উদ্দীপকের আলোকে পরবর্তী অবস্থার প্রেক্ষিতে পদ্মা সেতু নির্মাণের অর্থসংস্থানের সম্ভাব্য উৎসসমূহের বিশদ বিবরণ দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 4 months ago
উত্তরঃ

উদ্দীপক অনুসারে পরবর্তী অবস্থার প্রেক্ষিতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। নিচে নিজস্ব অর্থায়নের উৎসসমূহের বিবরণ দেওয়া হলো-

রাজস্ব আয়: রাজস্ব আয় সরকারি অর্থায়নের অন্যতম প্রধান উৎস। রাজস্ব আয়, কর রাজস্ব ও করবহির্ভূত রাজস্বের সমন্বয়ে গঠিত। করবহির্ভূত রাজস্বে প্রশাসনিক আয় ও বাণিজ্যিক আয় অন্তর্ভুক্ত।
ঋণ: সরকার আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে অর্থের সংস্থান করে থাকে। ফলে ঋণ গ্রহণ সরকারি অর্থসংস্থানের অভ্যন্তরীণ উৎস হিসেবে বিবেচিত।
নিট মূলধনী আয়: সরকার জনসাধারণের নিকট বন্ড ও বিভিন্ন
প্রকার ঋণপত্র বিক্রি করে অর্থসংস্থান করে থাকে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংরক্ষিত তহবিল ও সঞ্চয় হতেও সরকার অর্থসংস্থান করে। এই অর্থসংস্থান নিট মূলধন হিসেবে চিহ্নিত।
জাতীয় সঞ্চয় প্রকল্প সরকার জাতীয় সঞ্চয় প্রকল্পের অধীনে সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড প্রভৃতি বিক্রি করে সরকারি অর্থায়ন করে থাকে।
মুদ্রা ছাপানো: সরকার নতুন মুদ্রা ইস্যু করে অর্থসংস্থান করতে পারে। অন্য কোনো উৎস থেকে অর্থসংস্থান সমস্যাজনক হলে সরকার নতুন মুদ্রা ছাপিয়ে সরকারি অর্থায়ন করে।
অতিরিক্ত কর আরোপ: প্রয়োজনে সরকার বাজেটবহির্ভূত অতিরিক্ত কর আরোপ করে অর্থসংস্থান করতে পারে।
অবণ্টিত মুনাফা: কারবারে অর্জিত মুনাফার একটি অংশ
শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে সংরক্ষণ করলে তাকে অবণ্টিত মুনাফা বলে। সাধারণ সঞ্চিতি, বোনাস শেয়ার, লভ্যাংশ সমতাকরণ তহবিল, নিমজ্জমান তহবিলরূপে অবণ্টিত মুনাফা সংরক্ষিত হয়।
সবশেষে বলা যায়, নিজস্ব অর্থায়নের ক্ষেত্রে সরকার অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে অর্থসংস্থান করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
34

Related Question

View All
উত্তরঃ

প্রয়োগগত দিক থেকে অর্থায়নকে দুই ভাগে ভাগ করা যায়; যথা- (১) সরকারি অর্থায়ন, (২) বেসরকারি অর্থায়ন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
66
উত্তরঃ

ব্যাংক জনগণের অর্থ গ্রহণ করে ব্যবসায় করে। আমানত গ্রহণ করার সময় ব্যাংক তেমন কোনো বিচার-বিবেচনা করে না, কিন্তু ঋণ প্রদানের সময় নানা রকম বিচার-বিবেচনা করে ঋণ প্রদান করে। ঋণ প্রদানের সময় যে বিষয়গুলো বিবেচনা করা হয় তাকে Five C's দ্বারা বোঝানো যেতে পারে; যথা-Character (চরিত্র), Capacity (ক্ষমতা), Collatoral (জামানত) Contract (চুক্তি), Capital (মূলধন)।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
73
উত্তরঃ

উদ্দীপকের অনুপম বাবু রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ
করেছেন। নিচে উক্ত ব্যাংকের ঋণ কার্যক্রমের বর্ণনা করা হলো-অর্থসংস্থানে বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ঋণ প্রদান করে। তবে ক্ষেত্রবিশেষে দীর্ঘমেয়াদি ঋণও প্রদান করে। বাংলাদেশে তিন ধরনের বাণিজ্যিক ব্যাংক রয়েছে। যথা: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক, বিশেষত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শিল্পের কার্যকরী ঋণ প্রদান করে থাকে। বিভিন্ন শিল্প স্বল্প মেয়াদে চলতি সম্পদ সংগ্রহের জন্য ব্যাংক থেকে এরূপ ঋণ সংগ্রহ করে। আবার অনেক সময় কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে একাধিক বাণিজ্যিক ব্যাংক নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য বড় অঙ্কের ঋণ সরবরাহ করে।
কোনো কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এককভাবে এরূপ ঋণ দীর্ঘ মেয়াদের জন্য প্রদান করে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
55
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি সোনালী ব্যাংক, যা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। অর্থসংস্থানে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ব্যাংক স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ 

প্রদান করে। ক্ষেত্রবিশেষে এই ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণও প্রদান করে থাকে। আবার অনেক সময় কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে একাধিক বাণিজ্যিক ব্যাংক নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য বড় অঙ্কের ঋণ সরবরাহ করে। পক্ষান্তরে, বিনিয়োগ ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। বিনিয়োগ ব্যাংক অবলেখকের কাজও করে থাকে। বাংলাদেশে Investment Corporation of Bangladesh (ICB) একটি উল্লেখযোগ্য বিনিয়োগ ব্যাংক। এই ব্যাংক পুঁজিবাজার উন্নয়নে সহায়তাদান, পরামর্শ প্রদান, মূলধনের স্বল্পতা পূরণে সহায়তা করে থাকে। এছাড়া জনগণের সঞ্চয়কে একীভূতকরণ ও তার সঠিক বিনিয়োগ নিশ্চিত করে। এই ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানি গঠন ও উন্নয়নও করে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
55
উত্তরঃ

সময়গত দিক থেকে অর্থায়ন তিন প্রকার, যথা : স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
63
উত্তরঃ

স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা দীর্ঘদিনের জন্য বিনিয়োগের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয়, তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে। এ ধরনের অর্থায়ন সাধারণত ৭ থেকে ২০ বছর পর্যন্ত উঠানামা করতে পারে। সাধারণত বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
67
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews