বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 day ago
উত্তরঃ

ঈশ্বরের দশ আজ্ঞার মধ্যে আমি চতুর্থ আজ্ঞাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি।
চতুর্থ আজ্ঞাটি হলো- 'পিতামাতাকে সম্মান করবে।' উক্ত আজ্ঞার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, সদয় ও যত্নবান হওয়ার আদেশ দিয়েছেন। পিতামাতা আমাদের সকলের প্রিয়। তাদের কারণে আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি। তাই তাদেরকে সম্মান ও শ্রদ্ধা জানানো আমাদের পবিত্র দায়িত্ব। এই আজ্ঞার মাধ্যমে ঈশ্বর আমাদের পিতামাতাকে তাঁর দেওয়া মহাদান হিসেবে উপহার দিয়েছেন। আমরা যেন তাদের শ্রদ্ধা ও সম্মান করি, তাদের প্রতি বাধ্য থাকি ও সুন্দর আচরণ করি। তাদের অবদান সর্বদা স্বীকার করি, মর্যাদা দেই ও কৃতজ্ঞতা জানাই। একইসাথে পরিবারে সবার মধ্যে ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করি। পিতামাতার অসুস্থতা বা যেকোনো প্রয়োজনে সবসময় সাহায্য-সহযোগিতা করতে চেষ্টা করব। তাদের বৃদ্ধ বয়সে আমরা অবশ্যই সেবা-যত্ন করব ও সহানুভূতিশীল হবো।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

ঈশ্বরকে পূজা ও সেবা করার বিষয়ে প্রথম আজ্ঞায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম আজ্ঞায় বলা হয়েছে-'তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে ও কেবল তাঁরই সেবা করবে, প্রতিমা পূজা করবে না।'

ঈশ্বর আমাদের জন্য এই আজ্ঞাটি দিয়েছেন যেন আমরা তাঁকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। কেননা তিনি সবসময় ছিলেন, আছেন ও থাকবেন। কোনোদিন তাঁর কোনো পরিবর্তন হয়নি এবং হবেও না। তিনি পবিত্র ও ন্যায়বান ঈশ্বর সুতরাং তাঁর মধ্যে কোনো মন্দতা নেই। তিনিই সর্বশক্তিমান, দয়ালু ও মঙ্গলময় ঈশ্বর। তাই আমরা তাঁর আরাধনা ও উপাসনা করব। আমরা অন্য কাউকে ঈশ্বর বলে মান্য করবো না। ঈশ্বরের সম্মানও অন্য কাউকে দিবো না। কারণ ঈশ্বর অদ্বিতীয়। আমরা ঈশ্বরকে সম্মান করে পবিত্রভাবে জীবনযাপন করব। আমরা স্বীকার করি, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি ক্ষমাশীল ও প্রেমময়। সর্বদা প্রার্থনা ও আরাধনার মাধ্যমে তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করব। একই সাথে শয়তানের বা মন্দ আত্মার প্রলোভন থেকে বিরত থাকব। আমরা আমাদের সমস্ত প্রাণ, মন, শক্তি এবং দিয়ে প্রভু ঈশ্বরকে ভালোবাসব।সদা প্রভু ঈশ্বর চান, আমরা যেন একমাত্র ঈশ্বর ছাড়া আর কোনো দেবতাকে মান্য না করি। আমরা তাঁর সাক্ষাতে অন্য কোনো দেবতা, প্রতিমা বা মূর্তি নির্মাণ না করি। তাদের সামনে কখনো প্রণিপাত না করি। সদাপ্রভু ঈশ্বর আমাদের একমাত্র তাঁরই সেবা ও আরাধনা করতে প্রেরণা দেন। তিনি চান আমরা যেন, একমাত্র ঈশ্বর প্রভুকেই সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করি।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

ঈশ্বর ছাড়া আর কারও আরাধনা না করার জন্য আমি নিম্নোক্ত কাজগুলো করতে পারি:
১. ঈশ্বরের প্রথম আজ্ঞা- 'তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে ও কেবল তাঁরই সেবা করবে, প্রতিমা পূজা করবে না।'- যথাযথভাবে মেনে চলব।
২. ঈশ্বরের দশ আজ্ঞা মেনে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করব।
৩. ঈশ্বরকে প্রত্যহ আরাধনা ও উপাসনা করব।
৪. ঈশ্বর সর্বশক্তিমান, দয়ালু ও অদ্বিতীয়- এই বার্তা মানুষের মধ্যে বেশি করে প্রচার করব।
৫. ঈশ্বরের মঙ্গলময় পথে মানুষকে সবসময় আহ্বান করব।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

প্রতিমা পূজা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে অংশীদারিত্বের l
শামিল; এজন্য আমরা প্রতিমা পূজা করবো না। কেননা সদা প্রভু ঈশ্বর চান, আমরা যেন একমাত্র ঈশ্বর ছাড়া আর কোনো দেবতাকে মান্য না করি। আমরা তাঁর সাক্ষাতে অন্য কোনো দেবতা, প্রতিমা বা মূর্তি, নির্মাণ না করি। তাদের সামনে কখনো প্রণিপাত না করি। সদাপ্রভু ঈশ্বর আমাদের একমাত্র তাঁরই সেবা ও আরাধনা করতে প্রেরণা দেন। তিনি চান আমরা যেন,, একমাত্র ঈশ্বর প্রভুকেই সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করি। সর্বোপরি সর্বশক্তিমান ঈশ্বরের সন্তুষ্টির জন্যই আমরা কখনো কোনো ধরনের মূর্তি বা প্রতিমা পূজা করবো না।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

ঈশ্বরের চতুর্থ আজ্ঞা হলো- 'পিতামাতাকে সম্মান করবে।' তাই পিতামাতার বৃদ্ধ বয়সে আমাদের অনেক করণীয় রয়েছে। আমরা যেসব উপায়ে পিতামাতাকে বৃদ্ধ বয়সে শ্রদ্ধা ও সম্মান জানাতে পারি, সে বিষয়গুলো নিচে তুলে ধরা হলো-
১. পিতামাতার সাথে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করব।
২. পিতামাতার প্রতি সবসময় বাধ্য থাকব ও সুন্দর আচরণ করব।
৩. তাঁদের অবদানকে সর্বদা স্বীকার করব।
৪. তাঁদেরকে মর্যাদার সর্বোচ্চ আসনে রাখব এবং কৃতজ্ঞতা জানাব।
৫. পিতামাতা অসুস্থ হলে বা যেকোনো প্রয়োজনে সবসময় তাঁদেরকে সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করব।
.৬. পিতামাতার বৃদ্ধ বয়সে তাঁদেরকে সেবা-যত্ন করব এবং সহানুভূতিশীল থাকব।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

বিশ্রামবার শুদ্ধভাবে পালন করার জন্য আমি আমার পরিবার এবং প্রতিবেশীদেরকে সাহায্য করতে পারি। এক্ষেত্রে আমি তাদেরকে নিম্নোক্তভাবে সাহায্য করতে পারি;
১. প্রতি রবিবার এবং ধর্মীয় উৎসবের দিনগুলোতে পরিবারের সাথে ভক্তিসহকারে উপাসনায় অংশগ্রহণ করা।
২. পরিবারের সাথে প্রভুর ভোজে অংশগ্রহণ এবং গির্জায় দান করা।
৩. বিশ্রামবারে মা-বাবা যেন সঠিকভাবে উপাসনা করতে পারেন, সেজন্য তাদের প্রয়োজনীয় কাজে সহযোগিতা করা।
৪. প্রতিবেশী এবং আশপাশের মানুষ যেন বিশ্রামবার শুদ্ধভাবে পালন করতে পারে, সেজন্য তাদেরকে সহযোগিতা করা।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

রবিন, সুজন ও শোভন তিন বন্ধু। তারা একই গ্রামের বাসিন্দা। স্কুলেও একসাথে আসা-যাওয়া করে। একদিন তারা ঈশ্বরের প্রথম আজ্ঞা 'তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা (মান্য) করবে ও কেবল তাঁরই সেবা করবে। প্রতিমা পূজা করবে না।' বিষয়ের ওপর নিজেরা আলোচনা করছিল। রবিন বলল, আমি প্রতিদিন সন্ধ্যায় বাবা-মায়ের সাথে ভক্তি সহকারে ঈশ্বরের উপাসনা করি। এছাড়া অন্য আজ্ঞাগুলোও মেনে চলার চেষ্টা করি। তখন সুজন বিনয়ের সাথে শোভনের মনোযোগ আকর্ষণ করে বলল, 'রবিন প্রতিদিন খুব ভালো কাজ করে। কিন্তু শোভন, তোমার বড় ভাইকে সেদিন দেখলাম বাজার থেকে একটি মূর্তি কিনে নিয়ে যেতে। এটা তো ঠিক নয়। কোনো ধরনের মূর্তি বা প্রতিমা পূজা করা আমাদের সর্বশক্তিমান ঈশ্বর পছন্দ করেন না। এ বিষয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলা দরকার। প্রয়োজনে আমরা প্রথমে তোমার বাবা-মাকে বিষয়টি বুঝিয়ে বলতে পারি। সাথে সাথে শোভন বলল, ঠিক বলেছ। আমিও বিষয়টা কয়েকদিন খেয়াল করেছি। ভাইয়া গোপনে গোপনে কী যেন করেন। চলো, আজই এ বিষয়ে বাবা-মায়ের সাথে কথা বলে ভাইয়াকে বোঝাতে হবে। এই বলে তারা তিনজন শোভনের বাড়ির উদ্দেশে রওয়ানা দিল।'

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

শুভ্র খুব বুদ্ধিমান ছেলে কিন্তু খুবই দরিদ্র। তবে সে খুব ভদ্র। কাউকে কখনো তিরস্কার করে না। দরিদ্র হলেও সবসময় ঈশ্বরকে স্মরণ করে এবং সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়। কোনোভাবেই বা কোনো অকারণেই ঈশ্বরের নাম উচ্চারণ করে না। অযথা তাঁর বিরুদ্ধে কোনো কথাও বলে না। একদিন তার বন্ধু সমীর তাকে পরীক্ষা করার জন্য বললো, তুই তো অনেক ভালো ছেলে তুই দিনে কতবার ঈশ্বরের নাম মুখে উচ্চারণ করতে পারবি? শুভ্র সমীরের চালাকি বুঝতে পেরে, খুব সরল মনে সুন্দর ও সাবলীল ভাষায় বললো, আমার প্রয়োজন অনুযায়ী শ্রদ্ধাভরে তা স্মরণ করি। আমি তো অযথা ঈশ্বরের নাম নিই না। শুভ্রর কথা শুনে সমীর একটু লজ্জিত হয়ে বললো, আমি খুবই দুঃখিত তোকে এভাবে পরীক্ষা করার জন্য। আমার ভুলের জন্য আমি ক্ষমা চাই। আজ থেকে আমিও ঈশ্বরের নাম অনর্থক নেবো না।
সুতরাং শুভ্রর জীবন দেখে এবং বুঝে আমি এই সিদ্ধান্তে পৌছতে পারি যে, যেখানে-সেখানে অনর্থক ঈশ্বরের নাম নিব না।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

রবিবার আমার বাবা-মা অসুস্থ থাকলে আমি তাদেরকে ঘরের প্রয়োজনীয় কাজ এবং উপাসনার কাজে নানানভাবে সহযোগিতা করতে পারি। এক্ষেত্রে আমি তাদেরকে যেসব উপায়ে সহযোগিতা করতে পারি নিচে তা তুলে ধরছি-
১. সকালে ঘুম থেকে উঠে ঘর এবং আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা।
২. বাবা-মায়ের জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা।
৩. বাবা-মাকে প্রয়োজনীয় সেবা-যত্ন করা এবং ওষুধের ব্যবস্থা করা।
৪. বাবা-মায়ের কিছু লাগবে কি-না, তা জেনে ব্যবস্থা করা।
৫. বাবা-মাকে সাথে নিয়ে উপাসনালয়ে যাওয়া এবং প্রভুর ভোজে অংশগ্রহণ ও গির্জায় দান করা।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

আমি বিশ্রামবারে বিশ্রাম করে বিশ্বস্ততার সাথে তা শুদ্ধভাবে পালন করতে পারি। এক্ষেত্রে আমি যে নিয়মগুলো অনুসরণ করব, সেগুলো হলো-
১. প্রতি রবিবার ভক্তিসহকারে উপাসনায় অংশগ্রহণ করা।
২. বাবা-মাকে সাথে নিয়ে উপাসনালয়ে যাওয়া।
৩. শ্রদ্ধা ও বিনয়ের সাথে প্রভুর ভোজে অংশগ্রহণ করা এবং গির্জায় দান করা।
৪. বাবা-মাকে প্রয়োজনীয় কাজে সাহায্য করা।
৫. গির্জার গানে অংশ নেওয়া এবং অন্যদের সাহায্য করা।
৬. পারিবারিক অনুশাসনের মধ্যে থেকে শুদ্ধ ও বিশ্বস্ততার সাথে বিশ্রামবার পালন করা।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

সাগরের মতো আমি বাবা মার জন্য যেসব কাজ করতে পারি, নিচে সেগুলো তুলে ধরছি:
১. বাবা মাকে ভক্তিসহকারে সম্মান ও শ্রদ্ধা করতে পারি।
২. তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করি এবং অনুগত থাকি।
৩. বাবা-মার অনুমতি ছাড়া অযথা কোথাও যাই না।
৪. কোনো সমস্যা হলে তা মাকে জানাই এবং সমাধানের চেষ্টা করি।
৫. বাবা-মা অসুস্থ হলে তাদের সেবা-যত্ন করি।
৬. তারা কষ্ট পেতে পারেন এমন কোনো কাজ করি না।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

পাঠ্যবইয়ের সাগরের গুণের সাথে আমার কিছু গুণের মিল দেখতে পাই। গুণগুলো হলো-
১. মা-বাবার অনুগত থাকা; ২. মা-বাবার নির্দেশে পড়াশোনা
করা; ৩. মা-বাবাকে সেবা করা; ৪. মা-বাবার কাজে মাঝে মধ্যে সহযোগিতা করা; ৫. মা-বাবা অসুস্থ হলে তাদেরকে মনোযোগ দিয়ে সেবা করা।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী ঈশ্বর প্রদত্ত আজ্ঞাগুলো
হলো- ১. তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে ও কেবল তাঁরই সেবা করবে; ২. ঈশ্বরের নাম অনর্থক নিবে না; ৩. বিশ্রামবারে
(রবিবারে) বিশ্রাম করে তা শুদ্ধভাবে পালন করবে;
৪. পিতামাতাকে সম্মান করবে; ৫. নরহত্যা করবে না; ৬.
ব্যভিচার করবে না; ৭. চুরি করবে না;
৮. মিথ্যা সাক্ষ্য দেবে না; ৯. পরস্ত্রীতে/পরপুরুষে লোভ করবে না; ১০. পর দ্রব্যে লোভ করবে না।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
উত্তরঃ

পিতামাতাকে আমি যেভাবে শ্রদ্ধা/সম্মান করে থাকি তা নিচে বর্ণনা করা হলো-
পিতামাতার প্রতি সর্বদা সন্তানসুলভ মনোভাব রক্ষা করে তাদের বাধ্য থাকি। তাদের অবদান সর্বদা স্বীকার করি, মর্যাদা দেই ও কৃতজ্ঞতা জানাই। তাদের সাথে যথাযথ আচরণ করে থাকি। তাদের অসুস্থতা বা যেকোনো প্রয়োজনে সবসময় সাহায্য-সহযোগিতা করে থাকি।

Md Durjoy islam
Md Durjoy islam
15 hours ago
2

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews