'উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আবদুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ।'- 'বঙ্গবাণী' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

Updated: 9 months ago
উত্তরঃ

'উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আবদুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ।'- মন্তব্যটি যথার্থ। 

মাতৃভাষা হলো মায়ের কাছ থেকে শেখা বুলি। বাঙালির মাতৃভাষা বাংলা। এ ভাষার সঙ্গে তার জীবনযাপনের প্রতিটি উপাদান জড়িত। প্রত্যেকেই নিজ নিজ ভাষা-সংস্কৃতির প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করে থাকে।

উদ্দীপকের কবিতাংশে কবি বাংলা ভাষার প্রতি তাঁর গভীর অনুরাগ ব্যক্ত করেছেন। এ ভাষা কবির আশা-আকাঙ্ক্ষার সঙ্গে মিশে আছে। কবি বাংলা মায়ের কোলে শুয়ে এ ভাষায় মধুর সুরের গান শুনে তৃপ্ত হন। মাঝি দাঁড় টানার সময়, চাষা ধান কাটার সময় এবং বাউল আপন মনে এ ভাষায় গান গেয়ে মানুষকে মুগ্ধ করে। বাংলা গানের সুরে কী যে জাদু আছে তা কেবল অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। উদ্দীপকের কবির এ অনুভব 'বঙ্গবাণী' কবিতার কবির অনুভবের সঙ্গে একসূত্রে গাঁথা। কবিতায় এ বিষয়টি ছাড়াও কবি বাংলা ভাষাবিদ্বেষীদের প্রতি প্রচন্ড ক্ষোভও প্রকাশ করেছেন, যা আলোচ্য উদ্দীপকে নেই।

'বঙ্গবাণী' কবিতায় কবি স্বভাষার বিরোধিতাকারীদের এ দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বিদেশি ভাষার প্রতি অনুরাগীদের কবি পছন্দ করেন না। কারণ স্বদেশের ভাষা জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য বেশি উপযোগী। আত্মবিশ্বাসী কবি বিশ্বাস করেন, বাংলা ভাষায় যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে পুনঃপুন জাগিয়ে তুলবে। কবি এ কবিতায় মারফতে জ্ঞানহীনদের যে উপদেশ বাণী শুনিয়েছেন তা উদ্দীপকে নেই। এ দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

1.1k

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস ।

সে সবে কহিল মোতে মনে হাবিলাষ ॥

তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।

নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন ৷

আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ ।

দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ ॥

আরবি ফারসি হিন্দে নাই দুই মত ।

যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত ॥

যেই দেশে যেই বাক্য কহে নরগণ ।

সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন ॥

সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী ।

বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী ॥

মারফত ভেদে যার নাহিক গমন ।

হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ ॥

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী ।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥

দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় ।

নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় ॥

মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।

দেশী ভাষা উপদেশ মনে হিত অতি ॥

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews