ইলিয়াছ এমন একটি নতুন প্রযুক্তির যন্ত্র উদ্ভাবন করেন যা দিয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় ২৪ ঘণ্টা ফ্রিজ চালানো যায়। তিনি এ যন্ত্রটি 'VOLTA' নাম দিয়ে বাজারজাত করেন। 'VOLTA' নাম ও চিহ্নটি তিনি একটি বিশেষ আইনে নিবন্ধন করেন। 'VOLTA' ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় বগুড়ার সানোয়ার 'VOLTA' নামে একই ধরনের যন্ত্র তৈরি করে বাজারে বিক্রয় শুরু করে। অপরদিকে সিলেটের নাসির 'ELECTRO' নাম দিয়ে একই প্রযুক্তির যন্ত্র তৈরি করে বাজারজাত করছে। ইলিয়াছ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনজীবীর পরামর্শ চান। আইনজীবী অভিমত দেন যে, সানোয়ারের বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া গেলেও সীমাবদ্ধতার কারণে নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া সম্ভব হবে না।

Updated: 9 months ago
উত্তরঃ

লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্ট কর্মের ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে।

উত্তরঃ

বিমা ঝুঁকি হ্রাসের মাধ্যমে ব্যবসায়িকে নিশ্চিন্তে ব্যবসায় পরিচালনার সুযোগ দেয় বিধায় বলা যায়, বিমা ব্যবসায়ের জন্য অত্যন্ত সহায়ক।

বিমা সংস্থা না থাকলে ঝুঁকির আশঙ্কায় অনেক ব্যবসায়ীকেই প্রাথমিক পর্যায়ে তাদের ব্যবসায় বন্ধ করে দিতে হতো। পণ্য উৎপাদন ও বিক্রয়ের বহুবিধ ঝুঁকি বিদ্যমান। যেমন- কোনো জিনিসের ভৌতিক ক্ষতি, চুরি, কর্মচারীদের পীড়া, আকস্মিক দুর্ঘটনা, আগুন, জাহাজডুবি প্রভৃতি ঘটনার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেকোনো মুহূর্তে ক্ষতির সম্মুখীন হতে পারে। বিমা সংস্থা বিমাকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক চুক্তিমাফিক প্রদত্ত প্রিমিয়ামের বিনিময়ে এজাতীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাই বলা যায়, ব্যবসায়ের জন্য বিমা অত্যন্ত সহায়ক।

উত্তরঃ

জনাব ইলিয়াছ উদ্দীপকের যন্ত্রটি ট্রেডমার্ক আইনে নিবন্ধন করেছেন। কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবাকে অন্য উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য বা সেবা হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই ট্রেডমার্ক বলে। বাংলাদেশে প্রচলিত ২০০৯ সালের ট্রেডমার্ক আইনে মার্ক বলতে কোনো ডিভাইস (Device), ব্রান্ড (Brand), শিরোনাম (Heading). লেবেল (Label), টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, প্রতীক, সংখ্যা, সংখ্যাযুক্ত উপাদান, রঙের সমন্বয় বা এগুলোর যে কোনোরূপ সমন্বয়কে বোঝায়।

উদ্দীপকের ইলিয়াছ এমন একটি নতুন প্রযুক্তির যন্ত্র উদ্ভাবন করেন যা দিয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় ২৪ ঘণ্টা ফ্রিজ চালানো যায়। তিনি এ যন্ত্রটি 'VOLTA' নাম দিয়ে বাজারজতা করেন। 'VOLTA' নাম ও চিহ্নটি তিনি একটি বিশেষ আইনে নিবন্ধন করেন। মূলত জনাব ইলিয়াছ তার পণ্য অন্য পণ্য থেকে স্বতন্ত্রকরণের জন্য নাম ও চিহ্ন নিবন্ধন করেন। তাই বলা যায়, জনাব ইলিয়াছ উদ্দীপকের যন্ত্রটি ট্রেডমার্ক আইনে নিবন্ধন করেছেন।

উত্তরঃ

উদ্দীপকে আইনজীবীর অভিমত যৌক্তিক।

কোনো ব্যবসায়িক পণ্য বা সেবাকে সমজাতীয় অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের বা সেবা হতে পৃথক করার জন্য ট্রেডমার্কের প্রচলন হয়, ট্রেডমার্ক বিশেষ চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ফলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করতে পারে না। আর পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ে তিনি একক অধিকার ভোগ করেন। 

উদ্দীপকের ইলিয়াছ এমন একটি নতুন প্রযুক্তির যন্ত্র উদ্ভাবন করেন যা দিয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় ২৪ ঘণ্টা ফ্রিজ চালানো যায়। তিনি এ যন্ত্রটি 'VOLTA' নাম দিয়ে বাজারজাত করেন। 'VOLTA' নাম ও চিহ্নটি তিনি ট্রেডমার্ক আইনে নিবন্ধন করেন। মূলত জনাব ইলিয়াছ তার পণ্য অন্য পণ্য থেকে স্বতন্ত্রকরণের জন্য নাম ও চিহ্ন নিবন্ধন করেন। তাই 'VOLTA" নামে সানোয়ার একই ধরনের যন্ত্র বাজারজাত করায় তার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া যাবে। কেননা 'VOLTA' নামে এ যন্ত্রটি বাজারজাতকরণের একচ্ছত্র অধিকার একমাত্র জনাব ইলিয়াছের। কিন্তু সিলেটের নাসির 'ELECTRO' নাম দিয়ে একই প্রযুক্তির যন্ত্র তৈরি করে বাজারজাত করা সত্ত্বেও আইনগত সীমাবদ্ধতার কারণে নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া সম্ভব নয়। কেননা নাসির ভিন্ন নামে যন্ত্রটি বাজারজাতকরণ করছে। ফলে ট্রেডমার্কের বিধান লঙ্ঘন হচ্ছে না। উল্লেখ যে, নতুন আবিষ্কারের সুরক্ষার জন্য পেটেন্ট আইনে নিবন্ধন নিতে হয়, জনাব ইলিয়াছ তা না নেওয়ায় নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া যাবে না।

সুতরাং বলা যায়, “সানোয়ারের বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া গেলেও সীমাবদ্ধতার কারণে নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া সম্ভব হবে না"- আইনজীবীর এ অভিমতটি যৌক্তিক।

224

মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের যে কোনো বৈধ অর্থনৈতিক কাজকেই ব্যবসায় বলে। অর্থাৎ কোনো কাজকে ব্যবসায় হতে হলে তার আইনগত বৈধতা অপরিহার্য। এই বৈধতা প্রমাণের সাথে দেশের আইনের যোগসূত্র রয়েছে । যদি কোনো ব্যবসায়ের উদ্দেশ্য ও কার্যকরণ দেশের আইন বিরুদ্ধ হয় তবে তা ব্যবসায় হতে পারে না। ব্যবসায় গঠন ও পরিচালনা করতেও আইন মানার প্রয়োজন পড়ে। এজন্য আইনে নির্দিষ্ট বিভিন্ন অানুষ্ঠানিকতা পালন করতে হয়। ব্যবসায় সংক্রান্ত আইনের একটা বড় উদ্দেশ্য হলো ব্যবসায়ী ও এর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধিকার যেন ভঙ্গ না হয় তা নিশ্চিত করা। তাই এরূপ অধিকার কী রয়েছে তাও ব্যবসায়ীদের জানার প্রয়োজন পড়ে। ব্যবসায় এখন আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। তাই দেশের বাইরে ব্যবসায় করতে চাইলে সংশ্লিষ্ট দেশের ও আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজন পড়ে। তাই ব্যবসায়ের ইনগত দিক সম্পর্কে ধারণা দেয়ার জন্যই মূলত এ অধ্যায়ের অবতারণা ।

চিত্র : দেশের আইন সুরক্ষায় অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকোর্ট

 

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক ব্যাখ্যা করতে পারবে 

২. পেটেন্ট ও ট্রেডমার্ক আইনের ধারণা ব্যাখ্যা করতেপারবে

৩. পেটেন্ট ও ট্রেডমার্ক এর সুবিধা বিশ্লেষণ করতে পারবে

৪ . পেটেন্ট ও ট্রেডমার্ক রেজিস্ট্রি করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৫ . কপিরাইট আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে

৬ . কপিরাইট নিবন্ধন করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৭. কপিরাইট ভঙ্গ করার পরিণতি বিশ্লেষণ করতে পারবে

৮. বিমার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

৯. ব্যবসায় প্রতিষ্ঠানে বিমা করার প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে

১০. ব্যবসায় ও পরিবেশ আইনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে

১১. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে পারবে

১২. ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণরোধে করণীয় চিহ্নিত করতে পারবে

১৩. আই এস ও (ISO) ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

১৪. বি এস টি আই ধারণা ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews