ইতিহাসের শিক্ষক মামুন স্যার ছাত্রদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াচ্ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে বললেন, হানাদারবাহিনী দ্বারা অত্যাচারিত ও আশ্রয়হীন প্রায় ১ কোটি বাংলাদেশিকে ভারত সরকার কর্তৃক আশ্রয়দান, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা মানবতার ইতিহাসে এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ছাড়া সমাজতান্ত্রিক আরেকটি রাষ্ট্র আমাদের স্বাধীনতা অর্জনে যথেষ্ট ভূমিকা পালন করেছে

Updated: 9 months ago
উত্তরঃ

কমুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।

উত্তরঃ

বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব অপরিসীম।
১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু প্রচ্ছন্নভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি সরাসরি স্বাধীনতা ঘোষণা করেননি এ জন্য যে, এতে পাকিস্তানিরা সামরিক আগ্রাসন চালানোর বৈধতা পেয়ে যাবে। ৭ মার্চের ভাষণ বাঙালিদের মাঝে স্বাধীনতা লাভের উন্মাদনা জাগ্রত করেছিল। তারা স্বাধীনতার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রস্তুত হয়েছিল। সেনাবাহিনীর বাঙালি অফিসার ও সৈনিকগণ এ ভাষণকে আসন্ন যুদ্ধে বিদ্রোহের সবুজ সংকেত বলে মনে করে প্রস্তুতি শুরু করে। এককথায় এ ভাষণকে ধারণ করে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
না উদ্দীপকে উল্লেখিত সমাজতান্ত্রিক আরেকটি রাষ্ট্র আমাদের স্বাধীনতা অর্জনে যথেষ্ট ভূমিকা পালন করেছে কথাটি দ্বারা সোভিয়েত ইউনিয়নকে ইঙ্গিত করা হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত সমাজতান্ত্রিক আরেকটি রাষ্ট্র আমাদের স্বাধীনতা অর্জনে যথেষ্ট ভূমিকা পালন করেছে কথাটি দ্বারা সোভিয়েত ইউনিয়নকে ইঙ্গিত করা হয়েছে।

সোভিয়েত ইউনিয়ন আমালের সহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করেছিল। যুক্তিযুলেন্সর সময় সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক সভলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সূটানতিক পদক্ষেপ গ্রহণ করার সাধ্যমে স্বাধীনতা বিরোধী দেশগুলোর চক্রান্ত ব্যর্থ করতে বিশেষ ভূমিকা পালন করেছিল। সোভিয়েত ইউনিয়নের তৎকালীন রাষ্ট্রপতি নিকোলাই পদসোনি পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খালকে একটি আনুষ্ঠানিক পত্রের। মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের ওপর যে অমানুষিক নির্যাতন ও রক্তপাত চালানো হচ্ছে তা যুত বন্ধের আহ্বান জানান। মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন বাংলালেশের পক্ষ অবলম্বন করে ব্যাপকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে।
১৯৭১ সালের ১-১০ ডিসেম্বর জাতিসংথে সোভিয়েত ইউনিয়ন যুব
বিরতির প্রস্তাবে তিনবার ভেটো দেয়। সোভিয়েত পত্র-পত্রিকা ও প্রচার মাধ্যম বাংলাদেশের মুক্তিযুস্থের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করেছিল। তাছাড়া সরকারের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে পর পরাশক্তিগুলোর মধ্যে সোভিয়েত ইউনিয়নই প্রথম ২৪ ফেব্রুয়ারি einsteisle and willed as a wise into fetail degine
১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
সুতরাং উদ্দীপকে আমলাতান্ত্রিক রাষ্ট্র দ্বারা সাবেক সোভিয়েত ইউনিয়নকে বোঝানো হয়েছে।

উত্তরঃ

মানবতার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপনে ভারতের ভূমিকা সম্পর্কে শিক্ষকের মন্তব্যটি যথার্থ।
উদ্দীপকে বর্ণিত মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী দ্বারা অত্যাচারিত ও আশ্রয়হীন প্রায় ১ কোটি বাংলাদেশিকে ভারত সরকার কর্তৃক আশ্রয়দান, খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান মানবতার ইতিহাসে এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, উৎপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। ভারত পাকিস্তানি হানাদার কর্তৃক বাঙালি নিধনের তীব্র নিন্দা ও। প্রতিবাদ করে এবং শান্তিপূর্ণভাবে পাকিস্তানি সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায়। পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের অত্যাচার, উৎপীড়ন ও নির্যাতনের ফলে লক্ষ লক্ষ বাঙালি দেশত্যাগ করে ভারতে আশ্রয় গ্রহণ করে। এ সময় ভারতের সাধারণ জনগণ দেশত্যাগী বাঙালিদের সাহায্যার্থে এগিয়ে আসে। ফলে ভারতের সীমান্ত এলাকায় স্থাপিত হয় হাজার হাজার শরণার্থী শিবির। বাঙালি শরণার্থীদের চাপে ভারত সরকার দিশেহারা হয়ে জাতিসংঘে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি উত্থাপন করে। মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারত সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করলে বিশ্ব মানচিত্রে। বাংলাদেশের অভ্যুদয়ের কাজ সহজ হয়।।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত শিক্ষকের মন্তব্যটি যথার্থ।

164
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

১৯৭১ সালে মুজিবনগর থেকে সর্বপ্রথম 'দৈনিক জয়বাংলা' নামে একটি পত্রিকা প্রকাশিত হয়।

383
উত্তরঃ

মুক্তিযুদ্ধকালীন ভারত সরকার বাংলাদেশকে অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক দিক দিয়ে নানাভাবে সহায়তা করে।
পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ভারত মানবিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি শরণার্থী সমস্যা মোকাবিলাসহ সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে সাহায্য করে। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন, বাংলাদেশের অস্থায়ী সরকার, স্বাধীন বাংলা বেতারকেন্দ্র ও মুক্তিবাহিনী গড়ে তোলার ক্ষেত্রেও ভারত সরকার ব্যাপকভাবে সহায়তা করেছিল।

445
উত্তরঃ

রিফাতের লেখাটি মূলত চীনকে ইঙ্গিত করে লেখা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চীনের প্রথম পর্যায়ের ভূমিকা হলো স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত।
মুক্তিযুদ্ধের শুরু হতে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাক-ভারত যুদ্ধ শুরুর পূর্ব পর্যন্ত চীন পাকিস্তানপন্থি থাকলেও মোটামুটিভাবে বাঙালির সংগ্রাম বিরোধী কোনো মন্তব্য করেনি। তবে গোপনে সে পাকিস্তানের সামরিক চক্রকে নৈতিক শক্তি ও সাহস যুগিয়েছিল এবং সরাসরি সামরিক উপকরণ সরবরাহ করেছিল। ১৯৭১ সালের ৯ আগস্ট ভারত- েচুক্তি স্বাক্ষরের পর চীনের পাকিস্তানপন্থি নীতি আরও প্রকট হয়ে ওঠে। সেপ্টেম্বর মাসে চীন-পাকিস্তানকে এই বলে আশ্বস্ত করে যে, জাতীয় স্বার্থরক্ষায় চীন পাকিস্তানকে সাহায্য করবে। তখন পর্যন্তও চীনের বক্তব্যে বাঙালি বিরোধী তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। ১৯৭১ সালের ৫ নভেম্বর চীনাদের আস্থাভাজন ভুট্টোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফরে যায় চীন থেকে অতিরিক্ত অঙ্গীকার বা সাহায্য পাওয়ার আশায়। কিন্তু চীনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী চি পেঙ ফি পূর্ব পাকিস্তানের সমস্যার একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছিলেন। বাঙালিবিরোধী বক্তব্য না রাখলেও পশ্চিম পাকিস্তান সীমান্ত দিয়ে চীন নিয়মিতভাবে পাকিস্তানকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করে।
তাই বলা যায়, রিফাতের ইঙ্গিতকৃত দেশটি হলো চীন।

353
উত্তরঃ

বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে এই দেশটি অর্থাৎ চীনের বিরোধিতার কোনো ছাপ না পাওয়া গেলেও দ্বিতীয় পর্যায়ের ভূমিকা স্বাধীনতা যুদ্ধের পুরোপুরি বিরোধী ছিল।
পাকিস্তান ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতের পূর্বাঞ্চলে সামরিক হামলা করলে শুরু হয় সরাসরি পাক-ভারত যুদ্ধ। এ সময় হতে চীন জাতিসংঘে সরাসরি বাঙালিবিরোধী ভূমিকা পালন করতে শুরু করে। পাক-ভারত যুদ্ধের জন্য চীন সোভিয়েত ইউনিয়নকে দায়ী করে। যুদ্ধবিরতির মাধ্যমে পূর্ব পাকিস্তানের জন্য একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং পাকিস্তানি বাহিনীর বর্বরতার ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে ৫ ও ৭ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে দুটি প্রস্তাব উপস্থাপন করে। কিন্তু প্রস্তাব দুটোর বিরুদ্ধে চীন প্রথম ভেটো প্রয়োগ করে এবং চীনের নিজস্ব প্রস্তাবে ভারতকে আগ্রাসী পক্ষ হিসেবে চিহ্নিত করা হয়। এখানে একটি বিষয় উল্লেখ্য যে, চীন জাতিসংঘের সদস্যপদ লাভের মাত্র ৪০ দিনের মাথায় নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভের পর প্রথম প্রস্তাবেই ভেটো প্রয়োগ করেছিল। এছাড়া, ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে চীন এক বিবৃতিতে 'তথাকথিত' বাংলাদেশের সৃষ্টির জন্য সোভিয়েত ইউনিয়ন ও ভারতের তীব্র সমালোচনা করে। তবে পরবর্তীতে চীন তার নীতি পরিবর্তন করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
পরিশেষে বলা যায়, এই দেশটির অর্থাৎ চীনের দ্বিতীয় পর্যায়ের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পুরোপুরি বিরোধী উক্তিটি যথার্থ।

224
উত্তরঃ

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য। পরিচালিত হত্যাকাণ্ডই হলো বুদ্ধিজীবী হত্যাকান্ড।
ঢাকার মিরপুরের শিয়ালবাড়ি, মোহাম্মদপুরের রায়ের বাজার বদ্ধভূমিসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালানো হয়। জাতির সূর্য সন্তানদের তারা অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। যুদ্ধের পর বিভিন্ন বধ্যভূমিতে যেসব লাশ পাওয়া যায় তাদের কারও হাত-পা বাঁধা ছিল, কারও জিহ্বা কাটা ছিল, চক্ষু উপড়ানো ছিল কিংবা হাত-পা ভাঙা ছিল। বুদ্ধিজীবী হত্যার দিনটিকে অর্থাৎ ১৪ ডিসেম্বর 'বুদ্ধিজীবী দিবস' ঘোষণা করা হয়।

538
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews