"উদ্দীপকের আনিস সাহেব ও 'মানুষ' কবিতার কবির দৃষ্টিভঙ্গি একই।"- মন্তব্যটি যথার্থ।
কিছু মানুষ স্বার্থের দৌরাত্ম্যে হৃদয়হীন অমানবিক হয়ে ওঠে। তখন মানুষের প্রতি মানুষের দয়া-মায়া থাকে না। তারা শুধু নিজেদের বৈষয়িক স্বার্থ উদ্ধারের জন্য কপটতার আশ্রয় নেয়। আর যারা মানবিক তারা মানুষের প্রতি সদয় আচরণ করেন, তাদের প্রতি সর্বদা সহানুভূতিশীল থাকেন।
'মানুষ' কবিতার কবি সাম্যবাদের কথা বলেছেন। যেসব ধর্মান্ধ, কপট, ভন্ড ধার্মিক উপাসনালয়গুলোকে নিজেদের স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার করছে তাদেরকে কবি তিরস্কার করেছেন। ক্ষুধার্ত, নিরন্ন, অসহায় পথিককে যে মোল্লা-পুরুতেরা খাবার দেয় না কবি তাদের ভর্ৎসনা করেছেন। একইভাবে উদ্দীপকের আনিস সাহেব সাম্যবাদী মনোভাবের ধারক-বাহক। তিনি নিজের বাবার কুলখানিতে ধনী-দরিদ্র সবাইকে একসঙ্গে নিজ হাতে সমানভাবে আপ্যায়ন করিয়েছেন। তিনি ধনী-দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য করেননি।
উদ্দীপকের আনিস সাহেব গবির অসহায় মানুষদের নিমন্ত্রণ করে তাদের প্রতি ভালোবাসা ও সম্মান জ্ঞাপন করেছেন। তার এ চেতনা 'মানুষ' কবিতার কবির চেতনার সমার্থক। কারণ কবিতায় কবিও বৈষম্যের প্রতি প্রতিবাদ জানিয়ে সাম্যবাদী সমাজ গড়তে চেয়েচেন। এসব বিচারে বলা যায়, উদ্দীপকের আনিস সাহেব ও 'মানুষ' কবিতার কবির দৃষ্টিভঙ্গি একই। সুতরাং মন্তব্যটি যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!