নিট মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মাঝে লভ্যাংশ হিসেবে নগদ টাকায় দেওয়া হয় তাকে নগদ লভ্যাংশ বলে।
যে বাজারে প্রাথমিক ইস্যুকৃত শেয়ার, বন্ড ইত্যাদি পরবর্তীতে কেনা-বেচা করা হয় তাকে মাধ্যমিক বা সেকেন্ডারি বাজার বলে।
সেকেন্ডারি বাজারে শেয়ারের মূল্য সর্বদা ওঠা-নামা করে। আর এ কারণে এ বাজারে বিনিয়োগ তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। তবে শেয়ার বা বন্ডের নগদায়নে এ বাজার বিশেষ ভূমিকা রাখে। এ বাজারে ব্রোকার, ডিলার, ব্যক্তি ও প্রতিষ্ঠানও বিনিয়োগকারী হিসেবে অংশগ্রহণ করে।
সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার দুটোই শেয়ার বাজারের বিনিয়োগ হাতিয়ার হলেও এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
সাধারণ শেয়ার মালিকরা প্রতিষ্ঠানের মালিকানা পান। কিন্তু লভ্যাংশ বণ্টনে এরা সবার দাবি পরিশোধ করার পর লভ্যাংশ পান। অন্যদিকে অগ্রাধিকার শেয়ারে আয়ের হার নির্দিষ্ট থাকে। তবে এরা প্রতিষ্ঠানের মালিকানা পান না
ইরা একজন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। বেতনের টাকায় তার সংসার চালাতে কষ্ট হয়। তাই তিনি ধার করে টাকা নিয়ে শেয়ার বাজারে প্রবেশ করেন। এক্ষেত্রে তার বেশি ঝুঁকি নেওয়া সঠিক সিদ্ধান্ত হবে না। তাই তার অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করা উচিত। অগ্রাধিকার শেয়ারের মুনাফার হার নির্দিষ্ট থাকে বলে সাধারণ শেয়ার থেকে ঝুঁকি কম থাকে। এছাড়াও লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার মালিকরা অগ্রাধিকার পান। প্রতিষ্ঠানের অবসায়নকালেও অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের আগে দেওয়া হয়। তবে সাধারণ শেয়ার থেকেও বেশি আয়ের সম্ভাবনাও থাকে।
উদ্দীপকের ইরার মতো বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ উপযুক্ত।
অগ্রাধিকার শেয়ার মালিকদের নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়। তাই নির্দিষ্ট হারে আয় প্রত্যাশীদের জন্য এ শেয়ার উপযুক্ত। সাধারণ শেয়ারের আগে এ শেয়ারের মুনাফা দেওয়া হয়।
উদ্দীপকে ইরা একজন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। বেতনের টাকায় তার সংসার চালাতে কষ্ট হচ্ছিল। তাই আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা ধার করে তিনি অগ্রাধিকার শেয়ার কিনেন। সাধারণ শেয়ারে বিনিয়োগে আয় বেশি হলেও ঝুঁকি বেশি নিতে হয়। তাই ঝুঁকিমুক্ত থাকতে তিনি অগ্রাধিকার শেয়ার কিনেন।
অগ্রাধিকার শেয়ারের মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। বন্ড ও ডিবেঞ্চার-এ বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধের পর তাদের লভ্যাংশ দেওয়া হয়। তবে সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়ার আগে তাদের প্রাপ্য দেওয়া হয়। সম্পদ বণ্টনের ক্ষেত্রেও এরা মুনাফা বণ্টনের মতো অগ্রাধিকার পায়। তাই উদ্দীপকের ইরার মতো যারা কম ঝুঁকি নিতে চায়, তাদের জন্য অগ্রাধিকার শেয়ার উপযুক্ত বিনিয়োগ হাতিয়ার।
Related Question
View Allযে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
