উদ্দীপকের উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রে সম্পৃক্ত। বিষয়টি নিচে যাচাই করা হলো-
বাস্তুতন্ত্র গঠনে অজীব ও জীব এই দুটি উপাদানের প্রয়োজন হয়। উদ্দীপকের উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রের জীব উপাদান। উল্লিখিত উদ্ভিদগুলো হলো উৎপাদক। এরা সূর্যের আলোর সহায়তায় নিজের খাদ্য নিজেরা তৈরি করে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণীগুলো সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে। প্রাণীগুলো হলো খাদক। আবার যেসব খাদক উদ্ভিদভোজী বা উদ্ভিদ থেকে প্রাপ্ত ফল ও বীজ খেয়ে বাঁচে তাদেরকে প্রথম স্তরের খাদক বলা হয়। বন মোরগ, বানর ও হরিণকে প্রথম স্তরের খাদক বলা যায়।
উৎপাদকের উৎপাদিত শক্তি এই প্রথম স্তরের খাদকগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে সর্বোচ্চ খাদক পর্যন্ত পৌঁছায়। তাই বলা যায়, এসব. উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রে সম্পৃক্ত।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!