ঈশ্বরকে পূজা ও সেবা করার বিষয়ে কোন আজ্ঞায়, কীভাবে গুরুত্ব দেওয়া হয়েছে? (বর্ণনামূলক প্রশ্ন)

Updated: 1 day ago
উত্তরঃ

ঈশ্বরকে পূজা ও সেবা করার বিষয়ে প্রথম আজ্ঞায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম আজ্ঞায় বলা হয়েছে-'তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে ও কেবল তাঁরই সেবা করবে, প্রতিমা পূজা করবে না।'

ঈশ্বর আমাদের জন্য এই আজ্ঞাটি দিয়েছেন যেন আমরা তাঁকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। কেননা তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। কোনোদিন তাঁর কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না। তিনি পবিত্র ও ন্যায়বান ঈশ্বর সুতরাং তাঁর মধ্যে কোনো মন্দতা নেই। তিনিই সর্বশক্তিমান, দয়ালু ও মঙ্গলময় ঈশ্বর। তাই আমরা তাঁর আরাধনা ও উপাসনা করব। আমরা অন্য কাউকে ঈশ্বর বলে মান্য করবো না। ঈশ্বরের সম্মানও অন্য কাউকে দিবো না। কারণ ঈশ্বর অদ্বিতীয়। আমরা ঈশ্বরকে সম্মান করে পবিত্রভাবে জীবনযাপন করব। আমরা স্বীকার করি, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি ক্ষমাশীল ও প্রেমময়। সর্বদা প্রার্থনা ও আরাধনার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করব। একই সাথে শয়তানের বা মন্দ আত্মার প্রলোভন থেকে বিরত থাকব। আমরা আমাদের সমস্ত প্রাণ, মন, শক্তি এবং দিয়ে প্রভু ঈশ্বরকে ভালোবাসব।সদা প্রভু ঈশ্বর চান, আমরা যেন একমাত্র ঈশ্বর ছাড়া আর কোনো দেবতাকে মান্য না করি। আমরা তাঁর সাক্ষাতে অন্য কোনো দেবতা, প্রতিমা বা মূর্তি নির্মাণ না করি। তাদের সামনে কখনো প্রণিপাত না করি। সদাপ্রভু ঈশ্বর আমাদের একমাত্র তাঁরই সেবা ও আরাধনা করতে প্রেরণা দেন। তিনি চান আমরা যেন, একমাত্র ঈশ্বর প্রভুকেই সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করি।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
3

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews