সংগ্রামী চেতনার দিক থেকে উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
১৯৬৯ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলন সূচিত হয়েছিল, 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণা এ কবিতায় কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেছেন। কবিতাটিতে একুশের রক্তঝরা দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে।
উদ্দীপকের কবিতাংশে আমাদের মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আন্দোলনে আত্মদানকারী শহিদগণের কথা ফুটে উঠেছে। তাঁরা সংখ্যায় চল্লিশজন বা তারও বেশি বলে কবি দাবি করেছেন। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী, যারা মূলত এহেন হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের বিচার চেয়েছেন কবি। শহিদদের চেতনা চিরজাগ্রত বলেও কবি ঘোষণা করেন। এই সংগ্রামী চেতনাই যেন সংক্রমিত হয়েছে ১৯৬৯-এ এসে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় যে গণজাগরণ ফুটিয়ে তোলা হয়েছে, তার প্রেরণা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকেই পাওয়া। এদিক থেকে উদ্দীপকটি আলোচ্য কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!