আসিফ ও খসরু দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে আসিফ তার সন্তানদের কথা চিন্তা করে দু'বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। অপরদিকে, খসরু তার সন্তানের লেখা পড়ার স্বার্থে ১০ বছর মেয়াদি একটি বিশেষ ধরনের বিমাপত্র গ্রহণ করেন যার শর্ত হিসেবে বিমাকারী মেয়াদ শেষে তার সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক বৃত্তি প্রদান করবে। 

Updated: 11 months ago
উত্তরঃ

বাংলাদেশের বিমা ব্যবসায় নিয়ন্ত্রক সংস্থার নাম বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (Insurance Development & Regulatory Authority - IDRA)।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

একই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের একত্রে বিমা সুবিধা প্রদান করার ক্ষেত্রে গ্রুপ বিমা গুরুত্বপূর্ণ।

এ. বিমার মাধ্যমে একই সাথে অনেক মানুষের জীবনের বিমা করা যায়। সব ধরনের ঝুঁকি বিবেচনা করেই প্রিমিয়ামের হার ধার্য করা হয়। সাধারণত নিয়োগকর্তা তার কর্মী ও শ্রমিক সংঘ তার সদস্যদের জন্য এ বিমা ব্যবহার করে থাকে। গোষ্ঠীভুক্ত কোনো বিমাগ্রহীতা মারা গেলেও এই বিমাপত্র চালু থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত আসিফের গৃহীত বিমাপত্রটি মেয়াদি জীবন বিমাপত্র।

এ জীবন বিমাপত্র নির্দিষ্ট মেয়াদের জন্য খোেলা হয়। নির্দিষ্ট সময় শেষে বিমাগ্রহীতা বিমাকৃত অর্থ ফেরত পায়। তবে মেয়াদ শেষ হওয়ার আগে বিমাগ্রহীতার মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বিমা দাবি আদায় করতে পারে। এ বিমা একই সাথে জীবন বিমা ও সঞ্চয়ের সুবিধা দিয়ে থাকে।

উদ্দীপকে আসিফ ও খসরু দুজনেই একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে আসিফ তার সন্তানদের কথা চিন্তা করে দু'বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। এখানে জনাব আসিফের বিমাপত্রের মেয়াদ নির্দিষ্ট। এটি জীবন বিমার অন্তর্গত মেয়াদি বিমাপত্র। উক্ত বিমাপত্রের পলিসির টাকা তিনি মেয়াদ শেষ হওয়ার পর উত্তোলন করতে পারবেন। কিন্তু ২ বছরের মধ্যে তার মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বিমা দাবি লাভ করবেন। তাই বলা যায়, উদ্দীপকের আসিফ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

আসিফের সাধারণ মেয়াদি ও খসরুর শিক্ষাবৃত্তি বিমাপত্রের মধ্যে খসরুর শিক্ষাবৃত্তি বিমাপত্র অধিক লাভজনক বলে আমি মনে করি।

শিক্ষাবৃত্তি বিমাপত্র সন্তানদের লেখা-পড়ার স্বার্থে গ্রহণ করা হয়। বিমাগ্রহীতা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম প্রদান করে থাকে। মেয়াদ শেষে বিমা কোম্পানি নির্দিষ্ট সময় পর্যন্ত বৃত্তি হিসেবে অর্থ প্রদান করে।

উদ্দীপকে আসিফ ও খসরু দুজনেই একই প্রতিষ্ঠানে কর্মরত। আসিফ তার সন্তানের কথা চিন্তা করে দু'বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। অপরদিকে, খসরু তার সন্তানের লেখা পড়ার স্বার্থে একটি বিশেষ ধরনের বিমাপত্র গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী বিমা কোম্পানি মেয়াদ শেষে তার সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক বৃত্তি প্রদান করবে।

উদ্দীপকে আসিফ সাধারণ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেন। এক্ষেত্রে মেয়াদ শেষে বা তার মৃত্যুতে তার সন্তানরা এককালীন কিছু অর্থ পাবে। যা দ্বারা তারা সাময়িকভাবে উপকৃত হবে। অন্যদিকে, খসরু ১০ বছর মেয়াদি শিক্ষাবৃত্তি বিমাপত্র গ্রহণ করেন। এক্ষেত্রে মেয়াদ শেষে তার সন্তানরা প্রতি মাসে নির্দিষ্ট হারে বৃত্তি পাবে। ফলে তার সন্তানরা সুন্দরভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারবে। আবার ১০ বছরের পূর্বে খসরুর মৃত্যু হলে আর প্রিমিয়াম প্রদান করতে হবে না। কিন্তু তার সন্তানরা নিয়মিত মাসিক বৃত্তি অবশ্যই পাবেন। সার্বিক দিক বিবেচনায়, শিক্ষাবৃত্তি বিমাপত্র সন্তানদের লেখাপড়ার স্বার্থে উপযুক্ত বিমাপত্র। তাই বলা যায়, আসিফ ও খসরুর মধ্যে খসরুর জীবন বিমাপত্রটি অধিক লাভজনক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
110

Related Question

View All
উত্তরঃ

প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে বিমা চুক্তি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
237
উত্তরঃ

বিমাযোগ্য স্বার্থের নীতির আলোকে স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে।

বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থই বিমাযোগ্য স্বার্থ। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে বিমাগ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্ত্রীর জীবনে কোনো ক্ষতি হলে, স্বামীও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই স্ত্রীর জীবনের ওপর স্বামীর বিমাযোগ্য স্বার্থ রয়েছে। এই বিমাযোগ্য স্বার্থ থাকার কারণেই স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
196
উত্তরঃ

উদ্দীপকে মি. রকিব দ্বৈত বিমাপত্র গ্রহণ করেছেন।

এ ধরনের বিমা পলিসিতে একক বিষয়বস্তুকে একাধিক বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা করা হয়। বিমাকৃত মূল্য না পাওয়ার ঝুঁকি এড়ানোই এরূপ বিমার মূল উদ্দেশ্য। সাধারণত অধিক মূল্যের সম্পত্তির ক্ষেত্রে এ ধরনের বিমা পলিসি গ্রহণ করা হয়।

উদ্দীপকে মি. রকিব EPZ এ অবস্থিত একটি সাইকেল কারখানার মালিক। তিনি তার কারখানার জন্য 'X' বিমা কোম্পানি ও 'Y' বিমা কোম্পানির সাথে পৃথকভাবে ত্রিশ লক্ষ টাকার দুটি বিমা চুক্তি করেন। একই বিষয়বস্তুর জন্য একাধিক বিমা কোম্পানির সাথে চুক্তি করলে তাকে দ্বৈত বিমা বলে। উদ্দীপকের মি. রকিবও দ্বৈত বিমা করেছেন। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে তাকে আনুপাতিক হারে বিমা দাবি পরিশোধ করা হবে। ফলে বিমা দাবি ফেরত না পাওয়ার সম্ভাবনা হ্রাস পাবে। তাই বলা যায়, উদ্দীপকের মি. রকিব তার কারখানার জন্য দ্বৈত বিমাপত্র গ্রহণ করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
205
উত্তরঃ

আনুপাতিক হারে অংশগ্রহণের নীতি অনুযায়ী বিমা কোম্পানি কর্তৃক মি. রকিবের বিমা দাবি প্রত্যাখ্যান করা যৌক্তিক বলে আমি মনে করি।

এ নীতি সাধারণত দ্বৈত বিমার ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয়। নির্দিষ্ট সম্পত্তি একাধিক বিমাকারীর নিকট বিমা করা হলে বিমা কোম্পানিগুলো আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করে। সব বিমা কোম্পানি একত্রে বিমাগ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে।

উদ্দীপকে মি. রকিব EPZ এ অবস্থিত একটি সাইকেল কারখানার মালিক। তিনি তার কারখানার জন্য 'X' ও 'Y' দুটি বিমা কোম্পানির সাথে পৃথকভাবে বিমা করেন। উভয় কোম্পানিতেই তিনি ৩০ লক্ষ টাকা করে বিমা করেন। পরবর্তীতে দূর্ঘটনা জনিত কারণে তার কারখানার ৪ লক্ষ ।

উদ্দীপকের টাকার ক্ষতি হয়। মি. রাকিব উভয় কোম্পানির নিকট হতে পৃথকভাবে ৪ লক্ষ টাকা করে দাবি করেন। কিন্তু বিমা কোম্পানিগুলো তা প্রত্যাখ্যান করে। মি. রকিব দ্বৈত বিমা করেন। দ্বৈত বিমায় আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয়। অর্থাৎ, বিমা কোম্পানিগুলো একত্রে মি. রকিবকে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে ৪ লক্ষ টাকা প্রদান করবে। মি. রকিব উভয় বিমা কোম্পানিতে সমান টাকায় বিমা করেন। তাই উভয় বিমা কোম্পানি সমানভাবে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। কিন্তু মি. রকিব প্রত্যেক বিমা কোম্পানির কাছ থেকে ৪ লক্ষ টাকা দাবি করেন, যা যৌক্তিক নয়। তাই বলা যায়, আনুপাতিক হারে অংশগ্রহণের নীতি অনুযায়ী মি. রকিবের বিমা দাবি প্রত্যাখ্যান করা সম্পূর্ণ যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
183
উত্তরঃ

বিমা প্রতিষ্ঠানের মুনাফার যে অংশ বিমা গ্রহীতাদের মধ্যে দেওয়া হয় তাকে বোনাস বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
217
উত্তরঃ

বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার স্বার্থ থাকায় বিমা ব্যবসায়ে বিমাযোগ্য স্বার্থ গুরুত্বপূর্ণ।

বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে বিমাযোগ্য স্বার্থ বলে। আইনানুযায়ী বিমা একটি বৈধ ব্যবসায়। অসুস্থ মৃতপ্রায় কোনো ব্যক্তির জীবন বা অন্যের সম্পত্তি বিমা করে বিমা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করা গেলে তা জুয়াখেলা হতো। কিন্তু বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থ থাকে। এ স্বার্থকে আর্থিকভাবে সুরক্ষিত করতেই বিমার উদ্ভব হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
283
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews