ঢাকার অদূরে ডেমরা থেকে নারায়ণগঞ্জ শহর পর্যন্ত -শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে দীর্ঘদিন ধরে নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে - উঠেছে। এর মধ্যে ইপিজেড, জুটমিলস, কটনমিলস উল্লেখযোগ্য।

Updated: 1 year ago
উত্তরঃ

কৃষিকাজ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড

উত্তরঃ

একটি দেশ যখন পণ্য রপ্তানির তুলনায় আমদানি বেশি করে তখন তাকে বাণিজ্য ঘাটতি বলে।

পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য সমান নয়। অধিকাংশ ক্ষেত্রেই অর্থনৈতিকভাবে অগ্রসর দেশের সঙ্গে উন্নয়নশীল ও অনুন্নত দেশের অসম বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান থাকে। ফলে উন্নয়নশীল দেশগুলোতে ব্যাপক বাণিজ্য ঘাটতি দেখা যায়। যেমন- ২০১৪-১৫ সালে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৩৮৮১.২৬ মিলিয়ন মার্কিন ডলার। (সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০১৬)।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো হলো ইপিজেড, জুট ও কটনমিলস।

আলোচ্য শিল্পগুলো ডেমরা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। সাধারণত বৃহৎ শিল্প গড়ে ওঠার জন্য প্রচুর শ্রমিক, মূলধন ও ব্যাপক অবকাঠামো প্রয়োজন হয়। উদ্দীপকে আলোচ্য শিল্পগুলোতেও বিভিন্ন রপ্তানিমুখী পণ্য (বস্ত্র, পাট ও পাটজাত দ্রব্য) তৈরি ও প্রক্রিয়াজাত করা হয় যার জন্য প্রচুর শ্রমিক ও মূলধনের প্রয়োজন

হয়। এছাড়া বৃহৎ শিল্প শহরের কাছাকাছি গড়ে ওঠে যা উদ্দীপকে আলোচ্য শিল্পগুলোর ক্ষেত্রেও দেখা যায়।
সুতরাং, উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে অর্থাৎ ডেমরা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রাকৃতিক কারণ মুখ্য ভূমিকা রেখেছে। এ অঞ্চলে শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক কারণগুলো হলো- জলবায়ু, শক্তি সম্পদের সান্নিধ্য, কাঁচামালের প্রাচুর্যতা প্রভৃতি। নিচে তা আলোচনা করা
হলো-

জলবায়ু: উক্ত অঞ্চলটি শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত যা নাতিশীতোষ্ণ মন্ডলের অন্তর্গত। ফলে এখানে শ্রমিকরা বেশি সময় ধরে পরিশ্রম করতে পারে। এছাড়াও এদেশের জলবায়ু পাট ও বস্ত্র শিল্পের কাঁচামাল উৎপাদনে সহায়ক (যেমন- আর্দ্রতার কারণে পাট বা তুলার আঁশ ছিঁড়ে যায় না) হওয়াতে এ অঞ্চলে শিল্প গড়ে উঠেছে।

শক্তি সম্পদের সান্নিধ্য: শক্তি সম্পদের উপর শিল্পের অবস্থান নির্ভরশীল। কারণ শিল্প কারখানা চালানোর জন্য শক্তির প্রয়োজন। উক্ত অঞ্চলে শক্তি সম্পদের (প্রাকৃতিক গ্যাস) পর্যাপ্ত সরবরাহ থাকায় শিল্প গড়ে উঠেছে।

কাঁচামালের সান্নিধ্য: শিল্প কারখানার জন্য প্রচুর কাঁচামালের প্রয়োজন
হয়। ডেমরা ও নারায়ণগঞ্জে পাট, তুলা (নদীপথে পরিবহনের মাধ্যমে) প্রভৃতি কাঁচামালের সহজলভ্যতার জন্য সেখানে ইপিজেড, জুট ও কটনমিলস ইত্যাদি শিল্প গড়ে উঠেছে।

সুতরাং, উক্ত অঞ্চলে শিল্পগুলো গড়ে উঠার পেছনে প্রাকৃতিক নিয়ামক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

227

মানুষের প্রাত্যহিক চাহিদা মেটানোর জন্য সম্পদ প্রয়োজন এবং এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সম্পদের ব্যবহারের ভিঞ্চিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভৌগোলিকভাবে কোন কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলির সঙ্গে জড়িত তা জানা যাবে। আর এ থেকে জানা যাবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কী ধরনের অর্থনৈতিক কর্মকার্ডের সঙ্গে জড়িত ाচ্ছে। ान ওঠা কোন কোন নিয়ামকের উপর নির্ভর করে এবং বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা কেন হয়, তা আমরা জানতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews