উদ্দীপকে আইনজীবীর অভিমত যৌক্তিক।
কোনো ব্যবসায়িক পণ্য বা সেবাকে সমজাতীয় অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের বা সেবা হতে পৃথক করার জন্য ট্রেডমার্কের প্রচলন হয়, ট্রেডমার্ক বিশেষ চিহ্ন বা প্রতীক যা সকলের নিকট ব্যবসায় বা পণ্যকে সহজে পরিচিত করে তোলে এবং এর মালিকের তা ব্যবহারের একচ্ছত্র অধিকার নির্দেশ করে। ফলে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিবন্ধিত ট্রেডমার্ক ব্যবহার করতে পারে না। আর পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত বস্তুর ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ে তিনি একক অধিকার ভোগ করেন।
উদ্দীপকের ইলিয়াছ এমন একটি নতুন প্রযুক্তির যন্ত্র উদ্ভাবন করেন যা দিয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় ২৪ ঘণ্টা ফ্রিজ চালানো যায়। তিনি এ যন্ত্রটি 'VOLTA' নাম দিয়ে বাজারজাত করেন। 'VOLTA' নাম ও চিহ্নটি তিনি ট্রেডমার্ক আইনে নিবন্ধন করেন। মূলত জনাব ইলিয়াছ তার পণ্য অন্য পণ্য থেকে স্বতন্ত্রকরণের জন্য নাম ও চিহ্ন নিবন্ধন করেন। তাই 'VOLTA" নামে সানোয়ার একই ধরনের যন্ত্র বাজারজাত করায় তার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া যাবে। কেননা 'VOLTA' নামে এ যন্ত্রটি বাজারজাতকরণের একচ্ছত্র অধিকার একমাত্র জনাব ইলিয়াছের। কিন্তু সিলেটের নাসির 'ELECTRO' নাম দিয়ে একই প্রযুক্তির যন্ত্র তৈরি করে বাজারজাত করা সত্ত্বেও আইনগত সীমাবদ্ধতার কারণে নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া সম্ভব নয়। কেননা নাসির ভিন্ন নামে যন্ত্রটি বাজারজাতকরণ করছে। ফলে ট্রেডমার্কের বিধান লঙ্ঘন হচ্ছে না। উল্লেখ যে, নতুন আবিষ্কারের সুরক্ষার জন্য পেটেন্ট আইনে নিবন্ধন নিতে হয়, জনাব ইলিয়াছ তা না নেওয়ায় নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া যাবে না।
সুতরাং বলা যায়, “সানোয়ারের বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়া গেলেও সীমাবদ্ধতার কারণে নাসিরের বিরুদ্ধে প্রতিকার পাওয়া সম্ভব হবে না"- আইনজীবীর এ অভিমতটি যৌক্তিক।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!