আড়িয়াল বিলে রয়েছে প্রচুর মৎস্য সম্পদ। এই বিলকে নির্ভর করে গড়ে উঠেছে অনেক মানুষের জীবিকা। এই বিলে সরকার একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করতে চাইলে এলাকাবাসী সেখানে বিমানবন্দর না করার দাবি জানায়। সমাজের জ্ঞানী ব্যক্তিরা সংবাদপত্র ও টেলিভিশনে আড়িয়াল বিলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। দেশের সর্বস্তরের মানুষ তাদের সমর্থন জানায়। অবশেষে সরকার আড়িয়াল বিলবাসীসহ সর্বস্তরের মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্ত থেকে সরে আসে। 

Updated: 9 months ago
উত্তরঃ

জনমতের দুটি বাহন হলো পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

রাজনৈতিক পরিভাষায় ব্যবহৃত শব্দসমূহের মধ্যে একটি নতুন প্রত্যয় হলো রাজনৈতিক সংস্কৃতি। গ্যাব্রিয়েল এ. অ্যালমন্ড তাঁর বিখ্যাত প্রবন্ধ 'Comparative Political System'-এ সর্বপ্রথম এ শব্দটি ব্যবহার করেন। ধীরে ধীরে রাজনৈতিক সাংস্কৃতিক প্রত্যয়টির ব্যবহার বাড়তে থাকে। রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে মূলত রাজনৈতিক ব্যবস্থার ওপর ভিত্তি করে। সাধারণত কোনো কোনো দেশের চলে আসা রাজনৈতিক ব্যাখ্যার প্রতি জনসাধারণের মনোভাব, বিশ্বাস, মূল্যবোধ, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে রাজনৈতিক সংস্কৃতি বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের আড়িয়াল বিলবাসীর দাবির সঙ্গে আমার পাঠ্যবইয়ের জনমতের সাদৃশ্য রয়েছে। আধুনিক বিশ্বে জনমত হলো বহুল প্রচলিত একটি শব্দ।

সাধারণ অর্থে জনমত বলতে সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের মতামতকে বোঝায়। এ অর্থে কোনো নির্দিষ্ট বিষয়ের প্রেক্ষাপটে সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের মতামতকে জনমত বলা হয়। কিন্তু পৌরনীতিতে 'জনমত' শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। পৌরনীতিতে কেবল প্রভাবশালী, যুক্তিসঙ্গত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত হিসেবে আখ্যা করা হয়। অধ্যাপক লাওয়েল একটু ভিন্ন মত পোষণ করে বলেন যে, "জনমত হলো সংখ্যাগরিষ্ঠের সেই মত, যা সংখ্যালঘুরা মৌনভাবে গ্রহণ করে।" এজন্য সংখ্যাগরিষ্ঠের মতামত যথেষ্ট নয় এবং সবারই একমত হওয়ার প্রয়োজন নেই। এ অর্থে কোনো বিষয়ে সংখ্যাগরিষ্ঠ অংশ কোনো মত পোষণ করলেও তাতে যদি আস্থার দৃঢ়তা না থাকে তবে তা জনমত হিসেবে বিবেচিত হবে না।
উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, জনমত হলো কল্যাণধর্মী, বলিষ্ঠ যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা প্রধানত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।
সুতরাং আলোচনার পরিশেষে বলা যায়, আড়িয়াল বিলে বিমানবন্দর তৈরিতে বাধা সৃষ্টি করতে ঠিক এ বিষয়টিই কাজ করেছে। সর্বস্তরের মানুষের সমর্থন-যে জনমত সৃষ্টি করেছে তার প্রেক্ষিতেই এ ক্ষতিকর পরিকল্পনা বন্ধ করতে বাধ্য হয় সরকার।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

জনমতকে আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণকেন্দ্র বলা হয়। গণতন্ত্রের সাফল্য সুষ্ঠু ও সচেতন জনমতের ওপর নির্ভরশীল। এ জনমত সৃষ্টি করার অনেক মাধ্যম রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণমাধ্যম বা Mass Media. গণমাধ্যম বলতে সংবাদপত্র, বেতার টেলিভিশন ও চলচ্চিত্রকে বোঝায় যা অবাধে ও স্বাধীনভাবে প্রচারিত হয়।

সংবাদপত্র জনমত গঠনের অন্যতম মাধ্যম। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশের যাবতীয় সংবাদ জানতে পারে, বিভিন্ন অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। বিরোধী দলের অভিমত সংবাদপত্র পাঠ করলে জানতে পারা যায়। সংবাদপত্রের গঠনমূলক সমালোচনার ভয়ে সরকারকে সংযত থাকতে হয়। এজন্যই বলা হয় যে, 'প্রেস যেভাবে বলে, জনমত সেভাবে পড়ে ওঠে'। তাই সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত। তবে মিথ্যা ও বিকৃত সংবাদ পরিবেশন করা উচিত নয়। কেননা তা সুষ্ঠু জনমত গঠনে সহায়ক নয়। অধ্যাপক লাস্কি তাই বলেছেন, "রাজনৈতিক স্বাধীনতা সংরক্ষণের জন্য সৎ ও অবিকৃত সংবাদ পরিবেশন একান্ত প্রয়োজন।"

চলচ্চিত্র, রেডিও ও টেলিভিশন জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষিত-অশিক্ষিত সব শ্রেণির মানুষকে সংগঠিত ও প্রভাবিত করার ক্ষেত্রে চলচ্চিত্র, রেডিও ও টেলিভিশনের ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। বাস্তবধর্মী ও চেতনামূলক ছায়াছবি পরিবেশনের মাধ্যমে চলচ্চিত্র জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ-বিদেশের খবরাখবর, সংবাদ পর্যালোচনা, সমীক্ষা, টক শো, সমাজ-সচেতন নাটক ইত্যাদি প্রচার করে রেডিও-টেলিভিশন সুষ্ঠু জনমত সংগঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। এভাবে জনমত গঠনে বিভিন্ন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
49
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

আমলাতন্ত্রের এক বড় ত্রুটি হলো লালফিতায় দৌরাত্ম্য। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্বের নজিরকে অন্ধভাবে অনুসরণ করে অতি আনুষ্ঠানিকতা পালনকে লালফিতার দৌরাত্ম্য বলা হয়। পদসোপান ভিত্তিতে কাগজপত্রের অনুমোদন প্রক্রিয়া পরিচালিত হয়, যা দীর্ঘ সময়সাপেক্ষ। এর ফলে প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা দেখা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
283
উত্তরঃ

আমলাতন্ত্র একটি পেশাদার, দক্ষ ও নিরপেক্ষ বাহিনী। তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে তারা এই পেশাদারিত্বের পরিচয় দিয়ে থাকেন। বিসিএস প্রশাসন ক্যাডারের মমতাজ আলীর কার্যক্রমেও এরূপ দক্ষতা ও পেশাদারিত্ব দেখা যায়। মমতাজ আলী তার কাজের ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তার দায়িত্ব পালন করেন এবং সুনির্দিষ্ট নিয়মকানুন অনুসারে তার কাজ করেন। এটি আমলাতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। মমতাজ আলী সাহেব তার। দায়িত্ব পালনে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। আমলাতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুসারে তিনি তার কর্মকাণ্ডে যে সক্ষমতা প্রদর্শন। করেছেন, তা আমলাতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের পদের ধারাক্রম কঠোরভাবে অনুসরণ করা হয়। এখানে আমলাতন্ত্রের কার্যপ্রণালি এবং প্রক্রিয়া দেখা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
177
উত্তরঃ

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাদেরকে বহুবিধ কার্যাবলি সম্পাদন করতে হয়। উন্নয়মূলক কাজেও মমতাজ আলীদের মতো আমলারা মুখ্য ভূমিকা পালন করে থাকেন। অনেক সময় তাদের ভূমিকা দেশের উন্নয়নের ধারক ও বাহকের ন্যায়। আবার ক্ষেত্রবিশেষে এর ব্যতিক্রমও দেখা যায়।

আমলারা রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ সব কাজের তদারকিতে নিয়োজিত থাকেন। প্রশাসনিক নীতি নির্ধারণ, নীতির বাস্তবায়ন তথা কাজ সম্পন্ন করা, সরকারি সম্পদের হেফাজত করা, বিচারসংশ্লিষ্ট কাজ ইত্যাদি আমলাদের রুটিনওয়ার্ক। সরকারের যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিকল্পনা করা, সম্ভাব্যতা যাচাই করা, সমীক্ষা করা, বাজেট প্রণয়ন, বাজেট অনুমোদনের সুপারিশ করা, কাজ বাস্তবায়ন করা, তদারকি করা ইত্যাদি আমলাদের মাধ্যমেই হয়ে থাকে। দেশের উন্নয়নমূলক কর্মকান্ডের সূচনা ও বাস্তবায়ন করার মূল দায়িত্ব এ আমলাদের ওপরই ন্যস্ত থাকে।

আমলাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মক্ষমতা যত বেশি হবে, এসব ক্ষেত্রে সফলতা তত দ্রুত আসবে। কৃষি, শিল্প, অবকাঠামো, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নের অগ্রভাগে থাকেন এ আমলারা। এছাড়া সামাজিক পরিবর্তন, অগ্রগতি, সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি অবস্থাগত ক্ষেত্রেও আমলাদের ভূমিকা স্মরণযোগ্য। তবে আমলাতন্ত্রের অতি আনুষ্ঠানিকতা, লালফিতার দৌরাত্ম্য স্বজনপ্রীতি, দুর্নীতি, অদক্ষতা, অবহেলা এবং অ-পেশাদারি আচরণ কোনো কোনো ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। কিন্তু এটি আমলাতন্ত্রের নীতির পরিপন্থী। আমলাতন্ত্রে কখনো এরূপ প্রত্যাশা করা হয় না। কিন্তু জনাব আলী সাহেবের মতো দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ আমলারাই দেশের উন্নয়নের ধারক ও বাহক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
163
উত্তরঃ

কোনো সংগঠন পরিচালনার জন্য স্থায়ী বেতনভুক্ত দক্ষ কর্মকর্তা-কর্মচারীদেরকে আমলা বলা হয়। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্র বলতে সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী বেতনভুক্ত কর্মীবাহিনীকে বোঝায়। আমলারা সুশৃঙ্খলভাবে পরস্পর পদের ক্রম অনুযায়ী সংযুক্ত এবং রাজনীতি নিরপেক্ষ থেকে তাদের দায়িত্ব পালন করে থাকেন। ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
619
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews