ইউরোপের একটি দেশে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। প্রাকৃতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, কুসংস্কারমুক্ত সামাজিক ব্যবস্থা, অনুকূল অর্থনৈতিক পরিবেশ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং উন্নত পরিবহণ ব্যবস্থা উক্ত দেশে উৎপাদন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সূচিত করে।

Updated: 7 months ago
উত্তরঃ

ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রুডলফ ডিজেল।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

ফ্রান্স ইংল্যান্ডের নিকটতম প্রতিবেশী দেশ। ১৭৮৯-এর বিপ্লব পরবর্তী সময়ে ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়েছে। উনিশ শতকে ফ্রান্সের জনসংখ্যার প্রায় অর্ধেক শহরকেন্দ্রিক জীবনে অভ্যস্ত হয়ে ওঠে। প্রায় ৩০টির মতো ফরাসি শহর আধুনিক শিল্পভিত্তিক হয়ে ওঠে। উনিশ শতকের মাঝামাঝিতে ছোট ছোট কারখানা এবং ব্যবসায় প্রতিষ্ঠান বাড়তে থাকে। ১৮৬০-৭০ এর পর থেকে ফ্রান্সে রেল, লোহা, ইস্পাত, কয়লার চুল্লি, অঙ্গারের চুল্লি, বস্ত্র শিল্প ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল বস্ত্র শিল্প যা গড়ে উঠেছিল আলসাস অঞ্চলে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উদ্দীপকে ঘটনা আমার পাঠ্যবইয়ের শিল্প বিপ্লবকে স্মরণ করিয়ে দেয়।
অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় তাকেই শিল্প বিপ্লব বলা হয়। উদ্বৃত্ত কৃষি উপাদান, বর্ধিত জনসংখ্যা, রাজনৈতিক স্থিতিশীলতা, পুঁজির সংস্থান, বুদ্ধিভিত্তিক সমাজ, খনিজ সম্পদের যোগান, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, উন্নত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি কারণে ইংল্যান্ড শিল্পকারখানা স্থাপনে আগ্রহী হয়। ইংল্যান্ডে সমুদ্র তীরবর্তী কয়লাখনিগুলো একাধিক শিল্পের জ্বালানি যোগান দেয়। জেমস ওয়াট, এডমান্ড কাটরাইট, রিচার্ড আর্করাইট, শেফিল্ড হ্যান্টস, রুডলফ ডিজেল, স্টিফেনসন, জেমস হারগ্রিভস, জন কে প্রমুখ ব্যক্তি নব নব প্রযুক্তি উদ্ভাবন করেন। যা ইংল্যান্ডকে শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করে। ইংল্যান্ডের ফ্যাক্টরিগুলোর উৎপাদিত পণ্য পৃথিবীর প্রায় সকল দেশেই রপ্তানি হতে থাকে, যা দেশটিকে অতি অল্প সময়ের শিল্পোন্নত দেশে পরিণত করে। আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার, উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন, প্রাকৃতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, কুসংস্কারমুক্ত সামাজিক ব্যবস্থা, অনুকূল অর্থনৈতিক পরিবেশ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং উন্নত পরিবহণ ব্যবস্থা উক্ত দেশে উৎপাদন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সূচিত করে। উদ্দীপকের এমন ঘটনারই ইঙ্গিত রয়েছে।
তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা আমার পাঠ্যবইয়ে আলোচিত শিল্প বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উত্ত দেশের ন্যায় অর্থাৎ ইংল্যান্ডের ন্যায় শিল্প ক্ষেত্রে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, রাশিয়ায় সর্বপ্রথম বিপ্লব সূচিত হয়।

১৮৩০ খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জনের পর কয়লার যোগান ও জাতীয় তৎপরতা সেখানে শিল্প বিপ্লবের সূচনা করে যার সঙ্গে একমাত্র ইংল্যান্ডেরই তুলনা করা যায়। বেলজিয়ামের শিল্পায়নের মূলে ছিল উন্নতমানের কয়লা খনির আবিষ্কার। ১৭৮৯ খ্রিষ্টাব্দে বিপ্লবের সময়ে শিল্প বিপ্লবের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়েছিল। ১৮৬০-৭০ এর পর থেকে ফ্রান্সের রেল, লোহা, ইস্পাত, কয়লার চুল্লি, অঙ্গারের চুল্লি, বস্ত্রশিল্প ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। ফ্রান্সের অধিকাংশ শিল্পকারখানা গড়ে উঠেছিল আলসাস অঞ্চলে।

১৮৪৮ খ্রিষ্টাব্দের পর শিল্প বিপ্লবের প্রভাবে জার্মানি দ্রুত আন্দোলিত হয়। ১৯১৩ খ্রিষ্টাব্দের দিকে বাণিজ্য, ব্যাংক, ইন্সওরেন্স এবং জাহাজ ব্যবসায় জার্মানি ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রে পরিণত হয়। ১৮৭০-১৯১৪ খ্রিষ্টাব্দের মধ্যে জার্মানি কৃষি রাষ্ট্র থেকে শিল্প রাষ্ট্রে পরিণত হয়। ১৮৭০ খ্রিষ্টাব্দে একত্রীকরণের পর অতি ধীরগতিতে সীমিত আকারে ইতালিতে শিল্প বিপ্লব শুরু হয়। জাহাজঘাট নির্মাণ, কারখানা স্থাপন, লোহা, ইস্পাত, বস্ত্র শিল্প ও রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ শুরু হয়। ১৯২৮ খ্রিষ্টাব্দে সোভিয়েত আমলে সরকার শিল্পায়নের নীতি দৃঢ়ভাবে প্রবর্তন করার পর দেশটিতে ভারি শিল্পের যাত্রা শুরু হয়। ১৮৯০-এর দশকে রাশিয়ায় কয়লা, রেল, লোহা, পেট্রোল নিষ্কাশন, যন্ত্রশিল্প শিল্প কারখানা ইত্যাদি দ্রুতগতিতে প্রসার লাভ করে। ফলে ১৯২৮ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন শিল্প উৎপাদনে পৃথিবীর পঞ্চম স্থানে ওঠে আসে। এছাড়াও ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ডে বস্ত্র, সিল্ক, ঘড়ি, জাহাজ, বৈদেশিক বাণিজ্য, যন্ত্রশিল্প, যন্ত্রপাতি ইত্যাদি খুঁটিনাটি শিল্পে এ দেশগুলো আপন গতিতে সমৃদ্ধ হয়েছে।

পরিশেষে বলা যায়, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সাথে সাথে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব হয়নি। কিছুটা দেরিতে হলেও বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি ও রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটেছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
60

Related Question

View All
উত্তরঃ

১৬৮৮ খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
349
উত্তরঃ

ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হলে সেখানে কল কারখানা গড়ে ওঠে। পুঁজিবাদের উদ্ভব ঘটে। লৌহ ও কয়লার ব্যবহারে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। কৃষিপ্রধান দেশ হতে শিল্পপ্রধান দেশে পরিণত হয় ইংল্যান্ড। ব্যাপক কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎপাদন অনেক বৃদ্ধি পায়। আর এ শিল্প বিপ্লবের প্রভাব সমগ্র বিশ্বে বিস্তার লাভকরে। তাই ইংল্যান্ডকে পৃথিবীর কর্মশালা বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
226
উত্তরঃ

উদ্দীপকের বিষয়বস্তুর সাথে আমার পাঠ্যপুস্তকের শিল্প বিপ্লবপ্রসূত ইংল্যান্ডের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সাদৃশ্য লক্ষ করা যায়।
পৃথিবীর প্রায় সকল দেশেই শিল্প বিপ্লব ঘটেছে কৃষি বিপ্লবের হাত ধরে। শিল্প বিপ্লবের সূতিকাগার ইংল্যান্ডও এর ব্যতিক্রম নয়। অষ্টাদশ শতকের শেষদিকে ইংল্যান্ডে ঘটে যাওয়া গৌরবময় বিপ্লবের পর থেকেই কৃষি ক্ষেত্রের বিকাশ ঘটতে থাকে। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, অষ্টাদশ শতকের শুরুতে ইংল্যান্ডের জনসংখ্যার প্রতি পাঁচ জনের চার জনই গ্রামে বাস করত এবং শতকরা ৮০ ভাগই নিয়োজিত ছিল কৃষিকাজে। শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় সকল উপাদান যেমন-

কৃষিকাজে। শিল্প বিপ্লবের কৃষি উৎপাদন তথা কাঁচামাল, রাজনৈতিক স্থিতিশীলতা পুঁজির সংস্থান, বুদ্ধিভিত্তিক সমাজ খনিজ সম্পদের যোগান, যন্ত্রপাতির আবিষ্কার প্রভৃতি অষ্টাদশ শতকে ইংল্যান্ডে বিদ্যমান ছিল। এছাড়া ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী কয়লা খনিগুলো একাধিক শিল্পের জ্বালানির যোগান দেয়, অন্যদিকে তা সস্তায় জাহাজে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে সরবরাহে সহায়তা করে। ইংল্যান্ডে আবিষ্কৃত স্টিম ইঞ্জিন, সুতাকাটার মাকু অনবরত উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করে। ফলে শিল্পে বিপ্লব ঘটে।
বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ সুবিধা থাকায় ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে পাম্পের সাহায্যে সেচ এবং যন্ত্রের সাহায্য ফসল মাড়াই সম্ভব হচ্ছে। পণ্য পরিবহণের সুবিধার কারণে অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে। কাজেই মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। উদ্দীপকের সাথে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সাদৃশ্য রয়েছে।
তাই বলা যায়, শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের আর্থসামাজিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
134
উত্তরঃ

উক্ত ঘটনা অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লব সারাবিশ্বে ব্যাপক প্রভাব বিস্তার করে- উক্তিটি যথার্থ।

উনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবজনিত পরিবর্তিত পরিস্থিতির কারণে ইউরোপের বাইরে ইউরোপীয় দেশগুলোর সাম্রাজ্য বিস্তারের চেষ্টা নবউদ্যমে শুরু হয়। দেশগুলোর মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা প্রকট আকার ধারণ করে। পুঁজিবাদের প্রসারের ফলে ইউরোপীয় দেশগুলোতে যৌথ বণিক সংঘে প্রতিষ্ঠিত হয়। যাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। ফলে বণিক সংঘগুলোর মালিক ও অংশীদারগণ পুঁজি সঞ্চয় করে স্ফীত হয়ে ওঠে। এ প্রসঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম উল্লেখ করা যায়। শুধু শিল্প বিপ্লবজনিত পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতির জন্য ইউরোপীয় দেশগুলো উপনিবেশ বিস্তারের নীতি গ্রহণ করেনি। বরং এর পিছনে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক উদ্দেশ্যও বিদ্যমান ছিল। রাজনৈতিক উদ্দেশ্যের ব্যাখ্যায় বলা যায়, সাম্রাজ্যের বিশালতার ওপরই দেশের শক্তি, মর্যাদা ও গৌরবের মানদণ্ড নির্ভর করে। এ মনোবৃত্তিই ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে উপনিবেশ বিস্তারের প্রতিযোগিতা তীব্রতর করে তোলে। পাশ্চাত্য সভ্যতা ও খ্রিষ্টধর্ম প্রচারের মনোভাব তাদেরকে উপনিবেশ স্থাপনে আগ্রহী করে তোলে। প্রত্যেক দেশের উদ্বৃত্ত জনসংখ্যার - জীবিকার সন্ধানে ইউরোপীয় রাষ্ট্রগুলো সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করে। ১৮৭০ পরবর্তী শিল্প সমৃদ্ধ ইউরোপীয় জাতিগুলো এশিয়া ও । আফ্রিকার দেশগুলোকে গিলে ফেলে। শকুন যেমন মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মৃতদেহের দখল নিয়ে পরস্পর কাড়াকাড়িতে লিপ্ত হয়, তেমনি উপনিবেশ দখলও রক্ষার জন্য ইউরোপীয় জাতিগুলো এশিয়া ও আফ্রিকার কৃষিপ্রধান দেশগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। এজন্য ১৮৭০-১৮১৪  রসময়কালকে ঐতিহাসিকগণ নাম দিয়েছেন সাম্রাজ্যবাদের যুগ।
শিল্প বিপ্লবপ্রসূত পুঁজিবাদ এশিয়া, আফ্রিকা, আমেরিকা মহাদেশে উপনিবেশ বিস্তারে ব্যাপকভাবে সহযোগিতা করে।
তাই বলা যায়, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ঘটনা সারাবিশ্বে ব্যাপক প্রভাব ফেলে

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
160
উত্তরঃ

ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন রুডলফ ডিজেল।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
239
উত্তরঃ

অষ্টাদশ শতকের শেষার্ধে ইংল্যান্ডে নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় তাকে সামগ্রিকভাবে শিল্প বিপ্লব বলে। মূলত কৃষি বিপ্লব ইংল্যান্ডে শিল্প বিপ্লবে গতি আনতে সহায়তা করে। ধীরে ধীরে শিল্প বিপ্লব ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। এর সাথে সাথে পণ্যের বাজারের জন্য উপনিবেশ দখলের প্রতিযোগিতাও শুরু হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
199
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews