপেক্ষা করছে। সেসব অনন্য রহস্যের উত্তর জানতে সীমাহীন কৌতূষল জাগে তাদের মনে।
উদ্দীপকে 'নতুন দেশ' কবিতায় নতুন স্থানের রহস্যময় সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে।
মাতুন দেশ' কবিতায় এক শিশুকে কেন্দ্র করে অজানাকে জানার সীমাহীন কৌতূষল প্রকাশিত হয়েছে। তার ভাবনায় অজানা সেই স্থান অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিস্ময়ের উদ্রেক করে।
উদ্দীপকে পাহাড়ি পরিবেশের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। সেখানে শেষ বিকেলের আলোকচ্ছটা পড়ে পাহাড়ি প্রকৃতি যে অসাধারণ রূপ ধারণ করেছে, তা উদ্দীপকের কথকের মনে বিসায়ের উদ্রেক করে। স্বভাবতই সে সৌন্দর্যে অভিভূত হয়ে পড়েন তিনি। একইভাবে, 'নতুন দেশ' কবিতাতেও নতুন প্রকৃতি ও পরিবেশের প্রতি শিশুটির কৌতূহল প্রকাশিত হয়েছে। সেখানকার অপূর্ব সৌন্দর্যের কথা ভেবে সে বিস্মিত হয়। সে বিবেচনায় উদ্দীপকে 'নতুন দেশ' কবিতার নতুন স্থানের রহস্যময় সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে।
উদ্দীপকটি 'নতুন দেশ' কবিতার মূলভাবকে সম্পূর্ণ তুলে ধরতে পারেনি। 'নতুন দেশ' কবিতায় কবি শিশুমনের কৌতূল এবং প্রকৃতির রহস্য উন্মোচন করার প্রতি তার অপার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। পাশাপাশি কবিতাটিতে তিনি প্রকৃতির রহস্যময় সৌন্দর্যকেও উন্মোচন করেছেন।
উদ্দীপকে পাহাড়ি প্রকৃতি ও পরিবেশের অনাবিল সৌন্দর্যের দিকটি প্রকাশিত হয়েছে। সেখানে শেষ বিকেলের আলোকচ্ছটা পড়ে প্রকৃতিতে যে বাহারি রূপের সৃষ্টি হয় তার বর্ণনা রয়েছে। উদ্দীপকটির কথক সে রূপ দেখে অভিভূত হয়ে পড়েন। অবশেষে উড়ো মেঘের আগমনে সন্ধ্যা নামে স্তব্ধ পাহাড়ের বুকে। আলোচ্য কবিতাতেও শিশুমনের কৌতূহলের মধ্য দিয়ে প্রকৃতির রহস্যময় রূপের কথা এসেছে।
'নতুন দেশ' কবিতার মুখ্য বিষয় শিশুমনের কৌতূহল। এ কবিতার কৌতূহলী শিশুটি প্রকৃতির রহস্যকে আবিষ্কার করতে চায়। অজানা দেশের কল্পনা করে সেখানকার অপার সৌন্দর্যকে উপভোগ করতে চায়। কবি মনে করেন, শিশুরা এই কৌতূহল তাদের আশপাশের সকলের মাঝেও দেখতে চায়। পক্ষান্তরে, উদ্দীপকের কথক কেবল পাহাড়ি প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যের কথাই বর্ণনা করেছেন। সেখানে শিশুমনের কৌতূহলের দিকটি উঠে আসেনি। সে বিবেচনায় উদ্দীপকটি 'নতুন দেশ' কবিতার মূলভাবকে সম্পূর্ণ তুলে ধরতে পারেনি।
Related Question
View Allনীল আকাশের মাঝে পাহাড়-চূড়া সাজে।
'থাকি ঘরের কোণে' বলতে অবরুদ্ধ-একঘেয়ে জীবনকে বোঝানো হয়েছে।
জলের ঢেউয়ে নৃত্যরত নৌকা একসময় ভাটার টানে অজানা গন্তব্যে পাড়ি জমায়। 'নতুন দেশ' কবিতার শিশুর মনেও অমনি করে ভেসে যাওয়ার সাধ জাগে। কিন্তু সে সুযোগ তার নেই। ঘরের কোণে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছে কৌতূহলী এই শিশুর মন। আলোচ্য পঙ্ক্তিটি দ্বারা এ বিষয়টিই প্রকাশিত হয়েছে।
হৃদিতার সেন্টমার্টিনে দেখা দৃশ্যে 'নতুন দেশ' কবিতায় উল্লিখিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে।
'নতুন দেশ' কবিতায় কবি এক শিশুর অপরিসীম কৌতূহল এবং সৌন্দর্য- চেতনার দিক ফুটিয়ে তুলতে চেয়েছেন। ভাটার টানে ছুটে চলা নৌকার মতো দূরের নগর-বনে পাড়ি জমাতে চায় সে। কল্পনাকে আশ্রয় করে তাই সে চলে যায় নতুন এক দেশে। সেই দেশের প্রকৃতির শোভা তাকে মুগ্ধ করে। সাগরপারের নৌকা সারি সারি নারিকেল গাছের শোভা এবং নীল আকাশের মাঝে পাহাড়-চূড়ার অসাধারণ সৌন্দর্য তাকে বিমুগ্ধ করে।
উদ্দীপকে আমরা হৃদিতার প্রকৃতিমুগ্ধতা লক্ষ করি। সেন্টমার্টিন দ্বীপের সারি সারি নারিকেল গাছ, বড়ো বড়ো নৌকা তাকে পুলকিত করে। সমুদ্রের নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ হৃদিতাকে নিয়ে যায় অন্য এক জগতে। এভাবে উদ্দীপকটিতে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বৃদিতার মুগ্ধতাই প্রকাশিত হয়েছে। 'নতুন দেশ' কবিতায়ও এ বিষয়টি পরিলক্ষিত হয়। সেদিক বিবেচনায় হৃদিতার সেন্টমার্টিনে দেখা দৃশ্যে আলোচ্য কবিতায় প্রকাশিত প্রাকৃতিক সৌন্দর্যের দিকটিই প্রতিফলিত হয়েছে।
'নতুন দেশ' কবিতায় প্রকাশ পেয়েছে অজানাকে জানার কৌতূহল, কল্পনার অবাধ বিচরণ এবং সৌন্দর্য-মুগ্ধতা যা আমরা উদ্দীপকেও দেখতে পাই
'নতুন দেশ' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর এক শিশুর সৌন্দর্য-মুগ্ধতা ও কল্পনার অবাধ বিচরণকে ছন্দবদ্ধ করেছেন। কবিতায় দেখা যায়, শিশুটি ঘাটে বাঁধা নৌকার জলের ঢেউয়ে আন্দোলিত হওয়াকে নৃত্য হিসেবে মনে করেছে। ভাটার টানে ছুটে চলা নৌকার মতো সেও অজানা দেশে পাড়ি জমাতে চেয়েছে।
উদ্দীপকেও আমরা হৃদিতার মাঝে এমন মুগ্ধতা লক্ষ করি। সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ তাকে অন্য এক জগতে নিয়ে যায়। কল্পনায় সে বিচরণ করতে চায় সমুদ্রে, পাখির মতো উড়তে চায় আকাশে। প্রকৃতির নানা সৌন্দর্য তার মনে কৌতূহল জাগিয়ে তুলেছে।
'নতুন দেশ' কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচনের অপার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। কবিতার শিশুটি নতুনকে আবিষ্কারের নেশায় কল্পনাকে আশ্রয় করে পাড়ি জমিয়েছে নতুন এক দেশে। উদ্দীপকের হৃদিতার মাঝেও প্রকৃতির রহস্য জানার প্রতি আগ্রহ লক্ষণীয়। সেও কল্পনার ভেলায় ভেসে আনন্দ খুঁজে বেড়ায়। এ বিবেচনায় “উদ্দীপকটি 'নতুন দেশ' কবিতার মূলভাবকে ধারণ করেছে।”- মন্তব্যটি যথাযথ।
মাঝ নদীতে নৌকা ভাটার টানে চলে।
'নতুন দেশ' কবিতার শিশুটি ঘরের কোণে থাকে।
ঘর বা আশপাশের সীমাবদ্ধ ক্ষেত্রেই শিশুটির বিচরণ। তাই তো তার নতুন কোনো জায়গায় যাওয়ার সাধ জাগে। ঘাটে বাঁধা নৌকা মাঝনদী পেরিয়ে নতুন কোথাও গিয়ে পৌছাবে কি না, তা জানতেও তার ব্যাকুলতা জাগে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

