উদ্দীপকটি 'বৃষ্টি' কবিতার মূলভাবকে কতটুকু ধারণ করে? যৌক্তিক বিশ্লেষণ কর।

Updated: 6 months ago
উত্তরঃ

উদ্দীপকটি 'বৃষ্টি' কবিতার মূলভাবকে আংশিক ধারণ করেছে। কারণ উদ্দীপকটি শুধু 'বৃষ্টি' কবিতায় উপস্থাপিত মানবমনের ওপর প্রকৃতির প্রভাব সম্পর্কে বলা হয়েছে।

প্রকৃতির সঙ্গে মানবমনের রয়েছে নিবিড় সম্পর্ক। ঋতুভেদে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ জীবজগৎ, পরিবেশ তথা মানুষের জীবনাচরণের ওপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। প্রকৃতির রূপ ও আচরণ মানুষের জীবনের পালাবদলের দ্যোতক।

উদ্দীপকের কবিতাংশে শীতের রাতে কবির অনুভূতির কথা ব্যক্ত হয়েছে। শীতের রিক্ততা তার বেদনাবহ স্মৃতিকে জাগিয়ে তুলেছে। উতলা বাতাস কবির মনকে ব্যাকুল করেছে; দুঃসহ স্মৃতি তাড়িত কবির চোখের জল শীতের শিশির বিন্দু হয়ে ঝরে পড়েছে। এ ভাবটি 'বৃষ্টি' কবিতায় প্রকাশিত বৃষ্টির দিনে সংবেদনশীল মানবমনে বিষণ্ণতাকে ধারণ করেছে মাত্র, অন্যান্য বিষয় নয়।

'বৃষ্টি' কবিতায় কবি মানবমনের অনুভূতির পাশাপাশি বর্ষার আগমনে প্রকৃতি জগতের নতুন প্রাণের স্পন্দন, সজীবতা, নতুন জীবনের সঞ্চারের দিক ইত্যাদি বিষয় উপস্থাপন করেছেন। প্রকৃতির রুক্ষতা দূরীভূত করে বর্ষা সমস্ত প্রাণিজগতে নতুন প্রাণের স্পন্দন জাগায়। তৃষিত বনের সঙ্গে মানুষের মনও নতুন প্রাণের উৎসবে জেগে ওঠে। কবিতার এই প্রাণোচ্ছলতার দিকটি উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটি 'বৃষ্টি' কবিতার মূলভাবের অংশিক ধারণ করেছে মাত্র, সম্পূর্ণ ভাবকে নয়।

115

বৃষ্টি এলো ... বহু প্রতীক্ষিত বৃষ্টি ! – পদ্মা মেঘনার

দুপাশে আবাদি গ্রামে, বৃষ্টি এলো পূবের হাওয়ায়,

বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়;

বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার।

দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার

বর্ষণ-মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়,

রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়,

নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।

রুণ বৃদ্ধ ভিখারির রগ-ওঠা হাতের মতন

রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর,

তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন,

পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ, প্রান্তর বন্ধুর,

যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন

সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদুর ॥
 

Related Question

View All
658
77
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews