উদ্দীপকটি 'আমার বাড়ি' কবিতার যে বক্তব্যকে সমর্থন করে তা ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Updated: 1 year ago
উত্তরঃ

উদ্দীপকটি 'আমার বাড়ি' কবিতার অতিথি আপ্যায়নের দিকটিকে সমর্থন করে।

'আমার বাড়ি' কবিতায় কবি গ্রামবাংলার অতিথি আপ্যায়নের দিকটির অবতারণা করেছেন। এরই সূত্র ধরে তিনি তাঁর বন্ধুকে ভ্রমর সম্বোধন করে গ্রামের বাড়িতে বেড়াতে আসার আহ্বান জানিয়েছেন। এ কবিতায় কবি অভিনব পন্থায় তাঁর অতিথিকে আপ্যায়ন করতে চান।

উদ্দীপকের কবিতাংশে আলোচ্য কবিতার মতোই অতিথি আপ্যায়নের প্রসঙ্গটি উপস্থাপিত হয়েছে। সেখানেও কবি নানা অভিনব উপায়ে তাঁর অতিথিকে আপ্যায়ন করতে চান। আলোচ্য কবিতা ও উদ্দীপক উভয় স্থলেই দেখা যায়, প্রকৃতির নানা অনুষঙ্গ অতিথিসেবায় নিয়োজিত হবে। কবিতায় যেখানে শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই, কবরী কলা ও গামছা-বাঁধা দই দিয়ে আপ্যায়নের কথা বলা হয়েছে, সেখানে উদ্দীপকটিতে নাশতা শেষে মিষ্টি, সাঁচি পান, সরষে ফুলের মধু দিয়ে আপ্যায়নের কথা বলা হয়েছে। কবিতায় অতিথির ঘুম ভাঙবে গাই দোহনের শব্দ শুনে। উদ্দীপকেও পাখির কলতানমুখর সকালের উল্লেখ রয়েছে। এভাবে উদ্দীপকটি 'আমার বাড়ি' কবিতার নৈসর্গিক পরিবেশে অতিথি আপ্যায়নের বক্তব্যকে সমর্থন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
379

আমার বাড়ি

জসীমউদ্দীন

আমার বাড়ি যাইও ভোমর,

বসতে দেব পিঁড়ে,

জলপান যে করতে দেব

শালি ধানের চিঁড়ে।

শালি ধানের চিঁড়ে দেব,

বিন্নি ধানের খই,

বাড়ির গাছের কবরী কলা,

গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে

শুয়ো আঁচল পাতি,

গাছের শাখা দুলিয়ে বাতাস

করব সারা রাতি।

চাঁদমুখে তোর চাঁদের চুমো

মাখিয়ে দেব সুখে,

তারা ফুলের মালা গাঁথি,

জড়িয়ে দেব বুকে।

গাই দোহনের শব্দ শুনি

জেগো সকাল বেলা,

সারাটা দিন তোমায় লয়ে

করব আমি খেলা।

আমার বাড়ি ডালিম গাছে

ডালিম ফুলের হাসি,

কাজলা দিঘির কাজল জলে

হাঁসগুলি যায় ভাসি।

আমার বাড়ি যাইও ভোমর,

এই বরাবর পথ,

মৌরি ফুলের গন্ধ শুঁকে

থামিও তব রথ।

Related Question

View All
উত্তরঃ

'আমার বাড়ি' কবিতার কবি তাঁর বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও আন্তরিক আপ্যায়ন গ্রহণের জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন।

কবির বাড়ির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে বেড়াতে এলে তা দেখে কবির বন্ধুর প্রাণ জুড়াবে। এর পাশাপাশি কবি তাঁর বন্ধুকে নানাভাবে আপ্যায়ন করবেন। এই নিবিড় আতিথেয়তা গ্রহণের জন্যই কবি তাঁর বন্ধুকে বাড়িতে আসতে আমন্ত্রণ জানিয়েছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
641
উত্তরঃ

উদ্দীপকের প্রথম চরণের সাথে 'আমার বাড়ি' কবিতায় উল্লিখিত নিজ বাড়িতে নিমন্ত্রণ জানানোর বিষয়টির মিল রয়েছে।

পল্লিকবি জসীমউদ্দীন রচিত 'আমার বাড়ি' কবিতার প্রথম অংশে কবি তাঁর নিজের বাড়িতে বেড়াতে আসার জন্য কোনো এক বন্ধুর প্রতি উদার আহ্বান জানিয়েছেন। কবি বন্ধুকে আন্তরিকতার সাথে আপ্যায়ন করতে চান। সেই সাথে তাঁর গাঁয়ের মায়াভরা প্রকৃতির শোভা উপভোগের মধ্য দিয়ে আনন্দ দিতে চান।

উদ্দীপকের কবিতাংশের প্রথম চরণে কবি আগ্রহভরে তাঁর বন্ধুকে একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চান বন্ধু তাঁর গাঁয়ে বেড়াতে যাবেন কি না। 'আমার বাড়ি' কবিতার কবিও তাঁর বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে আসার কথা বলেছেন। অর্থাৎ কবিতায় কবি তাঁর বন্ধুকে নিমন্ত্রণ জানানো অংশের সাথে উদ্দীপকের মিল রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
394
উত্তরঃ

অতিথিকে ভালোবাসার মাধ্যমে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের বহিঃপ্রকাশের দিক থেকে উদ্দীপক ও 'আমার বাড়ি' কবিতার ভাবার্থ এক।

'আমার বাড়ি' কবিতায় কবি তাঁর বাড়ি আসার জন্য প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধু এলে তার জন্য তিনি নানা ধরনের আপ্যায়নের ব্যবস্থা করবেন। বন্ধুর কাছে তিনি তাঁর বাড়ির চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন। এর মাধ্যমে বন্ধুকে তিনি তাঁর বাড়িতে বেড়াতে আসার ব্যাপারে আরও বেশি আগ্রহী করে তুলতে চেয়েছেন।

উদ্দীপকের কবিতাংশের কবি তাঁর বন্ধুকে নিজ গাঁয়ে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধুকে বেড়াতে আসার ব্যাপারে উৎসাহী করতে গ্রামের মায়াভরা প্রকৃতির কথা তুলে ধরেছেন। সেই সাথে গ্রামের মানুষের সহজসরল জীবনযাপন ও ভালোবাসার আধিক্যের কথাও বলেছেন। এর মাধ্যমে বন্ধুকে তার গাঁয়ে ভ্রমণের প্রতি আকৃষ্ট করতে চেয়েছেন।

আপনজনকে নিজ বাসস্থানে আমন্ত্রণ জানানোর আকুলতা প্রকাশ পেয়েছে 'আমার বাড়ি' কবিতা ও উদ্দীপকের কবিতাংশে। উভয়ক্ষেত্রেই বন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। বন্ধু যেন অতিথি হয়ে আসে সেটি নিশ্চিত করতে দুজনই সচেষ্ট। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ। এ দিকটির বিবেচনায় আলোচ্য কবিতা ও উদ্দীপকের কবিতাংশের ভাবার্থ এক ও অভিন্ন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
341
উত্তরঃ

কবি আন্তরিকতার সাথে অতিথিকে আপ্যায়ন করতে চান।

কবি তাঁর প্রিয়জন বা বন্ধুকে গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। তিনি হেমন্তকালে উৎপন্ন শালি ধানের চিড়া দিয়ে অতিথিকে আপ্যায়ন করতে চান। বিন্নি ধানের খই খাওয়াতে চান। স্বাদের জন্য বিখ্যাত কবরী কলা, গামছা-বাঁধা দই দিয়ে অতিথির মুখরঞ্জন করতে চান। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্যও কবির আন্তরিক প্রয়াস আমরা অবলোকন করি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
374
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews