উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে অর্থাৎ ডেমরা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রাকৃতিক কারণ মুখ্য ভূমিকা রেখেছে। এ অঞ্চলে শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক কারণগুলো হলো- জলবায়ু, শক্তি সম্পদের সান্নিধ্য, কাঁচামালের প্রাচুর্যতা প্রভৃতি। নিচে তা আলোচনা করা
হলো-
জলবায়ু: উক্ত অঞ্চলটি শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত যা নাতিশীতোষ্ণ মন্ডলের অন্তর্গত। ফলে এখানে শ্রমিকরা বেশি সময় ধরে পরিশ্রম করতে পারে। এছাড়াও এদেশের জলবায়ু পাট ও বস্ত্র শিল্পের কাঁচামাল উৎপাদনে সহায়ক (যেমন- আর্দ্রতার কারণে পাট বা তুলার আঁশ ছিঁড়ে যায় না) হওয়াতে এ অঞ্চলে শিল্প গড়ে উঠেছে।
শক্তি সম্পদের সান্নিধ্য: শক্তি সম্পদের উপর শিল্পের অবস্থান নির্ভরশীল। কারণ শিল্প কারখানা চালানোর জন্য শক্তির প্রয়োজন। উক্ত অঞ্চলে শক্তি সম্পদের (প্রাকৃতিক গ্যাস) পর্যাপ্ত সরবরাহ থাকায় শিল্প গড়ে উঠেছে।
কাঁচামালের সান্নিধ্য: শিল্প কারখানার জন্য প্রচুর কাঁচামালের প্রয়োজন
হয়। ডেমরা ও নারায়ণগঞ্জে পাট, তুলা (নদীপথে পরিবহনের মাধ্যমে) প্রভৃতি কাঁচামালের সহজলভ্যতার জন্য সেখানে ইপিজেড, জুট ও কটনমিলস ইত্যাদি শিল্প গড়ে উঠেছে।
সুতরাং, উক্ত অঞ্চলে শিল্পগুলো গড়ে উঠার পেছনে প্রাকৃতিক নিয়ামক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!