উদ্দীপকের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সংগ্রামী চেতনার মিল রয়েছে।
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা থেকে জানা যায়, ১৯৬৯ সালে বাংলার সর্বস্তরের মানুষ অপশক্তি ও দুঃশাসনের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে আন্দোলনে নেমেছিল। এই আন্দোলনে শাসক শ্রেণির বুলেটে বিদ্ধ হয়ে প্রাণ যায় অনেকের। কিন্তু তাতে দমে না গিয়ে সর্বস্তরের মানুষ ব্যাপক আন্দোলনে লিপ্ত হয়। যেকোনো মূল্যে তারা অধিকার ছিনিয়ে আনতে বদ্ধপরিকর হয়। মৃত্যুর মধ্য দিয়ে বেগবান আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যায় গণমানুষের সংগ্রামী চেতনায় ভর করে।
উদ্দীপকে দেখা যায়, শহিদের পুণ্য রক্তে স্নাত বাঙালি ব্যাপক আন্দোলনে সম্পৃক্ত হয়। বাংলার নগর, বন্দর, এমনকি বাষট্টি হাজার গ্রাম তথা পুরো বাংলার সাত কোটি মানুষ এক একটি আন্দোলনের দুর্গে পরিণত হয়। প্রত্যেকের মনে সংগ্রামী চেতনার উন্মেষ ঘটে। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে বিজয় ছিনিয়ে আনতে তারা বদ্ধপরিকর হয়। আন্দোলনে এই মানুষগুলোর উজ্জীবিত হওয়ার মূলমন্ত্র হলো সংগ্রামী চেতনা, যা শহিদের রক্তস্রোতে আরও বেগবান হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার একই ধরনের সংগ্রামী চেতনার উপস্থিতি লক্ষ করা যায়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!