আহসান সাহেব সস্ত্রীক এবারে লন্ডন গিয়েছিলেন। সেখানে রানি এলিজাবেথের সিংহাসন আরোহণের ষাট বছর পূর্তি উৎসব চলছিল। ব্রিটিশ রাজপ্রাসাদ জনগণকে দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময়ে যেসব রাজা রানি শাসন করেছিলেন তাদের ছবি, আবক্ষ মূর্তি, তাদের কীর্তি জনগণের সামনে তুলে ধরা হয়েছিল। আহসান সাহেবের স্ত্রী জিজ্ঞেস করলেন, মহারানি ভিক্টোরিয়া কী জন্য ভারতবাসীর নিকট স্মরণীয়? আহসান সাহেব বললেন, ১৮৫৮ সালে এক রাজকীয় ঘোষণা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষের শাসনভার ব্রিটিশ রানি স্বহস্তে গ্রহণ করেন।

Updated: 9 months ago
উত্তরঃ

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয়।

উত্তরঃ

ভারতবর্ষে মহাবিদ্রোহের জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক কারণ দায়ী।
ভারতবর্ষে ইংরেজ শাসন চালু হওয়ার পর ভারতীয় সমাজ, সংস্কৃতি ও ধর্মের ওপর যে বিরূপ প্রভাব পড়ে এ বিপ্লবের মধ্য দিয়ে তার সম্মিলিত বহিঃপ্রকাশ ঘটে। তবে প্রত্যক্ষ কারণ ছিল চর্বিমিশ্রিত এক ধরনের কার্তুজ প্রচলন। ১৮৫৬ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে সৈনিকদের ব্যবহারের জন্য 'এনফিল্ড রাইফেল' নামে এক নতুন রাইফেলের প্রচলন করা হয়। এই রাইফেলের কার্তুজ ব্যবহারের পূর্বে দাঁত দিয়ে কাটতে হতো। সেনাদের মাঝে গুজব রটে যে, এই কার্তুজে শূকর ও গরুর চর্বি মেশানো রয়েছে। এটি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ভারতীয় সিপাহিদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করে।

উত্তরঃ

উদ্দীপকের বর্ণিত বিষয় অর্থাৎ ১৮৫৮ সালের এক রাজকীয় ঘোষণা বলে মহারানি ভিক্টোরিয়া কোম্পানি শাসনের বিলুপ্তি ঘোষণা করেন।
এই রাজকীয় ঘোষণায় মহারানি বলেন ইতিপূর্বে কোম্পানি শাসনামলে (১৭৫৭-১৮৫৮) ভারতীয় শাসক ও রাজন্যবর্গের সাথে যেসব বিষয়ে চুক্তি সম্পাদন ও প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল, সেগুলো সযত্নে পালিত হবে। এ ঘোষণায় আরও বলা হয়, ব্রিটিশ প্রজাদের মতোই বর্ণ, গোত্র নির্বিশেষে সব ভারতীয় প্রজাকে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। তাছাড়া ভারতীয় জনসাধারণের স্ব স্ব ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা প্রদর্শন করা হবে। মহাবিদ্রোহের সময় যাদের ব্রিটিশ নর-নারীকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়নি এবং যারা এখনও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্রধারণ করেনি, তাদের সবার প্রতি রাজকীয় ক্ষমা প্রদর্শন করা হবে। উত্ত ঘোষণায় ভারতীয়দের কল্যাণ ও উন্নয়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলা হয় যে, ভারতের জনগণের উন্নতিই সরকারের শক্তি বৃদ্ধি এবং ভারতীয়দের পরিতৃপ্তিই ব্রিটিশ সরকারের নিরাপত্তা।
তাই বলা যায়, মহারানির এ ঘোষণায় ভারতের জনসাধারণের ক্ষোভকিছুটা প্রশমিত হয়।

উত্তরঃ

১৮৫৮ সালের মহারানির ঘোষণার পর ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন-১৯৫৮ পাস করে। এই আইন অনুসারে ভারতের শাসনভার মহারানি ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হয়। ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রিদের মধ্য থেকে একজনকে ভারত সচিব পদে নিয়োগ দেওয়া হয়। ভারত সচিবকে সাহায্য করার জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি পরিষদ গঠন করা হয়। ভারত সরকার এবং ব্রিটেনের সরকারের মধ্যে যোগাযোগের মাধ্যম হচ্ছে ভারতসচিব ও তার পরিষদ। ব্রিটিশ সিংহাসনের প্রতিনিধি হিসেবে লর্ড ক্যানিংকে ভাইসরয় নিযুক্ত করা হয়। শাসনভার গ্রহণ করেই ক্যানিং দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য মনোনিবেশ করেন। তিনি উদার নীতি গ্রহণ করে দেশি-বিদেশি ও ইংরেজ শাসকদের মধ্যে সৃষ্ট ক্ষত উপশমের চেষ্টা করেন। এছাড়া তিনি ভারতীয় দেওয়ানি আদালত এবং নেজামত আদালত একত্রিত করে উচ্চ ক্ষমতাসম্পন্ন হাইকোর্ট প্রতিষ্ঠা করেন।
লর্ড ক্যানিং ভারতীয় সিভিল সার্ভিস অ্যাক্ট পাস করে ভারতীয়দের জন্য বেশ কয়েকটি উচ্চপদ সংরক্ষণ করেন। তিনি ভারতীয় সিভিল সার্ভিসের দ্বার সবার জন্য উন্মুক্ত করেন। পাশাপাশি কোম্পানি আমলের সেনাদল ভেঙে দিয়ে নতুন করে সেনাবাহিনী গঠন করেন। লর্ড ক্যানিং ভারতীয় অস্ত্রগারের দায়িত্ব ব্রিটিশ সৈন্যদের ওপর ন্যস্ত করেন। আর রাজস্ব ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে তিনি দুজন বিশেষজ্ঞের পরামর্শে নতুন রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন। এ নতুন ব্যবস্থায় আয়কর বৃদ্ধি এবং কাগজের মুদ্রার প্রচলন করা হয়। ক্যানিং কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এভাবে শিক্ষাব্যবস্থার উন্নতি হয়।
পরিশেষে বলা যায়, ১৮৫৮ সালের মহারানির ঘোষণার মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটার ফলে শাসনব্যবস্থা, বিচারকার্য, শিক্ষাব্যবস্থা, সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়।

169
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

ভারতে ব্রিটিশ শাসনামলে নির্ধারিত তারিখে সূর্যাস্তের আগে সরকারি রাজস্ব পরিশোধে ব্যর্থ হলে ভূমি নিলামে তুলে বকেয়া আদায়ের যে কঠোর আইন ছিল তাকে সূর্যাস্ত আইন বলে।
১৭৯৩ সালে সূর্যাস্ত আইন প্রণয়ন করা হয়। এ আইন অনুযায়ী জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারি রাজস্ব পরিশোধ করতে হতো। যেসব জমিদার ঐ সময়ের মধ্যে রাজস্ব আদায়ে ব্যর্থ হতেন, তাদের জমিদারি নিলামে তোলা হতো। সূর্যাস্ত আইনের কবলে পড়ে বাংলার অসংখ্য জমিদার, বিশেষ করে মুসলমান ভূস্বামীরা তাদের জমিদারি হারান।

601
উত্তরঃ

উদ্দীপকে ভাইসরয় লর্ড রিপনের কথা বলা হয়েছে। লর্ড রিপন মূলত সংস্কার কার্যক্রমের জন্যই অধিক পরিচিত। নিম্নে তার তিনটি সংস্কারমূলক কাজ তুলে ধরা হলো:
লর্ড রিপন ১৮৮২ সালে তার পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র আইন রহিত করে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোকে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মতামত প্রকাশে পূর্ণ স্বাধীনতা দেন। লর্ড রিপনের আরেকটি গুরুত্বপূর্ণ কীর্তি হলো ১৮৮৫ সালের রাজস্ব ও প্রজাস্বত্ব আইন। বাংলাদেশ ও অযোধ্যার রায়তদের অবস্থার উন্নতির জন্য তিনি এ প্রজাস্বত্ব আইন প্রণয়ন করেন। লর্ড রিপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কীর্তি হলো ইলবার্ট বিল প্রণয়ন। এ বিলের মাধ্যমে তিনি ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনে মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করেন, যা ইতিপূর্বে ছিল না। যদিও পরবর্তীতে এ বিল সংশোধিত হয়। কিন্তু এ বিল নিয়ে ভারত ও ইউরোপীয়দের মধ্যে দ্বন্দ্ব ভারতবাসীর মাঝে জাতীয়তাবাদের সৃষ্টি করে।
উদ্দীপকে বলা হয়েছে, ভারতে একজন ভাইসরয় ছিলেন যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্লাডস্টোনের উদারনৈতিক দলের সদস্য ছিলেন। Bengal Municiple Act প্রণয়ন তার অবিস্মরণীয় কীর্তি। উদ্দীপকের এই ভাইসরয় মূলত লর্ড রিপনেরই প্রতিচ্ছবি। কেননা উদ্দীপকের তথ্য লর্ড রিপনের সাথেই সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ভাইসরয় লর্ড রিপনের কথা বলা হয়েছে।

337
উত্তরঃ

লর্ড রিপন ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধিতা করে ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষার মর্যাদা দেন।
উদ্দীপকে যে শাসকের কথা বলা হয়েছে তিনি সাম্রাজ্যবাদ নীতির বিরোধী ছিলেন। ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল এই শাসক রাজনীতির ক্ষেত্রে উদারনীতি অবলম্বন করে জনসাধারণকে স্থানীয় স্বায়ত্তশাসনে উৎসাহিত করেন। লর্ড রিপনের ক্ষেত্রেও অনুরূপ দৃষ্টান্ত পরিলক্ষিত হয়।
লর্ড রিপন কলকাতা আসার পূর্বে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ্লাডস্টোনের উদারনৈতিক দলের সদস্য ছিলেন ১৮৫২ থেকে ১৮৭৯ সাল পর্যন্ত। পরবর্তীতে লর্ড লিটনের পদত্যাগের পর তিনি ভারতের ভাইসরয় নিযুক্ত হন ১৮৮০ সালে। তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন। পাশাপাশি ভারতবাসীর রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতির ক্ষেত্রে উদারনীতি অবলম্বন করে জনসাধারণকে স্থানীয় স্বায়ত্তশাসনে উৎসাহিত করেন। এভাবে অতি অল্প সময়ের মধ্যেই লর্ড রিপন একজন উদারপন্থি ও শান্তিপ্রিয় শাসক হিসেবে ভারতবাসীর নিকট পরিচিতি লাভকরেন।
উপরের আলোচনা শেষে বলা যায়, যেখানে লর্ড রিপনের পূর্ববর্তী শাসকরা সাম্রাজ্যবাদী নীতিকে প্রাধান্য দিয়েছিলেন সেখানে লর্ড রিপন এর ঘোর বিরোধী ছিলেন। তাই বলা যায়, তিনি ভারতীয়দের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষার মর্যাদা দিয়েছেন।

464
উত্তরঃ

বলর্ড রিপন তার উদারনৈতিক শাসনের জন্য 'Ripon the Good' নামে সুপরিচিত।
লর্ড বেন্টিংক মহীশূর রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। লর্ড রিপন পুনরায় এটি মহীশরের হিন্দু রাজবংশের নিকট হস্তান্তর করেন। ১৮৮২ সালে তিনি পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটন প্রবর্তিত সংবাদপত্র আইন (Vernacular Press Act) রহিত করে সংবাদপত্রগুলোকে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মতামত প্রকাশের সুযোগ করে দেন। ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য লর্ড রিপন ১৮৮২ সালে হান্টার কমিশন (Hunter Commission) গঠন করেন। তিনি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন (Bengal Municipal Act) এবং রাজস্ব ও প্রজাস্বত্ব আইন করেন। এছাড়া তিনি লবণ ও অন্যান্য বাণিজ্য দ্রব্যের ওপর থেকে শুল্ক হ্রাস করে ভারতবাসীর প্রশংসা অর্জন করেন। তাই তিনি ভারতবাসীর জন্য ছিলেন 'Ripon the Good' |

931
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews