প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী তিন দার্শনিক সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল। এঁদের মধ্যে সক্রেটিসের শিষ্য প্লেটো এবং প্লেটোর শিষ্য এরিস্টটল। তাঁরা প্রত্যেকেই স্ব-মহিমায় উজ্জ্বল। সক্রেটিসের নির্দিষ্ট কোন শিক্ষায়তন ছিল না। রাস্তা-ঘাট, হাট-বাজারে তিনি তাঁর দর্শন শিক্ষা দিতেন। প্লেটো ছিলেন সক্রেটিসের অনুরক্ত ছাত্র। শিক্ষা অর্জন শেষে প্লেটো গণিতজ্ঞ ও দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি পশ্চিমা বিশ্বের উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান এথেন্স একাডেমি গড়ে তোলেন। প্লেটোর সেই একাডেমিতে বিশ বছর শিক্ষা গ্রহণ করেন এরিস্টটল এবং এক সময় প্লেটোনিজমের বাইরে নিজস্ব দর্শন প্রচার শুরু করেন। পরবর্তী সময়ে প্রখ্যাত দার্শনিক হিসেবে এরিস্টটল বিশ্বে স্থায়ী আসন লাভ করেন।

উদ্দীপকটিতে 'জীবন-সঙ্গীত' কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকটিতে 'জীবন-সঙ্গীত' কবিতার মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে জগতে বরণীয় হওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। 

মানবজীবন যুদ্ধক্ষেত্র। এখানে স্মরণীয়-বরণীয়দের পথ অনুসরণ করে জীবনে সফল হতে হয়। ক্ষণস্থায়ী জীবনকে অমর করতে আমাদের বীর সাহসী ও মহাজ্ঞানীদের জীবনের আদর্শ গ্রহণ করা উচিত।

'জীবন-সঙ্গীত' কবিতায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাজ্ঞানী ও মহাজনরা যে পথে গমন করেছেন সে পথে সাধারণ সব মানুষকে গমন করতে বলেছেন। মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করলে মানুষ হতে পারবে বরণীয়। উদ্দীপকেও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। সক্রেটিস সংসার সমরাঙ্গনে যুদ্ধ করে নিজেকে বরণীয় করেছেন। আর প্লেটো ও এরিস্টটল গুরুদের পদাঙ্ক অনুসরণ করে পৃথিবীতে হয়েছেন স্মরণীয় ও বরণীয়। তাই বলা যায় যে, উদ্দীপকটিতে 'জীবন-সঙ্গীত' কবিতার মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে বরণীয় হওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে।

1.2k

বলো না কাতর স্বরে                    বৃথা জন্ম এ সংসারে

                       এ জীবন নিশার স্বপন,

দারা পুত্র পরিবার                        তুমি কার কে তোমার

                     বলে জীব করো না ক্ৰন্দন;

মানব-জনম সার,                        এমন পাবে না আর

                     বাহ্যদৃশ্যে ভুলো না রে মন;

কর যত্ন হবে জয়,                        জীবাত্মা অনিত্য নয়

                     ওহে জীব কর আকিঞ্চন ।

করো না সুখের আশ,                    পরো না দুখের ফাঁস

                      জীবনের উদ্দেশ্য তা নয়,

সংসারে সংসারী সাজ,                    করো নিত্য নিজ কাজ,

                      ভবের উন্নতি যাতে হয় ।

দিন যায় ক্ষণ যায়,                          সময় কাহারো নয়,

                      বেগে ধায় নাহি রহে স্থির,

সহায় সম্পদ বল,                            সকলি ঘুচায় কাল,

                       আয়ু যেন শৈবালের নীর ।

সংসার-সমরাঙ্গনে                           যুদ্ধ কর দৃঢ়পণে,

                        ভয়ে ভীত হইও না মানব;

কর যুদ্ধ বীর্যবান,                            যায় যাবে যাক প্ৰাণ

                          মহিমাই জগতে দুর্লভ।

মনোহর মূর্তি হেরে,                          ওহে জীব অন্ধকারে,

                          ভবিষ্যতে করো না নির্ভর

অতীত সুখের দিনে,                         পুনঃ আর ডেকে এনে,

                            চিন্তা করে হইও না কাতর ।

মহাজ্ঞানী মহাজন,                          যে পথে করে গমন,
                          হয়েছেন প্রাতঃস্মরণীয়,

সেই পথ লক্ষ্য করে                         স্বীয় কীর্তি ধ্বজা ধরে

                          আমরাও হব বরণীয়

সমর-সাগর-তীরে,                         পদাঙ্ক অঙ্কিত করে

                         আমরাও হব হে অমর;

সেই চিহ্ন লক্ষ করে,                     অন্য কোনো জন পরে,

                         যশোদ্বারে আসিবে সত্বর ।

করো না মানবগণ,                      বৃথা ক্ষয় এ জীবন,

                        সংসার-সমরাঙ্গন মাঝে;

সঙ্কল্প করেছ যাহা,                       সাধন করহ তাহা,

                       রত হয়ে নিজ নিজ কাজে ।
 

Related Question

View All
উত্তরঃ

'বাহ্যদৃশ্য' শব্দের অর্থ বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিস।

Sharif
Sharif
2 years ago
2.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews