ঈদের ছুটিতে দীপ্তি চাচার সাথে সুন্দরবন বেড়াতে গেল। বনে ঘুরতে গিয়ে তার চোখে পড়লো সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা প্রভৃতি উদ্ভিদ। সে বাঘ দেখতে না পেলেও বন মোরগ, বানর, হরিণ তার নজর কেড়েছে।

Updated: 1 year ago
উত্তরঃ

উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাকে খাদ্যশৃঙ্খল বলে।

উত্তরঃ

পরিবেশে যেসব অণুজীব মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে তাদেরকে বিয়োজক বলে। বিয়োজকের ক্রিয়ার ফলে মৃতদেহ ক্রমেই বিয়োজিত হয়ে নানা রকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। ছত্রাক এমন এক ধরনের অণুজীব যেটি মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের উপর ক্রিয়া করে তাদের পচিয়ে ফেলে। এতে মৃতদেহ বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন দ্রব্যে রূপান্তরিত হয়। এজন্য ছত্রাককে বিয়োজক বলা হয়।

উত্তরঃ

উদ্দীপকে দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো হলো সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা এবং প্রাণীগুলো হলো বন মোরগ, বানর ও হরিণ। এ উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রের জীব উপাদানের অন্তর্ভুক্ত। বাস্তুতন্ত্রের জীব উপাদানগুলোকে উৎপাদক, খাদক ও বিয়োজক এ তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে।

উৎপাদক: সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে তারাই উৎপাদক। উৎপাদক সূর্যের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।সুতরাং দীপ্তির দেখা উদ্ভিদগুলো উৎপাদক।
খাদক: যারা সবুজ উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবনধারণ করে তারা খাদক।
দীপ্তির দেখা প্রাণীগুলো হলো বাস্তুতন্ত্রের খাদক।

উত্তরঃ

উদ্দীপকের উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রে সম্পৃক্ত। বিষয়টি নিচে যাচাই করা হলো-

বাস্তুতন্ত্র গঠনে অজীব ও জীব এই দুটি উপাদানের প্রয়োজন হয়। উদ্দীপকের উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রের জীব উপাদান। উল্লিখিত উদ্ভিদগুলো হলো উৎপাদক। এরা সূর্যের আলোর সহায়তায় নিজের খাদ্য নিজেরা তৈরি করে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণীগুলো সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে। প্রাণীগুলো হলো খাদক। আবার যেসব খাদক উদ্ভিদভোজী বা উদ্ভিদ থেকে প্রাপ্ত ফল ও বীজ খেয়ে বাঁচে তাদেরকে প্রথম স্তরের খাদক বলা হয়। বন মোরগ, বানর ও হরিণকে প্রথম স্তরের খাদক বলা যায়।

উৎপাদকের উৎপাদিত শক্তি এই প্রথম স্তরের খাদকগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সর্বোচ্চ খাদক পর্যন্ত পৌঁছায়। তাই বলা যায়, এসব. উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রে সম্পৃক্ত।

134

আমাদের চারপাশের সবকিছু নিয়েই আমাদের পরিবেশ তা তোমরা জানো। আরও জানো, একটি স্থানে যে সকল জড়বস্তু ও জীব থাকে সেগুলো নিয়েই সেখানকার পরিবেশ গড়ে উঠে। তোমরা নিশ্চয়ই লক্ষ করেছ, এই ভূমণ্ডলে বিভিন্ন পরিবেশ রয়েছে। এসব পরিবেশকে আমরা স্বাদু পানি, লোনা পানি ও স্থল এই প্রধান তিনটি ভাগে ভাগ করতে পারি। এই তিন রকমের পরিবেশের প্রত্যেকটিতে স্বতন্ন ধরনের অজীব ও জীব উপাদান থাকে। এসব অৰ্জীৰ ও জীব উপাদানসমূহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তোমরা জানো, পরিবেশের জীব উপাদানসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী। জীবন ধারণের জন্য এসকল উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাথে সম্পর্কযুক্ত।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
   • বাস্তুতন্ত্রের উপাদান ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব;
   • খাদ্যশৃঙ্খল ও খাদান ব্যাখ্যা করতে পারব;
   • বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ ব্যাখ্যা করতে পারব;
   • পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা বিশ্লেষণ করতে পারব;
   • জীবে বাস্তুতন্ত্রের অবদান উপলব্ধি করব এবং সুরক্ষার অন্যদের সচেতন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews