স্বদেশানুরাগের দিক থেকে উদ্দীপকটি 'কপোতাক্ষ নদ' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
জন্মভূমির প্রতি অনুরাগ ও ভালোবাসা মানুষকে মহত্ত্ব ও গৌরব দান করে। স্বদেশের মাটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে মানুষ ধন্য হয়। কারণ স্বদেশের মাটির কাছে মানুষের ঋণের শেষ নেই। তাই মানুষ স্বদেশ ছেড়ে অন্য যেখানেই যায়, সেখানেই জন্মভূমির নানা অনুষঙ্গ, নানা স্মৃতি তাকে ঘিরে থাকে।
উদ্দীপকের কবিতাংশে স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। প্রতিদিনের জীবনাচরণে স্বদেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ পায়। প্রিয় স্বদেশের মাটি আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। এখানে প্রকৃতির অনুকূল ও প্রতিকূল উভয় পরিবেশেই মানুষ টিকে থাকে। স্বদেশের দানে তারা মুগ্ধ এবং গৌরবময় জীবনের অধিকারী। উদ্দীপকের কবিতাংশের কবির এই স্বদেশানুরাগ 'কপোতাক্ষ নদ' কবিতায় প্রতিফলিত কবির স্বদেশানুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি প্রবাসজীবনে প্রিয় কপোতাক্ষ নদকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন। কারণ এ নদকে কেন্দ্র করে তাঁর শৈশব ও কৈশোর জীবনের নানা স্মৃতি তাঁকে তাড়িত করেছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!