ইউনাইটেড শিপ বিল্ডার্স-এর জন্য বিশেষজ্ঞ কোন ধরনের বিন্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছে বলে তুমি মনে কর- যুক্তি প্রদর্শন কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

ইউনাইটেড শিপ বিল্ডার্স-এর জন্য বিশেষজ্ঞ স্থির অবস্থান বিন্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছে বলে আমি মনে করি।
যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং কর্মীরা তাদের হাতিয়ার ও যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায়, তাকে স্থির বিন্যাস বলে। অধিকাংশ বড় বড় প্রকল্পে স্থির বিন্যাস করা হয়। যে সকল পণ্য অত্যন্ত বড়, ভারী ও বহনে ঝুঁকিপূর্ণ সে সকল পণ্যের ক্ষেত্রে স্থির বিন্যাস কার্যকর।
উদ্দীপকের ইউনাইটেড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পায়রা সমুদ্র বন্দরের কাছে ইউনাইটেড শিপ বিল্ডার্স নামে একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। গ্রুপটির অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে প্রক্রিয়া বিন্যাস ব্যবহার করা হলেও তাদের নতুন এ শিল্পের জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এমন একটি বিন্যাস পদ্ধতি গ্রহণ করে যাতে স্থায়ী ব্যয় অনেক কম হলেও অপচয়ের সম্ভাবনা অধিক থাকে। আর এ বিন্যাস পদ্ধতিটি হলো স্থির বিন্যাস।
সুতরাং প্রতিষ্ঠানটি যেহেতু জাহাজ নির্মাণ করবে অর্থাৎ ভারী শিল্প সেক্ষেত্রে ইউনাইটেড শিপ বিল্ডার্স-এর জন্য বিশেষজ্ঞ নিঃসন্দেহে স্থির বিন্যাস ব্যবহারের পরামর্শ দিয়েছে।

92

Related Question

View All
উত্তরঃ

সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের পর্যায়ক্রমিক বিভিন্ন বিভাগ, মেশিন বা যন্ত্রপাতি সুসজ্জিত করাকেই পণ্য বিন্যাস বলে।

266
উত্তরঃ

স্থির বিন্যাসে পণ্য নির্দিষ্ট স্থানে অবস্থান করে।
যে বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে; কর্মীরা তাদের হাতিয়ার এবং যন্ত্রপাতি নিয়ে কাজ করার জন্য পণ্যটির নিকট যায় তাকে স্থির বিন্যাস বলে। এ বিন্যাসের ক্ষেত্রে পণ্যটি একটি 'নির্দিষ্ট স্থানে স্থির থাকে। এ বিন্যাসের মাধ্যমে পণ্য পরিবহনের সাথে জড়িত সময়, ঝুঁকি, আইনগত জটিলতা ইত্যাদি দূর করা সম্ভব।
জাহাজ নির্মাণ, বড় ধরনের ইঞ্জিন সংযোজন, মহাকাশ যান নির্মাণ, তেল কূপ খনন ইত্যাদি ক্ষেত্রে স্থির বিন্যাস ব্যবহার করা হয়।

317
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি রিটেইল লে-আউট অনুসরণ করেছে।
যে বিন্যাস ব্যবস্থার মাধ্যমে খুচরা বিক্রয়কেন্দ্রের পণ্য ও অন্যান্য সাজসরঞ্জাম সাজিয়ে রাখা যায় তাকে রিটেইল লে-আউট বলে। এ বিন্যাসের মূল উদ্দেশ্য হলো বিক্রয়কেন্দ্রে পণ্য ও কর্মচারী চলাচলের পাশাপাশি আগত ক্রেতাদের সহজ আগমন ও প্রস্থান। এ ধ্বনের লে-আউটে খুচরা দ্রব্য বিক্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।উদ্দীপকে 'সাবা গ্রুপ' সিলেট শহরের প্রাণকেন্দ্রে বহুতলবিশিষ্ট একটি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপন করেছে। স্টোরটির প্রত্যেক তলায় পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পৃথক পৃথক পণ্যের বিক্রয়ের ব্যবস্থা আছে। ফলে ক্রেতারা ঝামেলামুক্তভাবে তাদের চাহিদামতো পণ্য ক্রয় করে অত্যন্ত সন্তুষ্ট। তাদের এই ব্যবসায় কার্যক্রমের সাথে রিটেইল লে-আউটের মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি রিটেইল লে-আউট অনুসরণ করেছে।

265
উত্তরঃ

ক্রেতাদের চাহিদা অনুসারে ও ঝামেলাবিহীনভাবে পণ্য সরবরাহের ক্ষেত্রে গৃহীত রিটেইল লে-আউট ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।
রিটেইল লে-আউটের ক্ষেত্রে পণ্যের প্রকৃতি, আকৃতি, রং, মূল্য, ক্রেতার প্রকৃতি, অর্থনৈতিক ও সামাজিক অবস্থান ইত্যাদি বিশেষভাবে বিবেচনা করা হয়। এ ধরনের লে-আউটে খুচরা দ্রব্য বিক্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উদ্দীপকে 'সাবা গ্রুপ' সিলেট শহরের প্রাণকেন্দ্রে বহুতলবিশিষ্ট একটি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপন করেছে। স্টোরটির প্রত্যেক তলায় পৃথক পৃথক বিভাগের মাধ্যমে পৃথক পৃথক পণ্যের বিক্রয়ের ব্যবস্থা আছে। ফলে ক্রেতারা ঝামেলামুক্তভাবে তাদের চাহিদামতো পণ্য ক্রয় করে অত্যন্ত সন্তুষ্ট।
উদ্দীপকে 'সাবা গ্রুপের' কার্যক্রমটি রিটেইল লে-আউটের সাথে সাদৃশ্যপূর্ণ। এ ধরনের লে-আউট দোকানে আগত ক্রেতা, কর্মচারী ও ক্রেতাদের চলাচল নিশ্চিতকরণের উদ্দেশ্যে করা হলেও এর পাশাপাশি এ বিন্যাসের আরেকটি মূল লক্ষ্য হলো ক্রেতা আকর্ষণ করা। এ ধরনের লে-আউটে দোকানে আগত কর্মচারীরা অবাধে চলাচল করতে পারে। এতে ক্রেতারা ঝামেলামুক্তভাবে তাদের পণ্য ক্রয় করতে পারে। তাই বলা যায়, ক্রেতাদের চাহিদা অনুসারে ও ঝামেলাবিহীনভাবে পণ্য সরবরাহের ক্ষেত্রে গৃহীত রিটেইল লে-আউট ব্যবহারের যৌক্তিকতা রয়েছে।

272
উত্তরঃ

প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মকেন্দ্রসমূহকে সঠিক ও সুশৃঙ্খলভাবে সাজানোর প্রক্রিয়াকে বিন্যাস বলে।

326
উত্তরঃ

প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মকেন্দ্রসমূহকে সঠিক ও সুশৃঙ্খলভাবে সাজানোর প্রক্রিয়াকে বিন্যাস বলে।
বিন্যাসের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, যন্ত্রপাতি ও কর্মকেন্দ্রসমূহকে সুশৃঙ্খলভাবে সাজানো হয়। ফলে প্রতিষ্ঠানে স্থানের সর্বোত্তম ব্যবহার করা সম্ভব হয়। কিন্তু বিন্যাসের ত্রুটির কারণে যদি স্থানের অপব্যবহার হয় তাহলে প্রতিষ্ঠানের অপচয় বৃদ্ধি পাবে। ফলে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাবে, যা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

255
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews