উত্তম পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের আলোকে নতুন করে গৃহীত পরিকল্পনা গ্রহণ যৌক্তিক।
পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের সামর্থ্যকে নমনীয়তা বলে। একটি উত্তম পরিকল্পনায় নমনীয়তার সুযোগ থাকা আবশ্যক। সম্ভাব্য যেসকল অবস্থার মধ্যদিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে ধরে নিয়ে পরিকল্পনা প্রণীত হয় তা সবসময় মিলবে এমন আশা করা যায় না। তাই অবস্থার পরিবর্তন হলে যতটা সম্ভব দ্রুততার সাথে পরিকল্পনা সংশোধন করতে হয়। পরিকল্পনা প্রণেতাগণ যদি আগে থেকে বিকল্প অবস্থায় করণীয় ঠিক করে রাখেন সেক্ষেত্রে এরূপ পরিবর্তন সহজ হয়ে থাকে।
উদ্দীপকে হাসিব করপোরেশন একটি ঐতিহ্যবাহী ব্যবসায় প্রতিষ্ঠান। তারা সবসময় নগদে পণ্য বিক্রয় করে থাকে। সম্প্রতি তারা ধারেও পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে আগামী ১ বছরের জন্য ধারে বিক্রয়সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেন। ১ বছরের মধ্যে যদি নতুন পরিকল্পনায় সফলতা না আসে তবে শুধু নগদ বিক্রয় কার্যক্রমই পরিচালনা করা হবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা প্রণেতাগণ এখানে আগে থেকে বিকল্প অবস্থায় করণীয় ঠিক করে রাখেন সেক্ষেত্রে এরূপ পরিবর্তন সহজ হয়ে থাকে। অর্থাৎ উত্তম পরিকল্পনায় নমনীয়তার বৈশিষ্ট্যটি থাকার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ নতুন পরিকল্পনায় সফলতা না আসলে তবে শুধু নগদ বিক্রয় কার্যক্রমই পরিচালনা করা হবে বলে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
সুতরাং উদ্দীপকে উত্তম পরিকল্পনার নমনীয়তার বৈশিষ্ট্যের আলোকে নতুন করে গৃহীত পরিকল্পনা গ্রহণ যৌক্তিক।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!